বাংলার নেতার সঙ্গে ভাব কমে দূরত্ব, টলিপাড়ায় নতুন দুয়োরানি এক অভিনেত্রী

বাংলা ছবিতে নতুন-নতুন অভিনেত্রীর মুখ দেখা যায় অনেক সময়ে। কেউ অডিশন দিয়ে কাজ করেন বাংলা ছবিতে। কেউ টেলিভিশনে এমন নজর কাড়েন যে ছবি করার প্রস্তাব চলে আসে। তারপর ছবিতে উত্থান পর্ব শুরু হয়। আবার এমন কিছু অভিনেত্রীর আগমন ঘটে টলিপাড়ায়, যাঁদের সঙ্গে জড়িয়ে রয়েছে প্রভাবশালী কোনও ব্যক্তির নাম।

বাংলার নেতার সঙ্গে ভাব কমে দূরত্ব, টলিপাড়ায় নতুন দুয়োরানি এক অভিনেত্রী

| Edited By: Bhaswati Ghosh

Feb 02, 2026 | 1:14 PM

বাংলা ছবিতে নতুন-নতুন অভিনেত্রীর মুখ দেখা যায় অনেক সময়ে। কেউ অডিশন দিয়ে কাজ করেন বাংলা ছবিতে। কেউ টেলিভিশনে এমন নজর কাড়েন যে ছবি করার প্রস্তাব চলে আসে। তারপর ছবিতে উত্থান পর্ব শুরু হয়। আবার এমন কিছু অভিনেত্রীর আগমন ঘটে টলিপাড়ায়, যাঁদের সঙ্গে জড়িয়ে রয়েছে প্রভাবশালী কোনও ব্যক্তির নাম।

এমন এক অভিনেত্রী এই মুহূর্তে চর্চায়। তিনি একেবারে গোড়াতেই প্রযোজনার দিকে ঝুঁকেছেন। তাঁর প্রযোজনায় কাজ করতেও রাজি হয়ে গিয়েছেন তাবড়-তাবড় নাম। নিজের বিনিয়োগে অভিনয় করে নিতে পিছপা হননি তিনি। তাই দুই রকম পরিচয়ে বাংলা ছবিতে নিজের জায়গা করে নেওয়ার দিকে এগিয়েছেন। কিন্তু চর্চা হলো, এক নেতা, যিনি অভিনেত্রীর ছবি মুক্তির সময়ে পাশে ছিলেন, তিনি নাকি এখন অভিনেত্রীর মাথা থেকে হাত তুলে নিয়েছেন। দু’ পক্ষের মধ্যে কিছু বিষয়ে মতের অমিল হয়েছে। সেই দূরত্বের কথা টলিপাড়ার কাকপক্ষীরাও টের পেয়ে গিয়েছে!

এই ব্যাপারে এক অভিনেত্রীর মন্তব্য, ”বাংলা ছবিতে বিনিয়োগের বিষয়ে বেশ কিছু অভিনেত্রীকে আগ্রহ প্রকাশ করতে দেখা গিয়েছে। অধিকাংশ ক্ষেত্রে ব্যক্তিগত জীবনে তাঁদের কোনও ঘনিষ্ঠ কোনও মানুষ একটা-দু’টো বাংলা ছবিতে বিনিয়োগ করে ফেলেন। তবে বাংলা ছবিতে নিয়মিত বিনিয়োগ না করলে, লাভের মুখ দেখা সম্ভব নয়। তাই এমন প্রযোজকরা হাল ছেড়ে দেন দু’-তিন বছরে।”

এই সমস্যার জল কতদূর গড়ায় এখন সেটাই দেখার অপেক্ষা। যে ছবিতে বিনিয়োগ করেছিলেন অভিনেত্রী, সেটি বক্স অফিসে ভালো ফল করতে পারেনি। তাই পরিশ্রমের ফল পাননি তিনি!