AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কর্নফ্লাওয়ার আর দুধেই খুলবে এবার ত্বকের রং, কীভাবে ব্যবহার করবেন?

সারাদিনের পরিশ্রমের পর বাড়ি ফিরে আলাদা করে রূপচর্চা করার এনার্জি আর সময় থাকে না। এদিকে পার্লারে গিয়ে ফেসিয়াল, ব্লিচ করার মত সময়ও থাকে না।

কর্নফ্লাওয়ার আর দুধেই খুলবে এবার ত্বকের রং, কীভাবে ব্যবহার করবেন?
| Edited By: | Updated on: Apr 25, 2025 | 5:17 PM
Share

রোজ অফিস, স্কুল, কলেজ সামলে চলে ত্বকের যত্নের জন্য তেমন সময় পাওয়া যায় না। উপরি পাওনা হিসেবে দূষণ, রোদ, গরম আর ঘাম তো আছেই। দিনের পর দিন বাড়ছে তাপমাত্রা। বৃষ্টি মাঝেমধ্যে হলেও গরম যেন কমতেই চাইছে না। যদিও এবার প্রয়োজনের তুলনায় বৃষ্টি খানিকটা কমই হয়েছে। ওয়ার্ক ফ্রম হোম এখন প্রায় উঠেই গিয়েছে। সবাইকে রোজ অফিস যেতে হচ্ছে। সকালে বেরনোর সময় যতই সানস্ক্রিন ব্যবহার করা হোক না কেন রোদে, ঘামে তার কিছুই অবশিষ্ট থাকে না। দিনের পর দিন ঘাম, ময়লা জমতে জমতে ত্বকে কালো ছোপ পড়ে যায়। আর এই দাগ তোলা মোটেই সহজ নয়। সারাদিনের পরিশ্রমের পর বাড়ি ফিরে আলাদা করে রূপচর্চা করার এনার্জি আর সময় থাকে না। এদিকে পার্লারে গিয়ে ফেসিয়াল, ব্লিচ করার মত সময়ও থাকে না।

এক্ষেত্রে ভরসা হোক বাড়িতেই। সময় বাঁচবে আর ত্বকও ভাল থাকবে। আল্প বিস্তর মেকআপ এখন সবাই করেন। সেই মেকআপ বাইরে থেকে ফিরে এসে তুলে ফেলাও জরুরি। দিনের পর দিন তা যদি মুখে জমতে থাকে তাহলে মুখের সব পোরস বন্ধ হয়ে যায়। এতে ঠিকভাবে বায়ু চলাচল করার মতো সুযোগও থাকে না। এতে ত্বক রুক্ষ্ম হয়ে যায়, শুকিয়ে যায়। আর তাই বাড়িতেই বানিয়ে নিন এই ফেসিয়াল প্যাক। সকালে স্নানের আগে বা রাতে বাড়ি ফিরে মুখ পরিষ্কার করে লাগাতে পারেন। এতে মুখ ভল থাকবে, চকচকে পরিষ্কার থাকবে। সেই সঙ্গে গ্লো-বাড়বে। ত্বকও থাকবে টানটান। যাঁদের ব্রণ, অ্যাকনের সমস্যা রয়েছে তাঁরাও লাগিয়ে নিতে পারেন।

ফেয়ারনেস ফেসমাস্ক বানাতে কর্নফ্লাওয়ার লাগবে ২ চামচ। এর মধ্যে তিন চামচ দুধ মিশিয়ে নিতে হবে। এই দুই গ্যাসে বসিয়ে ভাল করে নাড়তে হবে। নইলে তা তলায় বসে যাবে। দুধ একটু বেশি পরিমাণেই দেবেন। দুধ দিয়ে ফুটিয়ে নাড়তে থাকলে একটা জেল তৈরি হয়ে যাবে। এবার চামচ দিয়ে নাড়িয়ে এই মিশ্রণ ঠান্ডা করুন। এবার এর মধ্যে কফি মিশিয়ে মাস্ক বানাতে হবে। ট্যানও পুরো দূর করে দিতে পারে এই মাস্ক। মুখ ভাল করে ধুয়ে এই মাস্ক লাগিয়ে ৩০ মিনিট রেখে দিন। এবার জল দিয়ে মুখ ধুয়ে নিতে হবে। এই ভাবে সপ্তাহে একদিন লাগিয়ে নিন এই মাস্ক। এতে ধুলো-ময়লা সবই উঠবে আর মুখ থাকবে পরিষ্কার।

Follow Us
তিলোত্তমার ফুটপাথ বদলে যাবে? রাজ্যে পালাবদলের পর TVC-র বৈঠকে যা হল...
তিলোত্তমার ফুটপাথ বদলে যাবে? রাজ্যে পালাবদলের পর TVC-র বৈঠকে যা হল...
তৃণমূল নেতার কোমরে দড়ি, চারদিকে পুলিশে ছয়লাপ, তার মধ্যেই যা হল...
তৃণমূল নেতার কোমরে দড়ি, চারদিকে পুলিশে ছয়লাপ, তার মধ্যেই যা হল...
বাড়িতে এসে দেখা করলেন মুখ্যমন্ত্রী, কী চাইছে নিহত BJP কর্মীর পরিবার?
বাড়িতে এসে দেখা করলেন মুখ্যমন্ত্রী, কী চাইছে নিহত BJP কর্মীর পরিবার?
বুদ্ধদেব ভট্টাচার্যের নামে হবে রাস্তা? যা জানালেন কার্তিক মহারাজ
বুদ্ধদেব ভট্টাচার্যের নামে হবে রাস্তা? যা জানালেন কার্তিক মহারাজ
সোহরাওয়ার্দি অ্যাভিনিউ বদলে গোপাল মুখার্জি রোড, ঝোলানো হল নতুন বোর্ড
সোহরাওয়ার্দি অ্যাভিনিউ বদলে গোপাল মুখার্জি রোড, ঝোলানো হল নতুন বোর্ড
ক্যান্টিন কর্মীদের বেতন বাড়াতেও কাটমানি খাওয়ার চেষ্টা কালীচরণের?
ক্যান্টিন কর্মীদের বেতন বাড়াতেও কাটমানি খাওয়ার চেষ্টা কালীচরণের?
৩ দিন পার, তারাতলায় উদ্ধার কাজ আপাতত শেষ বলে খবর
৩ দিন পার, তারাতলায় উদ্ধার কাজ আপাতত শেষ বলে খবর
ফিরহাদ হাকিমের প্রাক্তন OSD-এর আরও কুকীর্তি ফাঁস
ফিরহাদ হাকিমের প্রাক্তন OSD-এর আরও কুকীর্তি ফাঁস
ইঞ্জিনয়রের ভুল ছিল, উপর থেকে ঢালাই শুরু করা ঠিক হয়নি, বলছেন মানিকচাঁদ
ইঞ্জিনয়রের ভুল ছিল, উপর থেকে ঢালাই শুরু করা ঠিক হয়নি, বলছেন মানিকচাঁদ
তারাতলাকাণ্ডে চাপে ফিরহাদ হাকিম?
তারাতলাকাণ্ডে চাপে ফিরহাদ হাকিম?