AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sunny Kaushal: বউদি ক্যাটরিনার বোনের প্রেমে মজেছেন ভিকি কৌশলের ভাই সানি?

Sunny Kaushal Isabelle Kaif Dating: এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে ভিকি কৌশলের ভাই, অভিনেতা সানি কৌশল। দেওর সানি কি তবে বৌদি ক্যাটরিনা কাইফের ছোট বোন ইজাবেল কাইফের প্রেমে হাবুডুবু খাচ্ছেন? সম্প্রতি দুই তারকার সোশাল মিডিয়ার একাধিক পোস্ট দেখে অন্তত তেমনই সমীকরণ মেলাচ্ছেন নেটিজেনরা।

Sunny Kaushal: বউদি ক্যাটরিনার বোনের প্রেমে মজেছেন ভিকি কৌশলের ভাই সানি?
| Updated on: Sep 19, 2026 | 12:36 PM
Share

দীর্ঘদিনের প্রেমিকা শর্বরী ওয়াঘের সঙ্গে বিচ্ছেদের রটনার মাঝেই বলিপাড়ায় এক নতুন সম্পর্কের কানাঘুষো শুরু হয়েছে। এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে ভিকি কৌশলের ভাই, অভিনেতা সানি কৌশল। দেওর সানি কি তবে বৌদি ক্যাটরিনা কাইফের ছোট বোন ইজাবেল কাইফের প্রেমে হাবুডুবু খাচ্ছেন? সম্প্রতি দুই তারকার সোশাল মিডিয়ার একাধিক পোস্ট দেখে অন্তত তেমনই সমীকরণ মেলাচ্ছেন নেটিজেনরা।

এই প্রেমের জল্পনার সূত্রপাত সানি ও ইজাবেলের সাম্প্রতিক তুরস্ক সফরকে কেন্দ্র করে। নেটপাড়ার ক্ষুরধার নজর এড়িয়ে কিছু যাওয়ার উপায় নেই! অনুরাগী ও নেটিজেনরা লক্ষ্য করেছেন, সানি ও ইজাবেলের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবিগুলির বেশ কিছু জায়গা, ফ্রেম এবং ব্যাকগ্রাউন্ড হুবহু এক। সেখান থেকেই দুইয়ে দুইয়ে চার করে অনুরাগীদের দাবি—কাজের ফাঁকে আলাদা নয়, বরং একসঙ্গে তুরস্কে ছুটি কাটাতে গিয়েছিলেন তাঁরা।

যদিও প্রেমের এই নতুন গুঞ্জন কিংবা একসঙ্গে ছুটি কাটানো নিয়ে সানি বা ইজাবেল—কেউই এখনও পর্যন্ত প্রকাশ্যে মুখ খোলেননি।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তুরস্ক ভ্রমণের বেশ কিছু ছবি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন সানি কৌশল। ব্যস্ত জীবনের মাঝে ছুটির আমেজ স্পষ্ট ফুটে উঠেছিল সেই পোস্টগুলিতে। মজার বিষয় হল, এর ঠিক কিছুদিন আগেই ইজাবেলও তুরস্কের একই রকম সব সুন্দর লোকেশন থেকে ছবি পোস্ট করেছিলেন।

জল্পনার আগুনে ঘি ঢেলে দেয় ১৮ সেপ্টেম্বরের এক ঘটনা। সানি তাঁর ছুটির ছবি পোস্ট করতেই সেখানে কমেন্ট সেকশনে হাজির হন ইজাবেল। মজার ছলে তিনি লেখেন, “ইউ আর ওয়েলকাম ফর দ্য বেস্ট বুক রেকমেন্ডেশন এভার!” অর্থাৎ সানিকে একটি চমৎকার বইয়ের সন্ধান দেওয়ার জন্য নিজের প্রশংসাটুকু ইজাবেল নিজেই দাবি করে বসেন।

পারিবারিক সমীকরণের দিক থেকেও সানি ও ইজাবেলের সখ্যতা বেশ পুরনো। ক্যাটরিনাকে বিয়ের পর থেকেই ভিকির ভাই সানি সম্পর্কে ইজাবেলের দেওর হন। ২০২১ সালের ডিসেম্বরে রাজস্থানে ভিকি-ক্যাটরিনার রাজকীয় বিয়ের পর থেকেই বিভিন্ন পারিবারিক উৎসব-অনুষ্ঠানে সানি ও ইজাবেলকে একসঙ্গে ফ্রেমবন্দি হতে দেখা গিয়েছে।

অন্যদিকে, বেশ কয়েক মাস ধরেই সানি ও শর্বরী ওয়াঘের বিচ্ছেদের খবর বলিপাড়ায় চাউর রয়েছে। ২০২০ সালে ‘দ্য ফরগটেন আর্মি – আজাদি কে লিয়ে’ সিরিজের শুটিং সেটে তাঁদের প্রথম আলাপ ও মন দেওয়া-নেওয়া হয়। প্রায় ছয় বছরের দীর্ঘ সম্পর্কের পর ২০২৫ সালে এসে তাঁদের পথ আলাদা হয়ে যায় বলে শোনা যায়। যদিও নিজেদের প্রেম বা বিচ্ছেদ—কোনওটি নিয়েই কোনওদিন আনুষ্ঠানিকভাবে সংবাদমাধ্যমের কাছে প্রতিক্রিয়া দেননি সানি কিংবা শর্বরী।

একসময় বলিউডের যেকোনও হাই-প্রোফাইল পার্টি, ছবির প্রিমিয়ার কিংবা পারিবারিক অনুষ্ঠানে সানি ও শর্বরীকে হাতে হাত রেখে ঘুরতে দেখা যেত। কিন্তু ইদানীং সেই দৃশ্যে ইতি পড়েছে।

কাজের জগতে সানি কৌশলকে শেষবার দেখা গিয়েছিল নেটফ্লিক্সের থ্রিলার ছবি ‘ফির আয়ি হাসিন দিলরুবা’-তে ‘অভিমন্যু পন্ডিত’ চরিত্রে। ছবিতে তাঁর পাশাপাশি নজর কেড়েছিলেন তাপসী পান্নু ও বিক্রান্ত মাসে।

Follow Us