AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

খোঁজ মিলল পরিচালক উৎসবের, কোথায় রয়েছেন?

নিখোঁজ হওয়ার পর থেকেই উৎসবের জন্য প্রার্থনা করেছিলেন তাঁর পরিচিত এবং শুভানুধ্যায়ীরা। মৌপিয়া তাঁর পোস্টে সেই কৃতজ্ঞতার কথাও ভোলেননি। তিনি লেখেন, "যাঁরা এই কঠিন সময়ে আমাদের পাশে দাঁড়িয়েছেন, সাহায্য করেছেন এবং উদ্বেগ প্রকাশ করেছেন, তাঁদের প্রত্যেককে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।"

খোঁজ মিলল পরিচালক উৎসবের, কোথায় রয়েছেন?
কী লিখলেন মৌপিয়া?
| Updated on: Apr 26, 2026 | 2:49 PM
Share

দীর্ঘ ২৪ দিনের এক অন্তহীন অপেক্ষার অবসান। পরিচালক উৎসব মুখোপাধ্যায় কোথায়, এই প্রশ্ন যখন টলিউড থেকে সাধারণ মানুষ- সবার মনেই ঘুরপাক খাচ্ছিল, ঠিক তখনই স্বস্তির খবর দিলেন তাঁর স্ত্রী মৌপিয়া বন্দ্যোপাধ্যায়। রহস্যে মোড়া এই নিখোঁজ পর্বের অবসান ঘটিয়ে জানা গিয়েছে, পরিচালক বর্তমানে দিল্লিতে তাঁর এক বন্ধুর আশ্রয়ে রয়েছেন। রবিবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে মৌপিয়া জানান, অবশেষে উৎসবের খোঁজ পাওয়া গিয়েছে।

কী লিখলেন মৌপিয়া?

গত ২ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন উৎসব। রবিবার নিজের ফেসবুক প্রোফাইলে মৌপিয়া লেখেন, “উৎসবের খোঁজ পাওয়া গিয়েছে। ও বর্তমানে কলকাতার বাইরে এক বন্ধুর সঙ্গে রয়েছে। আমি নিজে সেখানে যাচ্ছি ওকে ফিরিয়ে আনতে।” দীর্ঘ প্রায় তিন সপ্তাহেরও বেশি সময় ধরে চলা অসহ্য মানসিক চাপের পর মৌপিয়ার এই পোস্টটি মুহূর্তে ভাইরাল হয়ে যায়। তবে উৎসব এতদিন কোথায় ছিলেন বা কেন নিখোঁজ হয়েছিলেন, তা নিয়ে এখনও ধোঁয়াশা বজায় রেখেছেন তিনি। মৌপিয়া তাঁর পোস্টে আরও যোগ করেন, “এই মুহূর্তে এর চেয়ে বেশি কিছু আমি জানি না। দয়া করে আমাকে কিছুটা সময় দিন। বিস্তারিত জানতে পারলে আমি অবশ্যই আপনাদের জানাব।”

নিখোঁজ হওয়ার পর থেকেই উৎসবের জন্য প্রার্থনা করেছিলেন তাঁর পরিচিত এবং শুভানুধ্যায়ীরা। মৌপিয়া তাঁর পোস্টে সেই কৃতজ্ঞতার কথাও ভোলেননি। তিনি লেখেন, “যাঁরা এই কঠিন সময়ে আমাদের পাশে দাঁড়িয়েছেন, সাহায্য করেছেন এবং উদ্বেগ প্রকাশ করেছেন, তাঁদের প্রত্যেককে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।”

মৌপিয়া বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী, রবিবার সকালেই তাঁর কাছে আনন্দপুর থানা থেকে ফোন আসে। থানায় যাওয়ার পথেই এক পরিচিতের থেকে তিনি জানতে পারেন যে উৎসব দিল্লিতে এক বন্ধুর বাড়িতে পৌঁছেছেন। তবে গত ২৪ দিন পরিচালক কেন নিরুদ্দেশ ছিলেন, তা নিয়ে পুলিশের পক্ষ থেকেও মুখ খোলা বারণ। উৎসবের সঙ্গে মৌপিয়ার সামান্য কথা হয়েছে ঠিকই, কিন্তু পরিচালক এতটাই ক্লান্ত ছিলেন যে বিস্তারিত কোনও কথা বলা সম্ভব হয়নি।

আপাতত দিল্লির পথে মৌপিয়া। একা হাতেই সবটা সামলাচ্ছেন তিনি। একদিকে স্বামীর ফেরার আনন্দ, অন্যদিকে দীর্ঘদিনের ধকল— দুই মিলিয়ে মৌপিয়া এখন খানিকটা ঘাবড়ে থাকলেও উৎসবকে নিরাপদে কলকাতায় ফিরিয়ে আনাই তাঁর একমাত্র লক্ষ্য।

Follow Us