AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Yash-Nusrat: প্রথম বার যশকে ‘স্বামী’ বলে স্বীকার নুসরতের! বললেন ভালবাসার কথাও

গত ২৬ অগস্ট, মাদার টেরেসার জন্মদিনের দিনই, পার্ক-স্ট্রিটের একটি হাসপাতালে সন্তানের জন্ম দেন নুসরত। সন্তানের নাম রাখেন ‘ঈশান’। যার ইংরেজি বানান ‘Yishaan’।

Yash-Nusrat: প্রথম বার যশকে 'স্বামী' বলে স্বীকার নুসরতের! বললেন ভালবাসার কথাও
যশ-নুসরত।
| Edited By: | Updated on: Oct 11, 2021 | 9:40 AM
Share

জন্মদিনেই ‘সারপ্রাইজ’। হাজারো লুকোছাপা, পাপারাৎজি থেকে প্রেম লুকিয়ে রাখার পরেও ‘গোপন কথাটি রহিল না গোপনে’। বরং বলা ভাল তাঁরাই রাখলেন। প্রথম বার যশকে স্বামী বলে স্বীকার করলেন নুসরত! অন্তত তাঁর ইনস্টা স্টোরি তেমনটাই বলছে।

রবিবার জন্মদিন ছিল যশের। শনিবার রাতেই ভালবাসার ইমোজি দিয়ে যশকে শুভেচ্ছা জানিয়েছিলেন নুসরত। কিন্তু রবিবার রাত বাড়তেই এক দোতলা কেকের ছবি শেয়ার করেন নুসরত। সেই কেকে লেখা যশের আদ্যাক্ষর ওয়াই ও ডি। এখানেই শেষ নয়, লেখা ‘হাজব্যান্ড’। তার নিচে লেখা ‘ড্যাড’। যশ বাবা হয়েছেন কিছু দিন আগে। ছেলে ঈশানের জন্মের শংসাপত্রে তাঁরই নাম। কিন্তু ‘স্বামী’? প্রশ্ন উঠেছে তবে কি চুপিসারেই বিয়ে করে নিয়েছেন নুসরত ও তিনি?

এখানেই শেষ নয়, যশের প্রতি ভালবাসার গোপন ইজহারও করেছেন তিনি। লিখেছেন, “শুভ জন্মদিন ভালবাসা’। সব মিলিয়ে প্রকাশ্যেই উথলে উঠেছে প্রেম। যে প্রেম সমালোচনার ধার ধারে না।

গত ২৬ অগস্ট, মাদার টেরেসার জন্মদিনের দিনই, পার্ক-স্ট্রিটের একটি হাসপাতালে সন্তানের জন্ম দেন নুসরত। সন্তানের নাম রাখেন ‘ঈশান’। যার ইংরেজি বানান ‘Yishaan’। নুসরতের ডেলিভারি পর্বে সারাক্ষণ অভিনেতা যশ তাঁর সঙ্গে হাসপাতালে ছিলেন। তাঁকে তিনিই গাড়ি চালিয়ে নিয়ে গিয়েছিলেন হাসপাতালে। সন্তান জন্মানোর পর যশ জানিয়েছিলেন, নুসরত ও সদ্যোজাত ভাল আছে।

হাসপাতালে ছিলেন নুসরতের পরিবারের সদস্যরাও। ঈশানের জন্মের শংসাপত্র দিন কয়েক আগেই প্রকাশ্যে আসে। সেখানেও বাবার নামের জায়গায় লেখা ছিল যশ দাশগুপ্তর নাম। নুসরত মা হওয়ার পর তাঁকে অভিনন্দন জানাতে পিছপা হননি ‘সহবাস সঙ্গী’ নিখিল জৈন। নুসরতের সঙ্গে তাঁর কোনও যোগাযোগ নেই। মা এবং সন্তানকে তিনি দেখতে যাবেন না বলেছেন ঠিকই, কিন্তু নুসরতের সন্তানের মঙ্গল কামনা করেছেন নিখিল।

এর আগে নুসরতের মা হওয়ার খবর প্রকাশ্যে আসতেই নিখিল জৈন জানিয়েছিলেন সন্তানের বাবা তিনি নন। অন্য দিকে, নুসরত এক বিবৃতিতে জানিয়েছিলেন নিখিলের সঙ্গে তুরস্কতে যে ‘বিয়ে’ হয়েছিল তাঁর তা ভারতে ‘বৈধ’ নয় কারণ আইনত তাঁদের বিয়ে হয়নি। তাঁরা লিভ-ইন সম্পর্কে ছিলেন।

আরও পড়ুন, Durga Puja 2021: দুর্গাপুজো আমার জীবনের অনেক কিছুরই প্রথম: সৌরভ সাহা

আরও পড়ুন, Neha Dhupia: পুত্র সন্তানের প্রথম ছবি শেয়ার করলেন নেহা

Follow Us
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত