AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Viral meme guy: ভাইরাল মিমের এই ব্যক্তি বাস্তবে কী করেন জানেন?

Viral meme laugh: কানে হেডফোন আর হাসিতে কুপোকাত। যাকে বলে একেবারে অট্টহাসি। সোশাল মিডিয়ায় স্ক্রোল করতে করতে কোনও মজার রিলস কিংবা মিম স্ক্রিনে ভেসে উঠলেই যে মানুষটির ভুবন কাঁপানো হাসি আমাদেরও হাসাতে শুরু করে, কিন্তু জানেন কি, কে এই হাসিমুখের ব্যক্তি এবং এই হাসির নেপথ্যের আসল গল্পটা?

Viral meme guy: ভাইরাল মিমের এই ব্যক্তি বাস্তবে কী করেন জানেন?
| Updated on: Aug 04, 2026 | 5:41 PM
Share

একটি হাসি, আর তাতেই কেল্লাফতে! রাতারাতিই সোশাল মিডিয়ার ট্রেন্ড। ভাইরাল। টিকটক থেকে ফেসবুক, ইনস্টাগ্রাম, যেকোনও বিষয়ে মিম তৈরি হলে, মিমের শুরু ও শেষে এই ব্যক্তির হাসি থাকবেই। কানে হেডফোন আর হাসিতে কুপোকাত। যাকে বলে একেবারে অট্টহাসি। সোশাল মিডিয়ায় স্ক্রোল করতে করতে কোনও মজার রিলস কিংবা মিম স্ক্রিনে ভেসে উঠলেই যে মানুষটির ভুবন কাঁপানো হাসি আমাদেরও হাসাতে শুরু করে, কিন্তু জানেন কি, কে এই হাসিমুখের ব্যক্তি এবং এই হাসির নেপথ্যের আসল গল্পটা?

ইন্টারনেটের দুনিয়ায় অত্যন্ত পরিচিত ও সফল একজন ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর হলেন মোতাহার আনাস (Motahar Anas)। সোশাল মিডিয়া হ্যান্ডেল ‘Some Ordinary Games’ নামে তিনি নেটিজেনদের কাছে দারুণ জনপ্রিয়। এই ভারতীয়-কানাডিয়ান ইউটিউবারের ইনস্টাগ্রামে অনুরাগী বা ফলোয়ার্সের সংখ্যা ইতিমধ্যেই দশ লাখ ছাড়িয়ে গিয়েছে!

তাঁর এই হাসির নেপথ্যের গল্পটা কিন্তু বেশ মজাদার। ২০১৬ সালের কথা; নিজের ইউটিউব চ্যানেলে একটি বেশ নিম্নমানের হরর গেম (Horror Game) খেলছিলেন মোতাহার। গেমটি খেলার সময় আচমকা এক বিচিত্র ও উচ্চস্বরে হেসে ওঠেন তিনি। সেই সময় বিষয়টি সাধারণ থাকলেও, ২০২০ সালের দিকে নেটপাড়ার ট্রোল ও মিম মেকারদের নজরে পড়ে যায় সেই হাসির ক্লিপটি। ব্যস! টিকটক ও ইনস্টাগ্রামের দৌলতে রাতারাতি বিশ্বজুড়ে ভাইরাল হয়ে যান তিনি। এখন তো যেকোনও সেনসেশনাল বা মজার মিম বানাতে সেই ট্রেডমার্ক হাসির অডিও বা ভিডিও ক্লিপ ব্যবহার করা যেন ট্রেন্ডে পরিণত হয়েছে।

বর্তমানে মোতাহার কানাডার অন্টারিও প্রদেশের টরন্টো শহরে বসবাস করছেন। সেখানে থেকেই তিনি নিয়মিত নিজের জনপ্রিয় ইউটিউব চ্যানেল ‘Some Ordinary Games’-এ গেমিং ও টেকনোলজি সংক্রান্ত নানা ভিডিও আপলোড করে লক্ষ লক্ষ মানুষকে বিনোদন জুগিয়ে যাচ্ছেন। সামান্য এক হাসির শক্তিতে ইন্টারনেটে কীভাবে যে কে রাজত্ব করতে পারে—মোতাহার আনাস কিন্তু তারই এক জ্বলন্ত উদাহরণ!

Follow Us