Amit Shah : মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে, দেখুন কী হল…
WB Assembly Election 2026 : আজ হাজরার রোড শো থেকে ফের একবার বাংলায় পরিবর্তনের ডাক দিয়েছেন অমিত শাহ। কিন্তু মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পাল্টা কালীঘাটে বিক্ষোভ প্রদর্শন করেন তৃণমূল কর্মী সমর্থকরা। মাথায় কালো কাপড় বেঁধে প্রতিবাদ করেছেন তাঁরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির গলির ঠিক সামনে দুই দলের সমর্থকদের মধ্যে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়।
ভবানীপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে আজ মনোনয়ন জমা দিয়েছেন শুভেন্দু অধিকারী। তার আগে হাজরা থেকে রোড শো করেন বিদায়ী বিধায়ক। এদিন শুভেন্দু অধিকারীর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রোড শো-এ প্রচুর মানুষের জনসমাগম হয়। এদিন রোড শো থেকে ফের একবার বাংলায় পরিবর্তনের ডাক দিয়েছেন অমিত শাহ। কিন্তু মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পাল্টা কালীঘাটে বিক্ষোভ প্রদর্শন করেন তৃণমূল কর্মী সমর্থকরা। মাথায় কালো কাপড় বেঁধে প্রতিবাদ করেছেন তাঁরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির গলির ঠিক সামনে দুই দলের সমর্থকদের মধ্যে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। কার্যত ঘিরে ফেলে পুলিশ। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যায় কনভয় থেকে নেমে যেতে বাধ্য হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। ছোট গাড়িতে উঠে সংশ্লিষ্ট রাস্তা পেরতে হয় তাঁকে।
শিল্পের জন্য বাংলায় জমির প্রতিবন্ধকতা নেই, নতুন পলিসি আসবে: শমীক
প্রশ্নপত্র ফাঁস, ফের বাতিল NEET পরীক্ষা, দেওয়া হবে পরীক্ষার নতুন সূচি
আরজি কর মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ
এমন কোনও কাজ করবই না যাতে মান-সম্মান নষ্ট হবে: মনোজ আগরওয়াল

