AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gouri Elo: চোখের জলে বিদায় দিয়েছেন ‘গৌরী’কে, এর পর কী করবেন মোহনা?

Gouri Elo: শেষ হয়েছে একদা জনপ্রিয় ধারাবাহিক 'গৌরী এল'। এক সময় টিআরপিতে প্রথম হওয়া ধারাবাহিকের শেষের জার্নিটা বড়ই করুণ। কারণ একটাই, স্লট পরিবর্তন হয়। নতুন স্লটে আর সেভাবে নিজেকে মেলে ধরতে পারেনি ধারাবাহিকটি। এই ধারাবাহিকেই প্রথম অভিনয় করতে দেখা গিয়েছিল অভিনেত্রী তথা নৃত্যশিল্পী মোহনা মাইতিকে।

Gouri Elo: চোখের জলে বিদায় দিয়েছেন 'গৌরী'কে, এর পর কী করবেন মোহনা?
মোহনা।
| Edited By: | Updated on: Nov 19, 2023 | 6:33 PM
Share

শেষ হয়েছে একদা জনপ্রিয় ধারাবাহিক ‘গৌরী এল’। এক সময় টিআরপিতে প্রথম হওয়া ধারাবাহিকের শেষের জার্নিটা বড়ই করুণ। কারণ একটাই, স্লট পরিবর্তন হয়। নতুন স্লটে আর সেভাবে নিজেকে মেলে ধরতে পারেনি ধারাবাহিকটি। এই ধারাবাহিকেই প্রথম অভিনয় করতে দেখা গিয়েছিল অভিনেত্রী তথা নৃত্যশিল্পী মোহনা মাইতিকে। মোহনা জি বাংলা এক রিয়ালিটি শো-এ প্রতিযোগী হিসেবে নিজের জার্নি শুরু করেছিলেন। অধ্যবসায়ের জোরে সেখান থেকেই মেলে ছোট পর্দায় বড় ব্রেক। বাকিটা ইতিহাস… ধারাবাহিক তো শেষ হয়েছে, এই মুহূর্তে কী পরিকল্পনা তাঁর? টিভিনাইন বাংলার কাছে সে কথাই শেয়ার করলেন তিনি। এখনও স্কুলের গন্ডিও পার করেননি ছোট্ট মোহনা। টানা দেড় বছর শুটিং করে আপাতত ক্লান্ত। তাঁর কথায়, “আগে একটা ট্রিপের প্ল্যান হয়েছে। ঘুরতে যাব। তারপর এসে ভাবব কী করা যায়। এখনও সে রকম ভাল কিছু অফার নেই। যদি থাকে করব।” তবে শোনা যাচ্ছে প্রতিদ্বন্দ্বী চ্যানেল থেকেও অফার এসেছে নায়িকার কাছে। জি-তেই থেকে যাওয়া নাকি ঘরের মেয়ের বিদেশ পাড়ি– তা জানা যাবে কিছু দিনের মধ্যেই।

শেষ দিনে চোখের জলে ভেসেছিলেন ওই ধারবাহিকের কলাকুশলীরা। সামলানোই দায় হয়ে পড়েছিল। সহ-অভিনেত্রীকে জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করেন অভিনেতা বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়। একটা জার্নি যে এভাবে শেষ হয়ে যাবে কিছুতেই বিশ্বাসই হচ্ছিল না তাঁদের।

Follow Us
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!
'অমিত শাহের পদত্যাগ দাবি করছি', তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের
'অমিত শাহের পদত্যাগ দাবি করছি', তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের
'আমার কিছু হয়ে গেলে...', বিচারকের কাতর কন্ঠস্বর, শুনলে চমকে যাবেন
'আমার কিছু হয়ে গেলে...', বিচারকের কাতর কন্ঠস্বর, শুনলে চমকে যাবেন
অমিত শাহ এগোতেই শুরু হল জুতো ছোড়াছুড়ি
অমিত শাহ এগোতেই শুরু হল জুতো ছোড়াছুড়ি
কালিয়াচকের পর মালদহের নারায়ণপুরে জাতীয় সড়ক অবরোধ
কালিয়াচকের পর মালদহের নারায়ণপুরে জাতীয় সড়ক অবরোধ
বিচারকরা আটকে! কোনও ভাবেই বরদাস্ত নয়, কড়া বার্তা সুপ্রিম কোর্টের
বিচারকরা আটকে! কোনও ভাবেই বরদাস্ত নয়, কড়া বার্তা সুপ্রিম কোর্টের
কালীঘাটে মমতার বাড়ির সামনে কী হল দেখুন
কালীঘাটে মমতার বাড়ির সামনে কী হল দেখুন
SIR বিক্ষোভে আজ উত্তপ্ত মালদহ, ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদ
SIR বিক্ষোভে আজ উত্তপ্ত মালদহ, ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদ