AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sunny Deol: ‘ভারত আমার মা, পাকিস্তান আমার মাসি!’ গর্জে উঠলেন সানি দেওল, কী হল হঠাৎ?

Sunny Deol Pakistan statement: পাকিস্তান প্রসঙ্গে কোনও ধরনের রাজনৈতিক মন্তব্য বা বিতর্কে না জড়িয়ে, দেশভাগের আগের যৌথ ইতিহাস ও আবেগের কথাই তুলে ধরেন তিনি। সেই সঙ্গে পাকিস্তান সম্পর্কে বাবা ধর্মেন্দ্রর বহুল চর্চিত এক মন্তব্য পুনরুল্লেখ করে নিজের অবস্থান পরিষ্কার করে দিলেন 'গদর' অভিনেতা।

Sunny Deol: 'ভারত আমার মা, পাকিস্তান আমার মাসি!' গর্জে উঠলেন সানি দেওল, কী হল হঠাৎ?
| Updated on: Aug 04, 2026 | 5:02 PM
Share

নিজের আসন্ন ছবি ‘বঁটোয়ারা ১৯৪৭’-এর প্রচার অনুষ্ঠানে যোগ দিয়ে পাকিস্তান নিয়ে একেবারে গর্জে উঠলেন বলিউড তারকা সানি দেওল। পাকিস্তান প্রসঙ্গে কোনও ধরনের রাজনৈতিক মন্তব্য বা বিতর্কে না জড়িয়ে, দেশভাগের আগের যৌথ ইতিহাস ও আবেগের কথাই তুলে ধরেন তিনি। সেই সঙ্গে পাকিস্তান সম্পর্কে বাবা ধর্মেন্দ্রর বহুল চর্চিত এক মন্তব্য পুনরুল্লেখ করে নিজের অবস্থান পরিষ্কার করে দিলেন ‘গদর’ অভিনেতা।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সানি শুরুতেই জানান, “ছবিটির শুটিং কিন্তু পাকিস্তানে হয়নি, পুরোটাই ভারতে করা হয়েছে।” এরপরই বিষয়টিকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে না দেখার অনুরোধ জানিয়ে তিনি বাবা ধর্মেন্দ্রর কথা স্মরণ করে বলেন, “আমরা এই বিষয়গুলোকে আলাদা করে দেখি না, কারণ একটা সময় তো এই পুরো অঞ্চলটাই এক ছিল। বাবা যেমনটা সবসময় বলতেন—‘ভারত আমার মা, আর পাকিস্তান আমাদের মাসি।’ আপনারা সবাই এই কথাটা জানেন। তাই কোনও না কোনোভাবে আমরা সবাই একে অপরের সঙ্গে যুক্ত।”

সানি দেওল স্পষ্ট জানান যে, একজন শিল্পী হিসেবে তাঁর মূল কাজ হল পর্দায় গল্প ফুটিয়ে তোলা, তাকে নিয়ে রাজনীতি করা নয়। তাঁর কথায়, “আমি এই সমস্ত বিতর্কের মধ্যে একদমই যেতে চাই না। আমরা অভিনেতা, আমাদের কাজ গল্প তৈরি করা এবং সেই গল্পকে দর্শকের সামনে নিয়ে আসা। এর মধ্যে কোনও রাজনৈতিক রং দেওয়া আমার উদ্দেশ্য নয়। তাই এই বিষয়ে নতুন করে আর কিছু বলার নেই।”

উল্লেখ্য, ‘বঁটোয়ারা ১৯৪৭’ ছবির মাধ্যমে দীর্ঘ প্রায় ত্রিশ বছর পর আবারও একসঙ্গে জুটি বাঁধছেন প্রখ্যাত পরিচালক রাজকুমার সন্তোষী ও সানি দেওল। এর আগে ‘ঘায়েল’, ‘দামিনী’ এবং ‘ঘাতক’-এর মতো কালজয়ী সিনেমা উপহার দিয়েছে এই জুটি।

১৯৪৭ সালে স্বাধীনতার আনন্দের মাঝেই দেশভাগের সেই বিভীষিকাময় পরিস্থিতিতে এক দম্পতির পাকিস্তানে চলে যাওয়ার প্রেক্ষাপট নিয়ে তৈরি হয়েছে এই ছবি। সানি দেওল ছাড়াও এতে মুখ্য ভূমিকায় দেখা যাবে প্রীতি জিন্টাকে। আগামী ১৮ আগস্ট ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে।

Follow Us