AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘বিকৃত মনষ্ক, অত্যন্ত নোংরা!’ মা-বাবার সঙ্গম বিতর্কে রণবীরের অপরাধ বুঝিয়ে দিলেন সুপ্রিম কোর্ট

Ranveer Allahbadia: মা-বাবার সঙ্গম দেখবে সন্তান! সম্প্রতি এক রিয়্যালিটি শোয়ে এমন মন্তব্য করে মারাত্মক বিপাকে পড়েছেন 'বিয়ারবাইসেপ' খ্যাত ইউটিউবার রণবীর এলাহাবাদিয়া।

'বিকৃত মনষ্ক, অত্যন্ত নোংরা!' মা-বাবার সঙ্গম বিতর্কে রণবীরের অপরাধ বুঝিয়ে দিলেন সুপ্রিম কোর্ট
| Updated on: Feb 19, 2025 | 1:15 PM
Share

মা-বাবার সঙ্গম দেখবে সন্তান! সম্প্রতি এক রিয়্যালিটি শোয়ে এমন মন্তব্য করে মারাত্মক বিপাকে পড়েছেন ‘বিয়ারবাইসেপ’ খ্যাত ইউটিউবার রণবীর এলাহাবাদিয়া। অশ্লীল মন্তব্য করায়, রণবীরের বিরুদ্ধে দায়ের হয়েছে প্রায় একডজন এফআইআর। এমনকী, সংসদেও রণবীরকে নিয়ে সমালোচনার ঝড় বয়ে গিয়েছে। আর এবার রণবীরকে নোংরা, বিকৃত মনষ্ক বলে তুলোধনা করল সুপ্রিম কোর্ট।

কয়েকদিন আগেই তাঁর বিরুদ্ধে হওয়া এফআইআর খারিজ করার জন্যই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন রণবীর। এমনকী, মামলার দ্রুত শুনানির জন্যও প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার কাছে আবেদনও জানান রণবীর। তবে রণবীরের সমস্ত আবেদন খারিজ করে দেয়। মঙ্গলবার সেই মামলার শুনানিতেই সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো হল, রণবীরের এহেন মন্তব্য অত্যন্ত নোংরা মানসিকতার প্রতিফলন। বাকস্বাধীনতা থাকলেই, এই ধরনের কথা বলা যায় না। এই ধরনের মন্তব্য ভারতীয় সংস্কৃতির পক্ষে অত্যন্ত ক্ষতিকারক।

মঙ্গলবার সুপ্রিম কোর্ট রণবীরকে তিরষ্কার করলেও,নির্দেশ দেয় রণবীরের বিরুদ্ধে নতুন করে অভিযোগ দায়ের করতে পারবে না পুলিশ। তবে তিনি দেশ ছাড়তে পারবেন না, জানিয়েছে সুপ্রিম কোর্ট।

প্রসঙ্গত, সোশাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে, এক প্রতিযোগীকে বলছেন, আপনি কি আপনার মা-বাবার যৌনতা দেখবেন, নাকি সেই যৌনখেলায় অংশ নিয়ে চিরতরে সেটা বন্ধ করবেন? রণবীরের এমন প্রশ্নে স্বাভাবিকভাবেই হতবাক হয়েছিলেন প্রতিযোগী। তবে রণবীরের পাশে বসে থাকা, সময় রায়না, আশিস চঞ্চলানি, যশপ্রীত সিং, অপূর্ব মাখিজা হেসে গড়িয়ে পড়েন। তবে রণবীরের এই মন্তব্য বিতর্কের ঝড় তুলেছে গোটা দেশ-দুনিয়ায়।

মা-বাবার সঙ্গম দেখবে সন্তান! এমন এক অশ্লীল মন্তব্য করায় বিতর্কের কেন্দ্রে বিয়ারবাইসেপ খ্যাত ইউটিউবার রণবীর এলাহাবাদিয়া। তাঁর এই এক মন্তব্য নিয়ে শুধু সোশাল মিডিয়া নয়, সংসদেও ঝড় উঠেছিল। এমনকী, রণবীরের বিরুদ্ধে এফআইআরও করা হয়। তবে এসব কাণ্ডের পর সোশাল মিডিয়ায় ভিডিও আপলোড করে ক্ষমাও চেয়েছেন রণবীর। তাতে কি আর বিতর্ক থামে? থামেনি। রণবীরকে নিয়ে নানা মহলেই মেতে উঠেছে নানা সমালোচনায়। তবে জানেন কি? রণবীরকে ঘিরে এত বিতর্ক হলেও, তাঁর ব্যাঙ্ক ব্য়ালেন্সে কিন্তু কোনও ছাপ নেই। বরং লোকে বলছে, এই নতুন বিতর্ক রণবীরকে আরও বেশি জনপ্রিয়তা এনে দিচ্ছে।

Follow Us