AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Koneenica Banerjee: পুজোর ছুটিতে কাশ্মীরে গিয়েছিলেন কনীনিকা, সঙ্গে কারা ছিলেন?

Koneenica Banerjee: সারা বছর শুটিংয়ের চাপ থাকে। পুুজোর কয়েকটা দিন একটু ছুটি পান টেলিভিশন শিল্পীরা। সাধারণত বন্ধ থাকে শুটিং। সেই অবসরে পরিবারের সঙ্গে কাশ্মীরে বেড়াতে গিয়েছিলেন কনীনিকা।

Koneenica Banerjee: পুজোর ছুটিতে কাশ্মীরে গিয়েছিলেন কনীনিকা, সঙ্গে কারা ছিলেন?
কনীনিকা বন্দ্যোপাধ্যায়। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।
| Edited By: | Updated on: Oct 29, 2021 | 2:53 PM
Share

লাল রঙা সানগ্লাস। তা পরে দৌড়চ্ছে ছোট্ট কিয়া। কখনও বা বাবার কোলে উঠে ক্যামেরায় লুক দিচ্ছে। পুজোর ছুটিতে এ ভাবেই তার সময় কেটেছে কাশ্মীরে। কিয়া অর্থাৎ অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়ের একমাত্র মেয়ে। শুক্রবার সেই বেড়ানোর রিল ভিডিয়ো ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অভিনেত্রী।

সারা বছর শুটিংয়ের চাপ থাকে। পুুজোর কয়েকটা দিন একটু ছুটি পান টেলিভিশন শিল্পীরা। সাধারণত বন্ধ থাকে শুটিং। সেই অবসরে পরিবারের সঙ্গে কাশ্মীরে বেড়াতে গিয়েছিলেন কনীনিকা। সঙ্গে ছিলেন স্বামী সুরজিৎ হারি এবং ছেলে দ্রোণ। সকলে মিলে অত্যন্ত আনন্দ করে কেটেছে ছুটির মুহূর্ত। ভাই-বোনের বন্ডিংও দেখার মতো।

২০১৮-এ টেলিভিশনে শেষ কাজ করেছেন অভিনেত্রী কনীনিকা। জনপ্রিয় ধারাবাহিক ‘অন্দরমহল’-এর মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন। সে বছরই সন্তানসম্ভবা হন তিনি। ২০১৯-এ জন্ম হয় মেয়ে কিয়ার। ‘অন্দরমহল’ টেলিভিশনে কনীনিকার শেষ কাজ। কিয়ার জন্মের পর ফের দীর্ঘ কমিটমেন্ট শুরু করলেন সদ্য। ছোট্ট কিয়াকে বাড়িতে রেখে মেগা ধারাবাহিকের শুটিং করা কনীনিকার কাছে চ্যালেঞ্জিং। সে প্রসঙ্গে দিন কয়েক দিন আগে ইনস্টাগ্রাম লাইভে অভিনেত্রী বলেন, “অনেক বছর পরে মেগা করছি তার জন্য এক্সাইটেড। কিন্তু কিয়া বুড়িকে বাড়িতে রেখে শুটিং করব, তার জন্য এখনও মনের মধ্যে চাপ চলছে। কারণ ও বড্ড ছোট। মাত্র দু বছর বয়স। এখন বাড়িতে ঢুকলেও ও আমাকে বলে গুড নাইট। মানে ওর ধারণা হয়ে গিয়েছে, মা শুধু ঘুমনোর সময় আসে। সেটা কোনওভাবে আমাকে ম্যানেজ করতে হবে। ওয়ার্কিং মায়েদের জীবনে এই সমস্যাগুলো থাকেই। কিয়াকে সামলে যতটা সম্ভব করছি টুক টুক করে। মাঝে মাঝে মনে হচ্ছে ওকে একটু বেশিই ইগনোর করে ফেলছি।”

টেলিভিশন ধারাবাহিকের রুটিনে ফিরলে দিনের অনেকটা সময় কিয়াকে ছেড়ে থাকতে হবে। কী ভাবে ম্যানেজ করবেন? কনীনিকা এ প্রসঙ্গে আগেই TV9 বাংলাকে বলেন, “কিয়াকে রেখে কাজ করা কঠিন। এই দু’বছর তো আমিই ওর সব কিছু করেছি। মা, বাবারও বয়স হয়েছে। কিয়া তো জানেই না, মা কাজ করত। ধীরে ধীরে ও রিয়ালাইজ করবে, মা কাজে ফিরবে, কাজ করবে, এটা বুঝতে পারবে নিশ্চয়ই।” কাজের ব্যস্ততার মধ্যেও কিয়াকে সময় দেওয়া কনীনিকার প্রায়োরিটি। তিনি সে চেষ্টার কোনও ত্রুটি রাখতে চান না।

আরও পড়ুন, Iman Chakraborty: নতুন খবর দিলেন ইমন চক্রবর্তী, সঙ্গী এক গুণী শিল্পী

Follow Us
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?