AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সুচিত্রার নখের ‘আঁচড়ে’ ৩ মাসের জন্য বন্ধ ছিল শুটিং, ব্যথা সহ্য না করতে পেরে পরিচালক এরপর কী করলেন?

জানা যায় সুচিত্রার অভিমানও ছিল দেখার মতো। তাই পরিচালকরা একটু সতর্কই থাকতেন, মহানায়িকার সঙ্গে কাজ করার সময়। এমনই এক ঘটনার সম্মুখীন হয়েছিলেন বাংলা সিনেমার জনপ্রিয় পরিচালক হরিসাধন দাশগুপ্ত।

সুচিত্রার নখের 'আঁচড়ে' ৩ মাসের জন্য বন্ধ ছিল শুটিং, ব্যথা সহ্য না করতে পেরে পরিচালক এরপর কী করলেন?
| Updated on: Apr 19, 2025 | 4:33 PM
Share

তিনি সুচিত্রা সেন। তিনি মহানায়িকা। সেই সময় শোনা যেত, ইন্ডাস্ট্রিতে সুচিত্রার নাকি দারুণ দাপট ছিল। সুচিত্রাকে নিয়ে লেখা নানা প্রতিবেদনেও তাঁর ইঙ্গিত পাওয়া যায়। এমনকী, জানা যায় সুচিত্রার জেদও ছিল দেখার মতো। তাই পরিচালকরা একটু সতর্কই থাকতেন, মহানায়িকার সঙ্গে কাজ করার সময়। এমনই এক ঘটনার সম্মুখীন হয়েছিলেন বাংলা সিনেমার জনপ্রিয় পরিচালক হরিসাধন দাশগুপ্ত। কমললতা ছবির শুটিংয়ের সময় এমন কাণ্ড ঘটেছিল, যে কারণেই প্রায় তিনমাস বন্ধ থাকে শুটিং। সুচিত্রার জেদের কাছে শেষমেশ হার মানতে হয় পরিচালককেই।

ঘটনাটি একটু বিশদে বলা যাক। সময়টা ছয়ের দশকের শেষ। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কমল-লতাকে সিনেমার পর্দায় নিয়ে আসার প্ল্যান করছিলেন পরিচালক হরিসাধন দাশগুপ্ত। ছবির নায়ক-নায়িকা উত্তম-সুচিত্রা। কিন্তু ছবির শুটিংয়ের আগেই পরিচালকের সঙ্গে মতবিরোধ শুরু হয় মহানায়িকার।

পরিচালক সুচিত্রাকে স্পষ্ট বলেছিলেন চড়া মেকআপ আর বড় নখ রাখা যাবে না। ছবিতে কমললতা হতে হলে, নখ কাটতে হবে এবং চড়া মেকআপ ছাড়তে হবে। পরিচালকের এই নির্দেশকে নাকচ করে দিয়েছিলেন সুচিত্রা। তারপরই প্রায় তিনমাস বন্ধ থাকে শুটিং। জানা যায়, এই মতবিরোধ ছাড়াও অন্যকিছু সমস্য়ার মুখেও পড়েছিল কমললতা ছবির শুটিং। কিন্তু সুচিত্রা কিন্তু নিজের জেদে অনড় ছিলেন। নখও কাটেননি। মেক আপ করেছিলেন চড়া। তর্ক-বিতর্ক থামাতে এবং ছবির স্বার্থে সেই ভাবেই ছবির শুটিং শুরু করলেন পরিচালক হরিসাধন দাশগুপ্ত। কারণ,  কোন ছবির শুটিং বন্ধ হয়ে যাওয়া, যেকোনও পরিচালকের কাছে বেদনাদায়ক ঘটনা।

পরিচালক হরিসাধন দাশগুপ্তর ছেলে রাজা দাশগুপ্তকে বিয়ে করেন জনপ্রিয় সঞ্চালিকা, অভিনেত্রী চৈতালী দাশগুপ্ত। দ্য ওয়ালকে দেওয়া এক সাক্ষাৎকারেই তিনি এই ঘটনার উল্লেখ করেছেন।

Follow Us
আমি শমীক ভট্টাচার্যকে বলছি আপনি সিপিএম-এ ভোট দিন: সৃজন
আমি শমীক ভট্টাচার্যকে বলছি আপনি সিপিএম-এ ভোট দিন: সৃজন
রাত পোহালেই রাজ্যে প্রথম দফার ভোট, ভোটকেন্দ্রের পথে ভোটকর্মীরা
রাত পোহালেই রাজ্যে প্রথম দফার ভোট, ভোটকেন্দ্রের পথে ভোটকর্মীরা
LIVE: 'অনুপ্রবেশকারীদের তাড়াতে ভোট দিন', হাবড়া থেকে আর কী বললেন শাহ?
LIVE: 'অনুপ্রবেশকারীদের তাড়াতে ভোট দিন', হাবড়া থেকে আর কী বললেন শাহ?
শশীর বিরুদ্ধে কতটা আত্মবিশ্বাসী বিজেপির পূর্ণিমা? কী বলছেন?
শশীর বিরুদ্ধে কতটা আত্মবিশ্বাসী বিজেপির পূর্ণিমা? কী বলছেন?
জোড়াসাঁকো থেকে সোজা উদয়নারায়ণপুর! বাংলা চষে বেড়াচ্ছেন যোগী
জোড়াসাঁকো থেকে সোজা উদয়নারায়ণপুর! বাংলা চষে বেড়াচ্ছেন যোগী
'তৃণমূল নামক অভিশাপ থেকে বাংলার মানুষ মুক্তি চায়'
'তৃণমূল নামক অভিশাপ থেকে বাংলার মানুষ মুক্তি চায়'
'ভুলবশত মেসেজ হয়ে গেছে', BLO-দের ডেকে আবার বাড়ি চলে যেতে বলল কমিশন
'ভুলবশত মেসেজ হয়ে গেছে', BLO-দের ডেকে আবার বাড়ি চলে যেতে বলল কমিশন
'বিজেপি এলেই চারটে বিয়ে বন্ধ', এবার দমদমে দাঁড়িয়ে হুঁশিয়ারি শাহর
'বিজেপি এলেই চারটে বিয়ে বন্ধ', এবার দমদমে দাঁড়িয়ে হুঁশিয়ারি শাহর
জানেন কী পোশাকে স্বাচ্ছন্দ্য পান কৌস্তভ?
জানেন কী পোশাকে স্বাচ্ছন্দ্য পান কৌস্তভ?
ভোট কর্মীদের জন্য বিশেষ সহায়ক পুস্তিকা দিল নির্বাচন কমিশন
ভোট কর্মীদের জন্য বিশেষ সহায়ক পুস্তিকা দিল নির্বাচন কমিশন