AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বলিউডে দুই ছবি নিয়ে জোর বিতর্ক! কী ঘটেছে?

অভিনেতার সময়ের অভাব ও অন্য কাজের ব্যস্ততার কারণে বিষয়টি আর এগোয়নি। পরে সেই ভূমিকায় চূড়ান্ত হন অক্ষয় খান্না। সংযত অভিনয় ও গভীর চরিত্র ফুটিয়ে তুলতে তাঁর দক্ষতার কথা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। ফলে ‘ধুরন্ধর’-এ তাঁর উপস্থিতি নিয়ে দর্শকদের প্রত্যাশাও ছিল তুঙ্গে। ছবি মুক্তির পর আলাদা করে প্রশংসা পেয়েছেন অভিনেতা।

বলিউডে দুই ছবি নিয়ে জোর বিতর্ক! কী ঘটেছে?
| Updated on: Feb 15, 2026 | 5:53 PM
Share

অক্ষয় নয়, জানেন ধুরন্ধর ছবিতে প্রথম নির্বাচন করা হয়েছিল কোন অভিনেতাকে? ‘ধুরন্ধর’ ছবিকে ঘিরে বিতর্কের শেষ নেই। ছবি যখন সাফল্যের মধ্যগগনে ছিল, সেই সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের পক্ষ থেকে নির্মাতাদের নির্দেশ দেওয়া হয় ছবির কিছু অংশ ‘মিউট’ বা শব্দহীন করতে। এমনকী সংলাপ পরিবর্তনের কথাও বলা হয়। নতুন বছর থেকে ছবির নতুন কপি দেখেছেন দর্শক। আবার খবর মিলেছে এই ছবি পাকিস্তানে পাইরেসি করে বিক্রি হচ্ছে মাত্র ১৬ টাকায়। ছবি নিয়ে নানা বিতর্কের মাঝে মিলল নতুন খবর। ছবিতে যে গুরুত্বপূর্ণ চরিত্রে শেষ পর্যন্ত দেখা যায় অক্ষয় খান্না-কে, সেই চরিত্রের প্রস্তাব নাকি প্রথমে দেওয়া হয়েছিল দক্ষিণী তারকা নাগার্জুন-কে। বলিউডের অন্দরের খবর, চরিত্রটি বেশ জটিল – ক্ষমতা, প্রভাব আর নৈতিক টানাপোড়েনের মাঝে দাঁড়িয়ে থাকা এক ধূসর মানসিকতার মানুষের চরিত্র। সেই বিষয় মাথায় রেখে নির্মাতারা প্রথমে নাগার্জুনকে এই চরিত্রে কল্পনা করেছিলেন। তাহলে কেন নাগার্জুনকে দেখা গেল না এই চরিত্রে?

শোনা যাচ্ছিল অভিনেতার সময়ের অভাব ও অন্য কাজের ব্যস্ততার কারণে বিষয়টি আর এগোয়নি।পরে সেই ভূমিকায় চূড়ান্ত হন অক্ষয় খান্না। সংযত অভিনয় ও গভীর চরিত্র ফুটিয়ে তুলতে তাঁর দক্ষতার কথা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। ফলে ‘ধুরন্ধর’-এ তাঁর উপস্থিতি নিয়ে দর্শকদের প্রত্যাশাও ছিল তুঙ্গে। ছবি মুক্তির পর আলাদা করে প্রশংসা পেয়েছেন অভিনেতা। তবে এই বিষয় পুরোপুরি জল্পনা বলে জানান নাগার্জুন।

এদিকে আরেক বিতর্ক দানা বেঁধেছে অভিনেতা জিশান আইয়ুব-এর একটি মন্তব্যকে কেন্দ্র করে। ‘ঘুষখোর পণ্ডত’ শিরোনাম ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে, তা নিয়ে তিনি বলেন যে এখন যেন সামান্য বিষয়েও তীব্র প্রতিক্রিয়ার ঝড় ওঠে। তাঁর কথায়, সমাজমাধ্যমে ক্ষণিকের আবেগ থেকেই অনেক সময় বড় আকারের বিতর্ক তৈরি হয়। তিনি মনে করেন, কোনও বিষয় নিয়ে আলোচনা হওয়া জরুরি, কিন্তু তাতে যেন যুক্তি থাকে, হঠাৎ ক্ষোভ দেখিয়ে বিতর্ক তৈরি মোটেই ঠিক নয় বলে মনে করেন তিনি।

একদিকে ‘ধুরন্ধর’-এ অক্ষয় খান্নার প্রশংসিত অভিনয়, অন্যদিকে নাগার্জুনকে ঘিরে কৌতূহল— সব মিলিয়ে ছবি দুটি আলোচনার কেন্দ্রে। তার সঙ্গে যুক্ত হয়েছে ‘ঘুষখোর পণ্ডত’নিয়ে বিতর্ক। সব মিলিয়ে স্পষ্ট, ছবি শুধু পর্দায় নয়, পর্দার বাইরেও সমানভাবে আলোচনার জন্ম দিচ্ছে। এখন দেখার, সময়ের সঙ্গে সঙ্গে বিতর্ক থিতিয়ে গিয়ে ছবির কাজটাই শেষ পর্যন্ত বেশি মনে থাকে কি না।