AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Aryan Khan: চিত্রনাট্য লেখার পাশাপাশি পরিচালনাও করতে চাইছেন শাহরুখ পুত্র আরিয়ান, তিনি নাকি কাজ ছাড়া কিছুই চেনেন না এখন

Shahrukh Khan-Aryan Khan: গতবছর মাদক-কাণ্ডে জড়িয়েছিলেন আরিয়ান। অতীত ভুলে 'ওয়ার্কোহলিক' শাহ-পুত্র।

Aryan Khan: চিত্রনাট্য লেখার পাশাপাশি পরিচালনাও করতে চাইছেন শাহরুখ পুত্র আরিয়ান, তিনি নাকি কাজ ছাড়া কিছুই চেনেন না এখন
আরিয়ান খান।
| Edited By: | Updated on: Apr 11, 2022 | 10:30 PM
Share

লেখক-পরিচালক হওয়ার জন্য পুরোদমে তৈরি শাহরুখ খানের জ্যেষ্ঠপুত্র আরিয়ান খান। এমন খবর আগেই শোনা যায়, যে বাবার প্রযোজনা সংস্থা রেড রিলিজ়ই তৈরি করবে আরিয়ানের ওয়েব সিরিজ়। বিদেশ থেকে পরিচালনা নিয়েই লেখাপড়া করেছেন আরিয়ান। তাঁর মাথায় অনেক আইডিয়া রয়েছে। সম্প্রতি পাওয়া খবর অনুযায়ী, ওয়েব মাধ্যমেই সিরিজ় পরিচালনায় আগ্রহ প্রকাশ করেছেন মহা তারকার সন্তান। তিনি নাকি মুম্বইয়ের একটি স্টুডিয়োতে টেস্ট শুটও করে ফেলেছেন ওয়েব শোটির।

নাম জানাতে অনিচ্ছুক এক সূত্র জানিয়েছেন, ওয়েব শোটি লিখছিলেন আরিয়ান নিজে। তবে এবার সেটি পরিচালনাও করতে চাইছেন তিনি। শুক্র-শনিবার মুম্বইয়ে হয়ে যাওয়া টেস্ট শুটটি পরিচালনা করেছেন আরিয়ানই। সবকিছু শুরু করার আগে টিমের প্রত্যেকের সঙ্গে প্রস্তুতি নিয়ে আলোচনাও করেছেন তিনি। শুটিংয়ের আগে কী-কী প্রস্তুতি নিতে হবে, তা নিয়ে বিস্তরিত আলোচনা করেছেন। সূত্র বলেছে, “কাজ করার আগ্রহ রয়েছে আরিয়ানের মধ্যে। প্রি-প্রোডাকশনের কাজ শুরু করবেন সম্প্রতি।” আরিয়ানই নাকি শুটিংয়ের দিনক্ষণ জানাবেন বলে জানা যাচ্ছে।

কেবল আয়িরান নন, শাহরুখ-কন্যা সুহানাও বলিউড ডেবিউ করছেন। জ়োয়া আখতারের পরিচালিত ‘দ্য আর্চিস’ কমিকের বড় পর্দা সংস্করণে সুহানা ছাড়াও ডেবিউ হতে চলেছে শ্রীদেবীর কনিষ্ঠ-কন্যা খুশি কাপুর ও অমিতাভের নাতি আগস্থ নন্দার।

আরিয়ানের মতো সুহানাও লেখাপড়া করেছেন ফিল্ম নিয়েই। তবে তাঁর বিষয় ছিল অভিনয়। শাহরুখ একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, দীর্ঘ ৪ বছর ধরে দক্ষিণ ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে চিত্রনাট্য ও পরিচালনা নিয়ে পড়াশোনা করেছেন আরিয়ান।

গতবছর মাদক-কাণ্ডে জড়িয়েছিলেন আরিয়ান। গোটা দেশ নড়ে উঠেছিল। কিন্তু তারকা-সন্তান হওয়ায় বাড়তি কোনও সুবিধেই পাননি আরিয়ান। একমাসেরও বেশি সময় তিনি কাটিয়েছিলেন মুম্বইয়ের আর্থার রোডের জেলে। বার বার তাঁর জামিন খারিজ করেছিল আদালত। শেষে মুম্বই হাই-কোর্ট ১৪টি শর্তে তাঁকে জামিনে মুক্ত করে।

আরও পড়ুন: Katrina Kaif Pregnant: ক্যাটরিনা কাইফ অন্তঃসত্ত্বা! এয়ার পোর্টে তাঁর লুক বলে গেল অনেক কথাই

আরও পড়ুন: Anik Dutta: মোবাইলের স্ক্রিনে হাত বুলিয়েই তৈরি হল ‘অপরাজিত’র ১১ সেকেন্ডের ভিডিয়ো, TV9 বাংলাকে অনীক জানালেন মেকিংয়ের নেপথ্য কাহিনি

আরও পড়ুন: Abhishek Chatterjee: সেরা অভিনেতার পুরস্কার অভিষেকের, শেষ ছবিতে মৃত্যু-আত্মার উল্লেখ, ফের টেলিপ্যাথির যোগ খুঁজে পেলেন স্ত্রী সংযুক্তা

Follow Us
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!
'অমিত শাহের পদত্যাগ দাবি করছি', তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের
'অমিত শাহের পদত্যাগ দাবি করছি', তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের
'আমার কিছু হয়ে গেলে...', বিচারকের কাতর কন্ঠস্বর, শুনলে চমকে যাবেন
'আমার কিছু হয়ে গেলে...', বিচারকের কাতর কন্ঠস্বর, শুনলে চমকে যাবেন
অমিত শাহ এগোতেই শুরু হল জুতো ছোড়াছুড়ি
অমিত শাহ এগোতেই শুরু হল জুতো ছোড়াছুড়ি
কালিয়াচকের পর মালদহের নারায়ণপুরে জাতীয় সড়ক অবরোধ
কালিয়াচকের পর মালদহের নারায়ণপুরে জাতীয় সড়ক অবরোধ
বিচারকরা আটকে! কোনও ভাবেই বরদাস্ত নয়, কড়া বার্তা সুপ্রিম কোর্টের
বিচারকরা আটকে! কোনও ভাবেই বরদাস্ত নয়, কড়া বার্তা সুপ্রিম কোর্টের
কালীঘাটে মমতার বাড়ির সামনে কী হল দেখুন
কালীঘাটে মমতার বাড়ির সামনে কী হল দেখুন
SIR বিক্ষোভে আজ উত্তপ্ত মালদহ, ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদ
SIR বিক্ষোভে আজ উত্তপ্ত মালদহ, ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদ