AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘তৃপ্তির খারাপ সময় চলে এসেছে!’ সমালোচনার মুখে তৃপ্তি ডিমরি

Tripti Dimri: অ্যানিম্যালের পর থেকে অভিনেত্রী তৃপ্তি ডিমরিকে বিস্তর আলোচনা হয়েছে। তাঁর অভিনীত 'ব্যাড নিউজ' ছবিটি বক্স অফিসে সে ভাবে সাড়া না ফেললেও ভিকি কৌশলের সঙ্গে নায়িকার কসায়ন সাড়া ফেলেছে দর্শক মহলে। বর্তমানে রাজকুমার রাওয়ের সঙ্গে ‘ভিকি অউর বিদ্যা কা উয়ো ওয়ালা ভিডিয়ো’ ছবি নিয়ে ব্যস্ত তৃপ্তি।

'তৃপ্তির খারাপ সময় চলে এসেছে!' সমালোচনার মুখে তৃপ্তি ডিমরি
| Edited By: | Updated on: Sep 24, 2024 | 4:33 PM
Share

অ্যানিম্যালের পর থেকে অভিনেত্রী তৃপ্তি ডিমরিকে বিস্তর আলোচনা হয়েছে। তাঁর অভিনীত ‘ব্যাড নিউজ’ ছবিটি বক্স অফিসে সে ভাবে সাড়া না ফেললেও ভিকি কৌশলের সঙ্গে নায়িকার রসায়ন সাড়া ফেলেছে দর্শক মহলে। বর্তমানে রাজকুমার রাওয়ের সঙ্গে ‘ভিকি অউর বিদ্যা কা উয়ো ওয়ালা ভিডিয়ো’ ছবি নিয়ে ব্যস্ত তৃপ্তি। কিন্তু এই ছবির প্রথম গান মুক্তি পেতেই সমালোচনার মুখে নায়িকা। সমাজমাধ্যমের একাংশের দাবি নায়িকার পতন শুরু হয়ে গিয়েছে।

‘বুলবুল’, ‘কলা’-সহ একাধিক ছবিতে প্রশংসিত হয়েছিল অভিনেত্রীর অভিনয়। তবে অ্যানিম্যাল ছবিতে রণবীর কাপুরের সঙ্গে নায়িকার অন্তরঙ্গ দৃশ্যের অভিনয়ের পর থেকে তাঁকে নিয়ে শুরু হয় বিস্তর সমালোচনা। এমনকি ভিকির সঙ্গে তৃপ্তির ঘনিষ্ঠ দৃশ্য নিয়েও উঠেছে প্রশ্ন। কেউ লেখেন, “তবে কি এবার তৃপ্তি খোলামেলা দৃশ্য ছাড়া আর কিছুতে অভিনয় করবেন না। ”

কারও দাবি, তৃপ্তির খারাপ সময় চলে এসেছে। তাঁর নতুন গানে দেখা যাচ্ছে, মেঝেতে শুয়ে নাচ করছেন অভিনেত্রী। যা দেখেই শুরু বিস্তর আলেচনা। আপত্তি তুলেছেন অনেকেই। একজন মন্তব্য করেছেন, “লায়লা মজনুর মতো ছবি করার পর এখন অভিনেত্রীর এই অবস্থা” তবে তৃপ্তির ভক্তেরা তাঁর সম্পর্কিত এ সব মন্তব্যে খুবই বিরক্ত। প্রতিবাদ করেছেন অনেকেই।

Follow Us