AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Girish Park Chaos: মোদীর সভার আগেই রণক্ষেত্র কলকাতা, রক্তাক্ত BJP নেতা, তৃণমূল মন্ত্রীর বাড়িতে ভাঙচুর

BJP-TMC Chaos: জানা যাচ্ছে, উত্তর কলকাতা থেকে বিজেপি নেতা তমোঘ্ন ঘোষের নেতৃত্বে একটি বাস যাচ্ছিল ব্রিগেডের উদ্দেশ্যে। বাসটিতে ছিলেন বিজেপি কর্মী-সমর্থকরা। তাঁদের দাবি, শশী পাঁজার বাড়ির সামনে থেকে একদল তৃণমূল কর্মী তাঁদের বাসে ভাঙচুর চালায়। বাসের দরজা-জানলা-কাচ ভেঙে চুড়ে একাকার হয়ে গিয়েছে বলে দাবি বিজেপি কর্মী-সমর্থকদের।

Girish Park Chaos: মোদীর সভার আগেই রণক্ষেত্র কলকাতা, রক্তাক্ত BJP নেতা, তৃণমূল মন্ত্রীর বাড়িতে ভাঙচুর
তপ্ত গিরিশ পার্কImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Mar 14, 2026 | 2:33 PM
Share

কলকাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা রয়েছে ব্রিগেডে। তিনি এখনও পৌঁছননি সভাস্থলে। তবে, তার আগেই উত্তপ্ত গিরিশ পার্ক। রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ। পাল্টা মন্ত্রীর দাবি, তাঁর বাড়িতে ইট ছুড়ে ভাঙচুরের চেষ্টা করেছেন বিজেপি কর্মীরা। দু’পক্ষের গণ্ডগোলে রক্তাক্ত একাধিক বিজেপি কর্মী।  চলেছে ইট বৃষ্টি বলেও খবর।

জানা যাচ্ছে, উত্তর কলকাতা থেকে বিজেপি নেতা তমোঘ্ন ঘোষের নেতৃত্বে একটি বাস যাচ্ছিল ব্রিগেডের উদ্দেশ্যে। বাসটিতে ছিলেন বিজেপি কর্মী-সমর্থকরা। তাঁদের দাবি, শশী পাঁজার বাড়ির সামনে থেকে একদল তৃণমূল কর্মী তাঁদের বাসে ভাঙচুর চালায়। বাসের দরজা-জানলা-কাচ ভেঙে চুড়ে একাকার হয়ে গিয়েছে বলে দাবি বিজেপি কর্মী-সমর্থকদের। একাধিক বিজেপি কর্মী-সমর্থকের মাথা ফেটে গিয়েছে। তাঁদের কয়েকজনকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে। অপরদিকে, তৃণমূলের দাবি, বিজেপি কর্মী সমর্থকরা শশী পাঁজার বাড়িতে ইট ছুড়েছে। তাঁদের পাল্টা মারধর করা হয়েছে।

ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে তপ্ত গিরিশ পার্ক। গোটা রাস্তায় পড়ে রয়েছে ভাঙা-ভাঙা কাচ। একাধিক গাড়ির কাচ ভাঙচুর হয়েছে। ঘটনাস্থলে নেমেছে র‌্যাফ। আহত হয়েছে বৌবাজার থানার ওসি।

আহত এক বিজেপি কর্মী বলেন, “আমাদের বাসের কাচ ভেঙে দিয়েছে। মারধর করেছে। ওরা খুব ভয়ঙ্কর…। আমরা শান্তিপূর্ণ ভাবেই ব্রিগেডের উদ্দেশ্যে যাচ্ছিলাম। সেই সময় ঢিল-পাথর-ইট মেরে আমাদের বাস ভাঙচুর করে। বাইকও ভাঙচুর করা হয়েছে।” রাজ্যের মন্ত্রী শশী পাঁজা বলেন, “বিজেপির গুন্ডারা যাঁরা ব্রিগেডে যাচ্ছেন তাঁদের বাসে রয়েছে ইট-বোতল আর বোমা। ওরা আমার বাড়ি যেটা গিরিশপার্কে আছে তার গেট ভাঙচুর করেছে।

Follow Us