AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ফিরছে ‘বালিকা বধূ’র দ্বিতীয় সিজন, মুখ্য চরিত্রে কে?

Balika Vadhu 2: টিজারে দেখা যাচ্ছে, এক খুদে তার মায়ের দিকে এগিয়ে চলেছে। আর মা মেয়ের জন্য রাজকুমার সন্ধানের কথা বলছেন। বালিকা বিবাহকে কুপ্রথা বলে ব্যখ্যা করা হয়েছে টিজারে।

ফিরছে ‘বালিকা বধূ’র দ্বিতীয় সিজন, মুখ্য চরিত্রে কে?
টিজারে দেখা যাচ্ছে এই খুদেকে।
| Edited By: | Updated on: Jun 29, 2021 | 8:10 AM
Share

হিন্দি টেলিভিশনের এক সময়ের জনপ্রিয় ধারাবাহিত ‘বালিকা বধূ’ ফিরছে। ফিরছে দ্বিতীয় সিজন নিয়ে। সদ্য সংশ্লিষ্ট চ্যানেলের তরফ থেকে দ্বিতীয় সিজনের টিজার প্রকাশ করা হয়েছে। আর তাতেই নস্ট্যালজিক দর্শক।

টিজারে দেখা যাচ্ছে, এক খুদে তার মায়ের দিকে এগিয়ে চলেছে। আর মা মেয়ের জন্য রাজকুমার সন্ধানের কথা বলছেন। বালিকা বিবাহকে কুপ্রথা বলে ব্যখ্যা করা হয়েছে টিজারে। এ হেন কুপ্রথা এখনও সমাজে রয়েছে, আর তা দূর করতেই নতুন ভাবে ‘আনন্দী’র আবির্ভাব। আরও এক খুদেকে দেখা যাচ্ছে বিয়ের পোশাকে।

এই টিজার প্রকাশ্যে আসতেই কারও প্রয়াত অভিনেত্রী প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়ের কথা মনে পড়েছে। যিনি এই ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয় হয়েছিল। কারও বা স্মৃতিতে ভেসে এসেছে অভিকা গৌরের মুখ। তিনিও এই ধারাবাহিকে ছোটবেলার আনন্দীর চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয় হন। জানা গিয়েছে, অল্প বয়সে বিয়ে দেওয়ার প্রথা যুবসমাজের উপর কতটা নেগেটিভ প্রভাব ফেলে, সেটাই এই ধারাবাহিকে দেখানোর চেষ্টা করবেন নির্মাতারা।

সূত্রের খবর, গত সপ্তাহে রাজস্থানে শুরু হয়েছে এই ধারাবাহিকের শুটিং। কিছুদিন সেখানে শুটিংয়ের পর মুম্বইতে কাজ শুরু হবে। শ্রেয়া পটেল, ভংশ সায়ানি, ঋদ্ধি নায়ক শুক্লা, কেতকী দাভে, সীমা মিশ্র, অংশুল ত্রিবেদী, সুপ্রিয়া শুক্লার মতো শিল্পীদের অভিনয়ে সমৃদ্ধ হবে এই ধারাবাহিক।

আরও পড়ুন, Gopi bahu ye kya: বেলি ডান্স করে সমালোচিত ‘গোপী বহু’ দেবলীনা

Follow Us
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ