AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বরানগরে হার! ‘গামলা উল্টে গিয়েছে’ শুনে কী বললেন সায়ন্তিকা

পাঁচ বছরে তিনটে নির্বাচন লড়েছেন। এবার বিধানসভা নির্বাচনে বরানগর থেকে হারলেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তাঁর কী প্রতিক্রিয়া? সায়ন্তিকা বলছেন, ''মানুষের যে রায়, সেটা মেনে নিতেই হবে। এটা একটা যুদ্ধের শেষ। কিন্তু জীবনের শেষ নয়। আমার তরফ থেকে সম্পূর্ণ চেষ্টা করেছিলাম মানুষের জন্য কাজ করার। সবটা করতে পারিনি। নিশ্চয়ই তাঁদের প্রত্যাশা পূরণ করতে পারিনি। সেটা মেনে নিতে অসুবিধা নেই।''

বরানগরে হার! 'গামলা উল্টে গিয়েছে' শুনে কী বললেন সায়ন্তিকা
| Updated on: May 12, 2026 | 2:03 PM
Share

পাঁচ বছরে তিনটে নির্বাচন লড়েছেন। এবার বিধানসভা নির্বাচনে বরানগর থেকে হারলেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তাঁর কী প্রতিক্রিয়া? সায়ন্তিকা বলছেন, ”মানুষের যে রায়, সেটা মেনে নিতেই হবে। এটা একটা যুদ্ধের শেষ। কিন্তু জীবনের শেষ নয়। আমার তরফ থেকে সম্পূর্ণ চেষ্টা করেছিলাম মানুষের জন্য কাজ করার। সবটা করতে পারিনি। নিশ্চয়ই তাঁদের প্রত্যাশা পূরণ করতে পারিনি। সেটা মেনে নিতে অসুবিধা নেই।”

নির্বাচনের শেষে এখন বাড়ি ফিরে কোনটা উপভোগ করছেন বেশি? সায়ন্তিকার উত্তর, ”বাড়িতে থাকাটাই উপভোগ করছি। দু’ বছর বিধায়ক পদে কাজ করে বুঝেছি, কোনও ব্যক্তিগত জীবন থাকে না। অত্যন্ত দায়িত্বের কাজ। কোনও রবিবারের ছুটি ছিল না। একদিনে কখনও ৩০টা সরস্বতী পুজোর উদ্বোধন করেছি, কখনও একটা দিনে বহু জায়গায় উপস্থিত হয়েছি। যাঁরা ভোট দিয়ে আমাকে জিতিয়েছেন, তাঁদের ঠকাতে চাইনি। কিন্তু এখন জনপ্রতিনিধি নই। পাঁচ বছরে তিনটে নির্বাচন লড়েছি। আমি খুব ক্লান্ত। এবার বিশ্রাম নিয়ে, নিজের কাজে ফিরতে চাই। শিল্পী হিসাবেই আমার প্রথম পরিচয়। ফিটনেস রেজিমে নিজেকে আবার বাঁধতে চাই। অভিনয় আমার মূল পেশা। এখন সেটাই প্রয়োরিটি হবে।”

রাজনীতি কি ছেড়ে দিচ্ছেন? ”আমি বলব, যখন যে দায়িত্ব পেয়েছি, তখন সেই দায়িত্ব পালন করেছি। এরপর কী ধরনের সুযোগ পাব, সেটা জেনে নিয়ে পদক্ষেপ করব”, যোগ করেন সায়ন্তিকা।

প্রচারের সময়ে বরানগরকে ‘গামলা’ বলে ট্রোলের মুখে পড়েন অভিনেত্রী। জেতার পর তাঁর প্রতিপক্ষ সজল ঘোষের বক্তব্য, ”গামলা উল্টে গিয়েছে”। সিপিএম-এর পতাকা বিরিয়ানির হাঁড়িতে লাল কাপড়ের মতো, এ কথা বলার পর সায়ন্তিকাকেই বিরিয়ানির হাঁড়ির সঙ্গে তুলনা করেন শতরূপ ঘোষ। এ নিয়ে কী বলবেন? সায়ন্তিকার জবাব, ”অভিনেত্রী হিসাবে কাজ করেছি বলেই, ট্রোলের ভয় পাই না। কে কী বলেছেন, তা জানি না। তবে আমি বরানগরের ভৌগলিক অবস্থান বোঝাতেই গামলা শব্দটা ব্যবহার করেছিলাম। তাতে কে কী মন্তব্য করেছেন, সেটা তাঁদের ব্যাপার!”

তৃণমূল কংগ্রেসের এই হারের কারণ কী দুর্নীতি? সায়ন্তিকা বললেন, ”রাজনীতিতে আমি অপেক্ষাকৃত নতুন। হারের কারণ বা  দুর্নীতি নিয়ে বিশ্লেষণ করার জন্য, আমার চেয়ে বেশি যোগ্য মানুষরা আছেন। তবে এটা বলব, মানুষের রায় মেনে নিতে হবে। তারপর জীবনে এগিয়ে যেতে হবে। বরানগরের সঙ্গে আমার যোগাযোগ থাকবে। কিছু হিংসার ঘটনায় অনেকে ফোন করছেন। আমি মদন মিত্রর সাহায্য নিচ্ছি। প্রয়োজনে প্রশাসনের দ্বারস্থ হব। একজন নাগরিক হিসাবে আমি বলব, সকলে শান্তি বজায় রাখুন।”

টলিউডে অরূপ বিশ্বাস-স্বরূপ বিশ্বাসের কর্মপদ্ধতি সম্পর্কে অনেকের অভিযোগ রয়েছে। সেই ব্যাপারে আপনি কী বলবেন? সায়ন্তিকার উত্তর, ”আমি এমন কিছুর সম্মুখীন হইনি। যাঁরা বলছেন, নিশ্চয়ই কোনও ঘটনার পরিপ্রেক্ষিতে বলছেন।”

Follow Us