বিজয় ও তৃষা কি বিয়ে করছেন? জল্পনা উসকে দিলেন অভিনেত্রীর মা!
রিপোর্ট অনুযায়ী, বিজয়ের স্ত্রী সঙ্গীতা সোর্নালিঙ্গম সম্প্রতি বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন। শোনা যাচ্ছে, সেই পিটিশনে অভিনেতার ‘বিবাহ-বহির্ভূত সম্পর্ক’ বা এক্সট্রা-ম্যারিটাল অ্যাফেয়ারের কথা উল্লেখ করা হয়েছে। যদিও সেখানে নির্দিষ্ট কারোর নাম সরকারিভাবে নেওয়া হয়নি, তবে নেটিজেনদের তিলক লক্ষ্য এখন তৃষা কৃষ্ণানের দিকেই।

দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির সবথেকে চর্চিত জুটি বিজয় ও তৃষা কি এবার ছাদনাতলায় বসতে চলেছেন? সম্প্রতি বিজয়ের বিবাহবিচ্ছেদ এবং তৃষার মায়ের একটি ছোট পদক্ষেপ সেই জল্পনাকেই উসকে দিয়েছে। বেশ কিছুদিন ধরেই তাঁদের সম্পর্কের খবর উড়লেও, এবার তা একধাপ এগিয়ে বিয়ের পিঁড়ি পর্যন্ত পৌঁছে গিয়েছে বলে দাবি করছেন অনুরাগীদের একাংশ।
জল্পনার সূত্রপাত বিজয়ের পারিবারিক জীবনকে কেন্দ্র করে। রিপোর্ট অনুযায়ী, বিজয়ের স্ত্রী সঙ্গীতা সোর্নালিঙ্গম সম্প্রতি বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন। শোনা যাচ্ছে, সেই পিটিশনে অভিনেতার ‘বিবাহ-বহির্ভূত সম্পর্ক’ বা এক্সট্রা-ম্যারিটাল অ্যাফেয়ারের কথা উল্লেখ করা হয়েছে। যদিও সেখানে নির্দিষ্ট কারোর নাম সরকারিভাবে নেওয়া হয়নি, তবে নেটিজেনদের তিলক লক্ষ্য এখন তৃষা কৃষ্ণানের দিকেই।
সম্প্রতি ইনস্টাগ্রামে জনৈক ভক্তের তৈরি একটি ভিডিয়ো ঝড়ের গতিতে ভাইরাল হয়। সেখানে দাবি করা হয়, আসন্ন নির্বাচনের পরেই বিজয় ও তৃষা তাঁদের সম্পর্কের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন এবং সাতপাকে বাঁধা পড়বেন।
আসল চমকটি আসে এর পরেই। নেটিজেনরা লক্ষ্য করেন যে, তৃষা কৃষ্ণানের মা উমা কৃষ্ণন ওই ভিডিওটিতে ‘লাইক’ দিয়েছেন। এই ঘটনার স্ক্রিনশট মুহূর্তের মধ্যে রেডিট-সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে। বিয়ের গুঞ্জনে খোদ অভিনেত্রীর মায়ের এই সায় দেওয়াকে অনেকেই তাঁদের সম্পর্কের ‘সবুজ সংকেত’ হিসেবে দেখছেন।
বিজয় এবং তৃষা জুটিকে দর্শকরা ‘গিলি’ বা ‘লগন’-এর মতো একাধিক সুপারহিট ছবিতে পছন্দ করেছেন। গত বছর ‘লিও’ ছবিতে তাঁদের অন-স্ক্রিন কেমিস্ট্রি ফের এক দশকেরও বেশি সময় পর দর্শকদের মুগ্ধ করেছিল। পর্দার সেই প্রেম কি এবার বাস্তবেও পরিণতির পথে? যদিও দুই তারকার পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি।
