AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

প্রসেনজিতের বাবা বিশ্বজিৎকে পছন্দ করতেন শাহরুখের মা ফাতিমা, জানতেন?

Shah Rukh Khan on Biswajit Chatterjee: তাঁর মা লাতিফ ফাতিমা খানের একটি গোপন কথা জানিয়েছিলেন শাহরুখ। এক অভিনেতাকে মনে-মনে পছন্দ করতেন ফাতিমা। তিনি 'ইন্ডাস্ট্রি' প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাবা অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়।

প্রসেনজিতের বাবা বিশ্বজিৎকে পছন্দ করতেন শাহরুখের মা ফাতিমা, জানতেন?
(বাঁ দিক থেকে) শাহরুখ খান, বিশ্বজিৎ চট্টোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
| Updated on: Jul 25, 2024 | 10:12 AM
Share

একবার অনুপম খেরের মুখোমুখি বসেছিলেন শাহরুখ খান। চলছিল একটি টক শো। জীবনের নানা কথা সেই আড্ডায় ব্যক্ত করেছিলেন কিং খান। বাবা-মা, পরিবারের কথা জানিয়েছিলেন তিনি। কথা প্রসঙ্গে উঠে আসে মায়ের প্রসঙ্গ। বাবা-মাকে অনেক ছোটবেলায় হারিয়েছেন শাহরুখ। তাঁদের ভাল লাগা, মন্দ লাগা মনে রেখে দিয়েছেন। সেই টকশোতেই শাহরুখ জানিয়েছিলেন, মা লাতিফ ফাতিমা খানের একটি গোপন কথা। এক অভিনেতাকে মনে-মনে পছন্দ করতেন ফাতিমা। তিনি ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাবা অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়।

অভিনেতা অনুপম খেরকে শাহরুখ বলেছিলেন, “আমার মায়ের ভাল লাগত বিশ্বজিৎ চট্টোপাধ্যায়কে। তাঁর রূপের প্রশংসা করতেন তিনি। মা চেয়েছিলেন আমি ওঁর মতো হই। বিশ্বজিতের উপর তৈরি ‘এপ্রিল ফুল বানায়া’ গান পছন্দ করতেন মা।” কিং খানের মুখে সেই কথা শুনে অনুপম বলেছিলেন, “সত্যি, বিশ্বজিৎ সেই সময়কার সুদর্শন অভিনেতা ছিলেন। ভাল লাগারই কথা…।”

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাবা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়কে একটা সময় মন দিয়েছিলেন বহু নারী। সেই তালিকায় ছিলেন শাহরুখের মা-ও। মহানায়ক উত্তমকুমারের সঙ্গে ‘মায়ামৃগ’ ছবিতে পর্দায় আত্মপ্রকাশ বিশ্বজিতের। বাংলায় কিছু ছবিতে অভিনয় করে তিনি মুম্বই চলে গিয়েছিলেন। ‘বিস সাল বাদ’, ‘কোহরা’, ‘বিন বাদল বরসাত’, ‘মজবুর’-এর মতো হিন্দি ছবিতে অভিনয় করেছেন বিশ্বজিৎ। এখন ৮৭ বছর বয়স তাঁর।

Follow Us
বাংলায় কেন উন্নয়ন থমকে? কেন্দ্রীয় মন্ত্রী যা বললেন...
বাংলায় কেন উন্নয়ন থমকে? কেন্দ্রীয় মন্ত্রী যা বললেন...
কলকাতা পুলিশের DC-র বাড়িতে ED! কীসের খোঁজে?
কলকাতা পুলিশের DC-র বাড়িতে ED! কীসের খোঁজে?
'একটা ঝালমুড়ি বানাও', বিক্রম চোখ তুলতেই দেখলেন দাঁড়িয়ে প্রধানমন্ত্রী
'একটা ঝালমুড়ি বানাও', বিক্রম চোখ তুলতেই দেখলেন দাঁড়িয়ে প্রধানমন্ত্রী
বাংলার জন্য কী কী করেছে বিজেপি? হিসাব দিলেন মোদী
বাংলার জন্য কী কী করেছে বিজেপি? হিসাব দিলেন মোদী
তৃণমূলের গুণ্ডাদের আত্মসমর্পণের ডেডলাইন দিলেন প্রধানমন্ত্রী
তৃণমূলের গুণ্ডাদের আত্মসমর্পণের ডেডলাইন দিলেন প্রধানমন্ত্রী
দূরে দাঁড়িয়ে দিলীপ, কাছে টানলেন মোদী
দূরে দাঁড়িয়ে দিলীপ, কাছে টানলেন মোদী
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়