AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘কখনও মানুষের কাছাকাছি এল না সে জিতে গেল…’, মুকুলের প্রত্যাবর্তন নিয়ে মুখ খুললেন ‘প্রতিপক্ষ’ কৌশানী

২০১৭ সালে ২৫ সেপ্টেম্বর তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে গিয়েছিলেন মুকুল রায়। ১১ জুন ২০২১ আবার সেই পুরনো দলে ফিরে এলেন তিনি।

'কখনও মানুষের কাছাকাছি এল না সে জিতে গেল...', মুকুলের প্রত্যাবর্তন নিয়ে মুখ খুললেন 'প্রতিপক্ষ' কৌশানী
কৌশানী-মুকুল
| Updated on: Jun 12, 2021 | 2:53 PM
Share

এই কিছু দিন আগেও রাজনীতির ময়দানে তাঁরা ছিলেন প্রতিপক্ষ। ২০২১ বিধানসভা নির্বাচনে একে অপরের বিরুদ্ধে দিয়েছেন লম্বা-চওড়া ভাষণ। কিন্তু আজ তাঁরা আবার একই দলে।

কথা হচ্ছে এ বারের বিধানসভা নির্বাচনে কৃষ্ণনগর কেন্দ্রের দুই প্রধান প্রতিপক্ষ মুকুল রায় এবং কৌশানী মুখোপাধ্যায়ের। ভোটে জিততে পারেননি তৃণমূলের কৌশানী। ওই কেন্দ্রে শেষ হাসি হেসেছেন ‘বিজেপি’র মুকুল। শুক্রবার মুকুলের তৃণমূলে প্রত্যাবর্তন প্রসঙ্গে কৌশানী কী বলছেন? টিভিনাইন বাংলা যোগাযোগ করেছিল তাঁর সঙ্গে।

তাঁর কথায়, “আফটার হল এটা রাজনীতি। একটা জল্পনা-কল্পনা তো চলছিলই। কৃষ্ণনগরে থেকে সবচেয়ে অবাক লেগেছিল একটা মানুষ কখনও বেরল না, কখনও প্রচার করল না, মানুষের কাছাকাছি এল না সে হঠাৎ জিতে গেল…তারপরেই মনে হয়েছিল তৃণমূলের এই যে এত আসন নিয়ে জয়, হয়তো উনি আবারও যোগ দিলেও দিতে পারেন। আজ দেখলাম সেটাই সত্যি হল। ”

তিনি যোগ করেন, “নিঃসন্দেহে এটা একটা বড় রাজনৈতিক পদক্ষেপ। ছেলেকে সেফগার্ড করা…এগুলো তো চলছিলই। সো উই অল হ্যাভ টু ওয়েট অ্যান্ড ওয়াচ…”।

আরও পড়ুন: ‘বিজেপিতে থাকা যায় না, ঘরের ছেলে ঘরে ফিরল’, ‘নরমপন্থী’ মুকুলকে পেয়ে বললেন মমতা

২০১৭ সালে ২৫ সেপ্টেম্বর তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে গিয়েছিলেন মুকুল রায়। ১১ জুন ২০২১ আবার সেই পুরনো দলে ফিরে এলেন তিনি। তাঁর যোগদান প্রসঙ্গে এ দিন সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “অনেকে ভোটের সময় দলের সঙ্গে খুব গদ্দারি করছে। মুকুল কিন্তু ভোটের সময় একটি কথাও বলেনি দলের বিরুদ্ধে। যারা গদ্দারি করে নিম্নরুচির পরিচয় দিয়েছেন, তাঁদের আমরা নেব না।” যদিও মুকুল যে সেই ‘তালিকায়’ নন, সে কথা স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: চাটনি’ থেকে সর্বভারতীয় সহ-সভাপতি, কেমন কাটল মুকুলের ৪ বছরের পদ্মাবাস?

Follow Us
'পাশ' করলেই ভোটের লাইনে
'পাশ' করলেই ভোটের লাইনে
২৭ এপ্রিলের মধ্যে নাম উঠলেই দ্বিতীয় দফায় ২৯ তারিখে ভোটে ছাড়!
২৭ এপ্রিলের মধ্যে নাম উঠলেই দ্বিতীয় দফায় ২৯ তারিখে ভোটে ছাড়!
বাংলার SIR-এ আর্টিকল ১৪২ প্রয়োগ করল সুপ্রিম কোর্ট, ঠিক কী বলা হল রায়ে
বাংলার SIR-এ আর্টিকল ১৪২ প্রয়োগ করল সুপ্রিম কোর্ট, ঠিক কী বলা হল রায়ে
'সংশোধন সবসময় গণতন্ত্রের সৌন্দর্য্য', সংসদে বললেন প্রধানমন্ত্রী
'সংশোধন সবসময় গণতন্ত্রের সৌন্দর্য্য', সংসদে বললেন প্রধানমন্ত্রী
মাতৃশক্তির পর যুবশক্তি ভরসা কার্ড প্রকাশ বিজেপির, কী কী সুবিধা মিলবে?
মাতৃশক্তির পর যুবশক্তি ভরসা কার্ড প্রকাশ বিজেপির, কী কী সুবিধা মিলবে?
তৃণমূল প্রার্থীর হয়ে ভোটের প্রচার স্কুল পড়ুয়াদের, জাস্ট দেখুন
তৃণমূল প্রার্থীর হয়ে ভোটের প্রচার স্কুল পড়ুয়াদের, জাস্ট দেখুন
অ্যাপ ক্যাবে ধাক্কা মেরে ফুটপাথে উঠল গাড়ি,দুমড়ে-মুচড়ে ছাড়খাড়
অ্যাপ ক্যাবে ধাক্কা মেরে ফুটপাথে উঠল গাড়ি,দুমড়ে-মুচড়ে ছাড়খাড়
লোকসভায় আসন পুনর্বিন্যাস পদ্ধতি নিয়ে আপত্তি বিরোধীদের
লোকসভায় আসন পুনর্বিন্যাস পদ্ধতি নিয়ে আপত্তি বিরোধীদের
লোকসভায় মহিলা সংরক্ষণ বিল নিয়ে তুমুল তরজা, বিরোধীদের পাল্টা জবাব শাহের
লোকসভায় মহিলা সংরক্ষণ বিল নিয়ে তুমুল তরজা, বিরোধীদের পাল্টা জবাব শাহের
তৃণমূলকে টার্গেট করা হচ্ছে, বড় অভিযোগ মমতার, শুনুন
তৃণমূলকে টার্গেট করা হচ্ছে, বড় অভিযোগ মমতার, শুনুন