AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

New Bengali Serial: ‘দয়া করে এটা করবেন না…’, ‘কার কাছে কই মনের কথা’ প্রোমো দেখা মাত্রই অনুরোধ ভক্তদের

Trolling: এবার ক্ষোভ প্রকাশ বাংলা ধারাবাহিকের দর্শকদের। বেশ কিছু সিরিয়াল এমন রয়েছে, যা শুরুতে বিপুল পরিমাণে দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠার পরও ধরে রাখতে পারেনি টিআরপি রেটিং।

New Bengali Serial: 'দয়া করে এটা করবেন না...', 'কার কাছে কই মনের কথা' প্রোমো দেখা মাত্রই অনুরোধ ভক্তদের
| Edited By: | Updated on: Jun 21, 2023 | 3:34 PM
Share

ধারাবাহিক শুরু হওয়ার সময়ের গল্প বেশ জোরাল থাকে। তবে ধীরে ধীরে গল্প যে উদ্যোমে শুরু হয়, তা আর স্থায়ী হয় না। এই নিয়ে এবার ক্ষোভ প্রকাশ বাংলা ধারাবাহিকের দর্শকদের। বেশ কিছু সিরিয়াল এমন রয়েছে, যা শুরুতে বিপুল পরিমাণে দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠার পরও ধরে রাখতে পারেনি টিআরপি রেটিং। কিছু দিনের মধ্যেই গল্পের গরু গাছে ওঠায় তা থেকে মুখ ফিরিয়েছে দর্শকেরা। তবে এবার যেন তেমনটা আর না হয়। জিবাংলার পর্দায় আসছে নতুন ধারাবাহিক ‘কার কাছে কই মনের কথা’। এই ধারাবাহিকে বেশ কয়েকটি জনপ্রিয় মুখ আবারও ফিরছে। যেমন মানালী দে, বাসব দত্তা, স্নেহা প্রমুখেরা। ধারাবাহিকের প্রোমো সামনে আসতেই তা নিয়ে শুরু হয়ে গিয়েছে জল্পনা।

প্রোমোতে দেখা যায় মানালী দে, বিয়ে হয়ে আসে এক বনেদি পরিবারে। যে পরিবারের আদপকায়দা সবটাই তাঁর পরিকল্পনার থেকে অনেকটাই আলাদা। যেখানে মেয়েদের বা বাড়ির বউকে ছেলের থেকে আলাদা চোখেই দেখা হয়। বউয়ের কোনও বক্তব্য থাকতে পারে না, থাকতে পারে না কোনও ইচ্ছে, স্বপ্ন, থাকলেও তার দাম বা গুরুত্ব দেওয়ার মানুষের বড়ই অভাব। সেই কারণেই মানালীর গানের ডিগ্রি হাতে পাওয়ার পরও তা ছিঁড়ে ফেলতে হয়, অভিমানে।

গল্প কি এখানেই শেষ! না, বরং প্রতিবেশী আরও বেশ কিছু তারই মতো মহিলা রয়েছেন, যারা এই মনের কোণে জমে থাকা ভাললাগাগুলোকে সেলিব্রেট করতে চায়। আর তা নিয়েই গল্প। প্রোমো দর্শকদের মনে ধরলেও অভিযোগ বিস্তর। কেউ বললেন, ‘এক চামচ মেয়েবেলা নিন, এক চামচ আয় তবে সহচরী নিন, এক চামচ নিম ফুলের মধু নিন, এক চামচ শ্রীময়ী নিন, হয়ে গেলো কার কাছে কই মনের কথা’। কেউ আবার বললেন, ‘ভাল ভাবনা, তবে দয়া করে ২ টো বউ, ২ টো বর ঢুকিয়ে দেবেন না’।

‘রাহুলের উচিত মমতাকে আসন ছেড়ে দেওয়া’, মণিশঙ্করের মুখে মমতার প্রশংসা
‘রাহুলের উচিত মমতাকে আসন ছেড়ে দেওয়া’, মণিশঙ্করের মুখে মমতার প্রশংসা
সেই বোমা! শুনেই বুক কেঁপে উঠল তামান্নার মায়ের
সেই বোমা! শুনেই বুক কেঁপে উঠল তামান্নার মায়ের
মুকুল রায়ের নশ্বর দেহ কাঁচরাপাড়ার বাড়িতে, শেষযাত্রায় নেতা...
মুকুল রায়ের নশ্বর দেহ কাঁচরাপাড়ার বাড়িতে, শেষযাত্রায় নেতা...
ভাটপাড়া থানার অভিযানে উদ্ধার ৫টি দেশি আগ্নেয়াস্ত্র...
ভাটপাড়া থানার অভিযানে উদ্ধার ৫টি দেশি আগ্নেয়াস্ত্র...
বিজেপি সরকার গড়ার ডাক দিয়ে বঙ্গবাসীকে খোলা চিঠি প্রধানমন্ত্রীর
বিজেপি সরকার গড়ার ডাক দিয়ে বঙ্গবাসীকে খোলা চিঠি প্রধানমন্ত্রীর
নদিয়ার হাঁসখালি কি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের করিডোর?
নদিয়ার হাঁসখালি কি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের করিডোর?
বঙ্গবাসীর যন্ত্রণায় মন ভারাক্রান্ত, চিঠিতে লিখেছেন মোদী
বঙ্গবাসীর যন্ত্রণায় মন ভারাক্রান্ত, চিঠিতে লিখেছেন মোদী
যুবসাথীর ফর্ম নিয়ে চূড়ান্ত বিশৃঙ্খলা আরামবাগের বিডিও অফিসের সামনে
যুবসাথীর ফর্ম নিয়ে চূড়ান্ত বিশৃঙ্খলা আরামবাগের বিডিও অফিসের সামনে
বিধাননগরে ভাড়াবাড়ি থেকে চলছিল জঙ্গি মডিউল!
বিধাননগরে ভাড়াবাড়ি থেকে চলছিল জঙ্গি মডিউল!
প্রধান বিচারপতির সঙ্গে কমিশনের ভার্চুয়াল বৈঠক হয়, বোঝানো হল সব..
প্রধান বিচারপতির সঙ্গে কমিশনের ভার্চুয়াল বৈঠক হয়, বোঝানো হল সব..