AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Vijay-Trisha: ইংল্যান্ডে একসঙ্গে বিজয়-তৃষা, প্রেমের গুঞ্জন সত্যি হল?

Thalapathy Vijay: ইংল্যান্ডের সিলভারস্টোনে অজিত কুমারের রেস দেখতে হাজির হলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থলপতি বিজয় ও অভিনেত্রী তৃষা কৃষ্ণন। তাঁদের একসঙ্গে দেখার পর থেকেই সোশাল মিডিয়ায় চর্চা তুঙ্গে। প্রেমের গুঞ্জন কি তবে সত্যি?

Vijay-Trisha: ইংল্যান্ডে একসঙ্গে বিজয়-তৃষা, প্রেমের গুঞ্জন সত্যি হল?
কেন গিয়েছেন তাঁরা?
| Updated on: Sep 14, 2026 | 9:23 AM
Share

থলপতি বিজয় (Thalapathy Vijay) এবং তৃষা কৃষ্ণন (Trisha Krishnan) – পর্দায় তাঁদের রসায়ন যেমন সুপারহিট, বাস্তবেও তাঁদের নিয়ে চর্চার শেষ নেই। এবার সোজা ইংল্যান্ডের সিলভারস্টোন রেসিং সার্কিটে ফের একসঙ্গে দেখা গেল এই দুই তারকাকে। ভাবছেন ব্যাপারখানা কী? আসল কারণ হল, তামিল সুপারস্টার অজিত কুমারের রেস! মিশেলিন লে মানস কাপে (Michelin Le Mans Cup) অংশ নিয়েছেন অজিত। আর সেই রেস দেখতেই একেবারে চাঁদের হাট বসেছিল সেখানে।

রেসিং ট্র্যাকে তখন উত্তেজনার পারদ চড়ছে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে সবুজ পতাকা নেড়ে ৪৪টি গাড়ির এই মেগা রেস শুরু করেন বিজয়। তবে আসল চমক ছিল তারপর। কোনও রাখঢাক না করেই সোজা দৌড়ে গিয়ে রেসার অজিত কুমারকে জড়িয়ে ধরেন তিনি। সোশাল মিডিয়ায় সেই ভিডিয়ো এখন রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে। দুই প্রবল প্রতিদ্বন্দ্বী তারকার এমন বন্ধুত্বের মুহূর্ত দেখে ভক্তরা একেবারে মুগ্ধ।

বিজয়ের পাশেই তৃষা

এই ইভেন্টে আরও একজনের উপস্থিতি সবার নজর কেড়েছে, তিনি হলেন তৃষা। জিন্স, টি-শার্ট আর মেরুন জ্যাকেটে দারুণ স্মার্ট লুকে গাড়ি থেকে নামতে দেখা যায় তাঁকে। এরপর গ্যালারিতে সোজা গিয়ে বসেন বিজয়ের ঠিক পাশেই। তাঁদের একসঙ্গে বসে রেস দেখার ভিডিয়ো ইন্টারনেটে আসতেই জল্পনা আরও বেড়েছে। সিলভারস্টোনে আসার আগে লন্ডনে বর্ষীয়ান অভিনেত্রী রাধিকা শরৎকুমারের সঙ্গেও দেখা গিয়েছিল তৃষাকে। রাধিকাও সেখানে অজিতের রেস দেখতেই গিয়েছেন।

প্রেমের গুঞ্জন কি তবে সত্যি?

বিজয় ও তৃষার প্রেমের গুঞ্জন নতুন কিছু নয়। ‘লিও’ ছবিতে একসঙ্গে অভিনয়ের পর থেকেই এই চর্চা বাড়ে। তবে তাঁরা কেউই এই নিয়ে প্রকাশ্যে কখনও মুখ খোলেননি। গত মে মাসে মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানেও হাজির ছিলেন তৃষা। আগস্ট মাসে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানেও তাঁকে দেখা গিয়েছিল। আর এখন সিলভারস্টোনে পাশাপাশি বসে রেস দেখা, সব মিলিয়ে নেটিজেনদের উৎসাহ যেন বাঁধ ভেঙেছে।

কাজের দিক থেকে দেখতে গেলে তৃষার হাতে এখন বেশ কয়েকটি সিনেমা রয়েছে। ‘বিদামুয়র্চি’, ‘গুড ব্যাড আগলি’ থেকে শুরু করে মণি রত্নমের ‘থাগ লাইফ’-এর মতো বড় বাজেটের ছবিতে দেখা যাবে তাঁকে। তবে আপাতত সিলভারস্টোনে বিজয় ও তৃষাকে একসঙ্গে দেখেই মেতে উঠেছেন নেটিজেনরা।

Follow Us