AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

জুঁই ফুলের মালা পরে সোহিনীর টপলেস ফটোশুট! সব দেখে কী বললেন তাঁর ‘প্রাক্তন’ রণজয়?

Ranojoy Bishnu-Sohini Sarkar: অভিনেতা রণজয় বিষ্ণুর সঙ্গে একটা সময় প্রেমের সম্পর্ক ছিল সোহিনী সরকারের। কিন্তু সেই সম্পর্ক এখন আর নেই। সোহিনী নিজের জীবনে এগিয়ে গিয়েছেন। সম্প্রতি একটি ফটোশুট করেছেন সোহিনী। জুঁই ফুলের মালায় অভিনেত্রীর টপলেস ছবি দেখে কী বললেন তাঁর প্রাক্তন প্রেমিক রণজয় বিষ্ণু?

জুঁই ফুলের মালা পরে সোহিনীর টপলেস ফটোশুট! সব দেখে কী বললেন তাঁর 'প্রাক্তন' রণজয়?
সোহিনী সরকার এবং রণজয় বিষ্ণু।
| Updated on: Mar 23, 2024 | 8:24 PM
Share

জুঁই ফুলের মালায় সাজলেন অভিনেত্রী সোহিনী সরকার। টপলেস হয়ে কেবলই জুঁই ফুলের মোটা গোছের মালা দিয়ে আব্রু রক্ষা করলেন অভিনেত্রী। সঙ্গে ছিমছাম মেকআপ। শক্তিশালী অভিনেত্রীর এমন নজরকাড়া রূপ দেখে সকলেই বিমোহিত। সোশ্য়াল মিডিয়া স্ক্রোল করতে-করতে সোহিনীর এই লুক থেকে নজর এড়ায়নি তাঁর প্রাক্তন প্রেমিক রণজয় বিষ্ণুরও। TV9 বাংলাকে গল্পের ছলে বললেন, “দারুণ সুন্দর দেখতে লাগছে সোহিনীকে।”

২২ মার্চ ছিল রণজয়ের জন্মদিন। এ দিন তিনি সোশ্যাল মিডিয়ার পর্দায় চোখ রেখেছিলেন প্রায় একমাস পর। রণজয় বেশকিছু দিন বিরতি নিয়েছিলেন সোশ্যাল মিডিয়ার পাতা থেকে। কিন্তু কেন? তার অন্যতম কারণ, সোহিনীর সঙ্গে সম্পর্ক ভাঙার পর তাঁদের ঘিরে নেটিজ়েনদের কূ-মন্তব্য ভাল লাগছিল না রণজয়ের। বিষয়টিকে টক্সিক আখ্যা দিয়েছেন অভিনেতা। বলেছেন, “সবটাই তো মিথ্যা। কিছুই তো সত্যি না এই দুনিয়াটায়। আমার টিম আছে, ওরা দেখে। কিন্তু আমি চোখ পাতি না। আমার মোটে ভাল লাগে না।”

আর সোহিনীর সঙ্গে সম্পর্ক? রণজয়ের সহজ স্বীকারোক্তি, “প্রাক্তন কখনওই বন্ধু হয় না। তাঁর সঙ্গে যে অন্তরঙ্গতার সম্পর্ক থাকে, সেটা পুরোপুরি ভুলে স্রেফ বন্ধু থাকা সম্ভব হয় না। আমি সোহিনীকে এক্কেবারেই খারাপ চোখে দেখতে পারি না। একটা সময় তাঁকে আমি ভালবেসে কাছে টেনে নিয়েছিলাম। তখন খারাপ কিছু বলিনি। আর আজ যখন সম্পর্কটা নেই, ওকে খারাপ কথা বলে অসম্মান করব না। সেই রুচির মানুষ আবার আমি নই। আমি ওর ভাল চাই। ওর সঙ্গে কথা হয় না আর আমার। কিন্তু দেখা হলে নিশ্চয়ই কথা বলব। বলিও। ভবিষ্যতে আমাদের কী ধরনের রসায়ন হবে, জানিও না। কিন্তু একটাই কথা বলতে চাইব, আমি সবদিক থেকে ওর শুভাকাঙ্খী। আর ট্রোলারদের বলব, নোংরামি বন্ধ করুন।”

Follow Us