AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Thalapathy Vijay Jana Nayagan: শেষবার পর্দায় থলপতি বিজয়, প্রিয় নায়ককে দেখে জানেন কী করলেন ভক্তরা?

Thalapathy Vijay Fans Celebration:আর হয়তো কখনও বড়পর্দায় অ্যাকশন লুকে দেখা যাবে না থলপতি বিজয়কে। রাজনীতির ময়দানে পা দেওয়ার পর ‘জন নায়গণ’ ছবি দিয়েই সিনেদুনিয়াকে বিদায় জানাচ্ছেন তলপতি বিজয়। ছবি মুক্তির দিন তাই তামিলনাড়ু জুড়ে যেমন আনন্দের জোয়ার, তেমনই চোখে জল অনুরাগীদের। কী করলেন তাঁরা?

Thalapathy Vijay Jana Nayagan: শেষবার পর্দায় থলপতি বিজয়, প্রিয় নায়ককে দেখে জানেন কী করলেন ভক্তরা?
কী করেছেন ভক্তরা?
| Updated on: Jul 23, 2026 | 4:13 PM
Share

ঢাকের আওয়াজ, বাজি ফাটানোর ধুম আর বিশাল কাট-আউটে হাজার হাজার লিটার দুধের অভিষেক, প্রেক্ষাগৃহের বাইরের বাঁধভাঙা উৎসবের আড়ালেই যেন লুকিয়ে রয়েছে এক বিষাদের সুর! সব অপেক্ষার অবসান ঘটিয়ে প্রেক্ষাগৃহে এসেছে সুপারস্টার, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থলপতি বিজয় (Thalapathy Vijay) অভিনীত বহুল চর্চিত সিনেমা ‘জন নায়গণ’। তবে এবারের উন্মাদনা কেবল সিনেমা দেখার জন্য নয়। প্রিয় নায়ককে শেষবারের মতো রুপোলি পর্দায় অভিনয় করতে দেখার বিরহকাতর এক আবেগ তামিলনাড়ু থেকে শুরু করে গোটা দেশের ভক্তদের গ্রাস করেছে।

চেন্নাইয়ের কোয়েম্বাটুরের বিখ্যাত ‘রোহিনী’ থিয়েটারের সামনে ভোররাত থেকেই দেখা গেল অগুনতি মানুষের ঢল। থিয়েটার চত্বরে দাঁড় করানো বিজয়ের বিশালাকার পোস্টারের সামনে হাতজোড় করে দাঁড়িয়ে অনুরাগী থেকে সমর্থকরা। কেউ গায়ে জড়ান বিজয়ের ছবি আঁকা বিশেষ জামা, কেউ বা নিজের সাধের বিলাসবহুল গাড়ি নায়কের ছবি দিয়েই মুড়িয়ে ফেলেছেন। এমনকি, আস্ত একটা রথ সাজিয়ে প্রিয় ‘থাঙ্গামে’কে স্বাগত জানানো হয়েছে। কিন্তু এই সমস্ত আলো আর উৎসবের মাঝেও এক নীরব শূন্যতা ঘিরে রয়েছে সবাইকে, এর পর আর কখনও বড়পর্দায় বিজয়ের নতুন কোনও ধামাকা দেখা যাবে না!

পরিচালক এইচ. বিনোদের এই হাই-ভোল্টেজ সিনেমায় বিজয়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন পূজা হেগড়ে, ববি দেওল, মমিতা বাইজু, প্রকাশ রাজের মতো জনপ্রিয় তারকারা। অনিরুদ্ধর দুর্দান্ত আবহসঙ্গীতের তালে সিনেপ্রেমীদের নস্টালজিয়া আর আবেগ মিলিয়ে এক অভূতপূর্ব পরিবেশ তৈরি হয়েছে। বিজয়ের রাজনীতিতে পূর্ণাঙ্গ পদার্পণ এবং জনসেবাকে বেছে নেওয়ার এই সিদ্ধান্তকে ভক্তরা সম্মান জানাচ্ছেন ঠিকই, তবে অভিনেতা বিজয়ের বিদায়বেলা তাঁদের চোখে জল এনে দিয়েছে। এক অভিনেতার রাজকীয় রূপোলি যাত্রা যে এইভাবে চোখের জল আর উন্মাদনার যুগলবন্দিতে শেষ হবে, তা হয়তো কেউ কল্পনাও করতে পারেনি। তবে আপাতত বিজয়ের কেরিয়ারের শেষ ছবি চুটিয়ে উপভোগ করছেন ভক্তরা।

Follow Us