AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

হাসপাতাল থেকে সোজা ‘ওগো নিরুপমা’র শুটিংয়ে পৌঁছলেন গৌরব

Gourab Roy Chowdhury: ‘ওগো নিরুপমা’ ধারাবাহিকে এই মুহূর্তে অভিনয় করছেন গৌরব। সূত্রের খবর, কয়েক দিন আগে সেটে শুটিং করতে করতেই অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে।

হাসপাতাল থেকে সোজা ‘ওগো নিরুপমা’র শুটিংয়ে পৌঁছলেন গৌরব
গৌরব রায়চৌধুরী। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।
| Edited By: | Updated on: Jun 28, 2021 | 7:17 PM
Share

হাসপাতালের বেড থেকে সোজা শুটিং ফ্লোর। অবিশ্বাস্য মনে হলেও এটা সত্যি। আর এই সত্যির নেপথ্যে রয়েছেন অভিনেতা গৌরব রায়চৌধুরী। পাঁচ-ছ’দিন আগে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে। সোমবার চিকিৎসকদের অনুমতি নিয়েই ফের শুটিংয়ে ফিরলেন তিনি।

‘ওগো নিরুপমা’ ধারাবাহিকে এই মুহূর্তে অভিনয় করছেন গৌরব। সূত্রের খবর, কয়েক দিন আগে সেটে শুটিং করতে করতেই অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে। তবে এখন তিনি অনেকটাই সুস্থ। চিকিৎসকের পরামর্শ মতো আজ থেকে ফের কাজে ফিরেছেন। তবে খুব বেশিক্ষণ শুটিংয়ের অনুমতি এখনও পাননি তিনি।

Gourab-Roy-Chowdhury1

সোমবার শুটিংয়ে অভিনেতা।

দিন কয়েক আগে ‘ওগো নিরুপমা’র সেটে শুটিং চলাকালীন ফোঁড়ার যন্ত্রণা তীব্র হয়ে ওঠে গৌরবের। তাড়াতাড়ি বাড়ি চলে যান। পরদিন ঘুম থেকে উঠে দেখেন ফুলে গিয়েছে জায়গাটা। এতটাই ফুলেছে, যে বাঁ-দিকের চোখও খুলতে পারছিলেন না। এমনকী কথাও বলতে পারছিলেন না তিনি। সে কারণেই তড়িঘড়ি হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে।

গত শুক্রবার ছিল গৌরবের জন্মদিন। হাতে স্যালাইনের চ্যানেল নিয়েই রেড ভেলভেটে ছুরি বসালেন গৌরব। হল জন্মদিন পালন। এর আগে গৌরবের কনুইয়ে একটি বোন টিউমারও ধরা পড়েছিল। অনেকদিন ধরেই ব্যথায় কষ্ট পাচ্ছেন তিনি। প্রথমে চিকিৎসক ভেবেছিলেন, জিম করতে গিয়ে ব্যথা পেয়েছেন। তারপর দেখা যায় টিউমার। সেই টিউমারকে বায়েপসি করে অস্ত্রোপচার করার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। বায়োপসি করানো হয়েছে। দিন দশেক পরে রিপোর্ট পাওয়া যাবে বলে খবর।

আরও পড়ুন, ফিরছে ‘বালিকা বধূ’র দ্বিতীয় সিজন, মুখ্য চরিত্রে কে?

Follow Us
'বেসুরো' আখরুজ্জামান, হঠাৎ কেন বিজেপি বিরোধিতা শুরু করলেন?
'বেসুরো' আখরুজ্জামান, হঠাৎ কেন বিজেপি বিরোধিতা শুরু করলেন?
জোড়া ফলায় উত্তাল সমুদ্র, বেড়েছে জলস্তর...কী হাল কপিল মুনি আশ্রমের?
জোড়া ফলায় উত্তাল সমুদ্র, বেড়েছে জলস্তর...কী হাল কপিল মুনি আশ্রমের?
'এত টাকা কোথা থেকে আসে?' অভিষেককে আক্রমণ দিলীপের
'এত টাকা কোথা থেকে আসে?' অভিষেককে আক্রমণ দিলীপের
তারাপীঠ হোটেল লাগোয়া পুকুরে নামল ডুবুরি! মিলবে প্রাণের হদিশ?
তারাপীঠ হোটেল লাগোয়া পুকুরে নামল ডুবুরি! মিলবে প্রাণের হদিশ?
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?