AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রিয়্যালিটি শোয়ে এসব হয়! বিস্ফোরক সুনিধি চৌহান

রিয়ালিটি শো নাকি স্ক্রিপ্টেড অর্থাৎ যা ঘটে তার সব কিছু নাকি আগে থেকেই প্ল্যান করা থাকে! ভোট থেকে শুরু করে প্রথম কে হবে, সব নাকি পূর্বনির্ধারিত– এ অভিযোগ বহুদিনের। অতীতে বহু গায়ক এ নিয়ে মুখ খুলেছেন। কেউ পক্ষে বলেছেন আবার কেউ বা বিপক্ষে।

রিয়্যালিটি শোয়ে এসব হয়! বিস্ফোরক সুনিধি চৌহান
| Edited By: | Updated on: Jan 22, 2025 | 9:12 PM
Share

রিয়ালিটি শো নাকি স্ক্রিপ্টেড অর্থাৎ যা ঘটে তার সব কিছু নাকি আগে থেকেই প্ল্যান করা থাকে! ভোট থেকে শুরু করে প্রথম কে হবে, সব নাকি পূর্বনির্ধারিত– এ অভিযোগ বহুদিনের। অতীতে বহু গায়ক এ নিয়ে মুখ খুলেছেন। কেউ পক্ষে বলেছেন আবার কেউ বা বিপক্ষে। এবার এই রিয়ালিটি শো নিয়েই বিস্ফোরক মন্তব্য করলেন বলিউডের প্রথম সারির গায়িকা সুনিধি চৌহান। যা শুনলে তাজ্জব হয়ে যাবেন আপনি– রিয়ালিটি শোয়ের তলে তলে এই সব কাণ্ড ঘটে?

সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়েছিলেন সুনিধি। তাঁর কথায়, “টিভিতে যা দেখা যায় সবটাই কাটছাঁট। আমাকে বলা হতো, এই প্রতিযোগীকে আগে এগিয়ে নিয়ে যেতে চাই। এর সম্পর্কে ভাল কিছু বলতে হবে।” সুনিধি জানান, এই কাজে তিনি রাজি হননি। তাই রিয়ালিটি শো-এ রিয়েল অর্থাৎ আসল বলে কিছু আছে তা একেবারেই মানতে চান না সুনিধি। নিজে যদিও এই রিয়ালিটি শো’র হাত ধরেই উঠেছেন সুনিধি। তবে এখনকার যে সব রিয়ালিটি শো রয়েছে তার অধিকাংশই ভাঁওতা– এমনটাই ইঙ্গিত তাঁর।

সুনিধি এমন মন্তব্য করলেও বাজার জুড়ে যত দিন যাচ্ছে ততই কিন্তু রিয়ালিটি শো’র সংখ্যা বাড়ছে। বহু প্রতিভা উঠে আসছে সেই সব শো’র হাত ধরে। পাচ্ছেন জনপ্রিয়তাই। তবে যে সব প্রশ্ন অনেকেই ছুড়ে দিচ্ছেন তা হল– সাময়িক জনপ্রিয়তা পেলেও তা ধরে রাখতে পারছেন কি তাঁরা? অচিরেই হারিয়ে যাচ্ছেন অনেকেই। তাই সুনিধির সঙ্গে একমত অনেক নেটিজেনই। তাঁদের বক্তব্য একটাই, “জনপ্রিয়তা ক্ষণিকের হলে মুশকিল। তা ধরে রেখে চিরস্থায়ী বন্দোবস্তই যে সাফল্যের একমাত্র মাপকাঠি।”

Follow Us
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা