AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘আমার স্কার্টের তলায় হাত…’,লগ্নজিতার সঙ্গে কী করেছিলেন হৃতিকের কাকা?

Lagnajita Chakraborty: গত কয়েক মাসে ইন্ডাস্ট্রির কাস্টিং কাউচ নিয়ে বিস্তর আলোচনা হয়েছে সমাজমাধ্যমের পাতায়। অনেক নায়ক নায়িকারা মুখ খুলেছেন। তাঁদের তিক্ত অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন সকলের সঙ্গে। এমনই এক ভয়াবহ ঘটনার কথা শোনালেন লগ্নজিতা।

'আমার স্কার্টের তলায় হাত...',লগ্নজিতার সঙ্গে কী করেছিলেন হৃতিকের কাকা?
| Edited By: | Updated on: Dec 12, 2024 | 6:17 PM
Share

গত কয়েক মাসে ইন্ডাস্ট্রির কাস্টিং কাউচ নিয়ে বিস্তর আলোচনা হয়েছে সমাজমাধ্যমের পাতায়। অনেক নায়ক নায়িকারা মুখ খুলেছেন। তাঁদের তিক্ত অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন সকলের সঙ্গে। বাংলা সিনেমার তারকা থেকে বলিউড, তামিল, তেলুগু— সর্বত্র এই কাস্টিং কাউচের ঘটনা রয়েছে ছড়িয়ে ছিটিয়ে। বিভিন্ন ইন্ডাস্ট্রির নায়িকারা তাঁদের অভিজ্ঞতা প্রকাশ্যে এনেছেন।

এমনই এক তিক্ত অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এবার শোনা গেল সঙ্গীত শিল্পী লগ্নজিতা চক্রবর্তীর মুখে। তাঁর ঝুলিতে রয়েছে অনেক হিট গান। তাঁকেও চরম বাজে পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে। মুম্বইয়ে গান গাওয়ার সুযোগের স্বপ্ন সবাই দেখেন। আর একটা সুযোগ পাওয়া গেলে তো কোনও কথাই নেই। আর আরব সাগর পারে প্রতিযোগিতা আরও কঠিন। তেমনই গানের জন্য কথা বলতে গিয়েছিলেন লগ্নজিতা।

যাঁর সঙ্গে কথা বলতে গিয়েছিলেন তিনিও খুবই জনপ্রিয় ব্যক্তি। তিনি হলেন রাজেশ রোশন। হৃত্বিক রোশনের কাকা তিনি। মুম্বইয়ের জনপ্রিয় সঙ্গীত পরিচালক তিনি। তাঁর সঙ্গে দেখা করতে গিয়ে যা বাজে অভিজ্ঞতা হয়েছিল গায়িকার। সে কথাই বললেন সম্প্রতি এক পডকাস্ট অনুষ্ঠানে এসে। কী ঘটেছিল লগ্নজিতার সঙ্গে? গায়িকা বলেন, “ওনার নাম নিলে এখানে কোনও অসুবিধা হবে না। মুম্বইয়ে হৃতিক রোশনের কাকা রাজেশ রোশন ওখানকার বিখ্যাত সঙ্গীত পরিচালক। ওনার বাড়িতে গিয়েছিলাম কথা বলতে। আমি একটা স্কার্ট পরে গিয়েছিলাম। আমায় উনি বলেছিলেন আমার গান শোনাতে। আমি ইউটিউবে গান খুঁজছিলাম। ঠিক তখনই আমার পাশে এসে বসেন। বলতে খারাপ লাগছে। কিছু বোঝার আগেই আমার স্কার্টের ভিতরে হাতটা ঢুকিয়ে দেন। এত বাজে লেগেছিল!”

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?