‘ছবি তৈরির ফর্মুলা দশক ভেদে বদলে যায়’, বলছেন ব্রাত্য বসু

সিনেমার বক্স অফিস সাফল্য, হিন্দি সিনেমার সঙ্গে বাংলা ছবির লড়াই থেকে বাংলা ছবির নিজেদের মধ্যে লড়াই প্রায় দর্শকদের ড্রইংরুমে ঢুকে পড়েছে। প্রতি শুক্রবার বিভিন্ন স্বাদের বিভিন্ন বাজেটের ছবি মুক্তি পায়, কিছু ছবি সাফল্য পায়,কিছু ছবি মুখ থুবড়ে পড়ে, কিছু সিনেমা প্রথম দিন থেকেই বাম্পার হিট, কিছু সিনেমা ধীর গতিতে লোকমুখে প্রচার পেয়ে বক্স অফিসে লক্ষ্মী লাভ করে। অনেক সময় দেখা যায় ছবির কন্টেন্ট হিট হয় ,আবার কখনও ছবির জুটি বা স্টারকাস্ট দর্শকদের মনে ধরে যায়।

ছবি তৈরির ফর্মুলা দশক ভেদে বদলে যায়, বলছেন ব্রাত্য বসু

| Edited By: Bhaswati Ghosh

Feb 02, 2026 | 4:13 PM

সিনেমার বক্স অফিস সাফল্য, হিন্দি সিনেমার সঙ্গে বাংলা ছবির লড়াই থেকে বাংলা ছবির নিজেদের মধ্যে লড়াই প্রায় দর্শকদের ড্রইংরুমে ঢুকে পড়েছে। প্রতি শুক্রবার বিভিন্ন স্বাদের বিভিন্ন বাজেটের ছবি মুক্তি পায়, কিছু ছবি সাফল্য পায়,কিছু ছবি মুখ থুবড়ে পড়ে, কিছু সিনেমা প্রথম দিন থেকেই বাম্পার হিট, কিছু সিনেমা ধীর গতিতে লোকমুখে প্রচার পেয়ে বক্স অফিসে লক্ষ্মী লাভ করে। অনেক সময় দেখা যায় ছবির কন্টেন্ট হিট হয় ,আবার কখনও ছবির জুটি বা স্টারকাস্ট দর্শকদের মনে ধরে যায়।

কিছুদিন আগে ছবির প্রচারে এসে অভিনেতা ,পরিচালক, সাহিত্যিক, নাট্যকার, মন্ত্রী ব্রাত্য বসু TV9 বাংলার সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনায় জানান, “সিনেমার ফর্মুলা দশক ভেদে বদলে যায়। ছবির বিষয় যখন বক্স অফিসে সাফল্য পাচ্ছে না, তখন ধুরন্দর মাথা কাজ করে, ছবির সঙ্গে একটু দেশপ্রেম , জাতীয়তাবাদ মিশিয়ে দিলেই ছবি হিট। তবে প্রশ্ন হল এই সব ছবির অনুরণন কতটা? এই ছবিগুলি পরবর্তী সময়ে দর্শকদের মনে কতটা থেকে যায়? এমন অনেক হিট ছবি থাকে, যেগুলো ইয়ুজ অ্যান্ড থ্রো-এর মত। আবার এই ফর্মুলার ক্ষেত্রে, কোনও ছবি হিট হলে সেই ধরনের ছবি হতে থাকে, আবার একটা সময়ের পর তা চেঞ্জ হতে থাকে। ”
তিনি আরও যোগ করেন, “১৯৭৫ সালে শুক্রবার মুক্তি পেয়েছিল, ‘শোলে’। ছবিটি শনিবার হতে বোঝা গেল হলে দর্শক যাচ্ছে না। তখন রমেশ সিপ্পির বাড়িতে সেলিম জাভেদ বসে আলোচনা করছেন, এই ছবিতে শেষটা দর্শকদের পছন্দ হয়নি, বিধবার সঙ্গে বিয়ের বিষয়টা হয়তো দর্শকদের পছন্দ নয়, তাঁরা ঠিক করেন, ছবিটি তাঁরা রিশুট করে আবার ছবি মুক্তি দেবেন। সব ঠিক করেও তাঁরা ভাবলেন একটা দিন দেখা যাক। এরপর তো ইতিহাস হয়ে রয়েছে।”