AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Supreme Court: ‘পাঁচ বছরে তো শুনানি শেষ হয়ে যাওয়ার কথা’, ED-র আবেদন শুনেই ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

Anup Maji: অনুপ মাজির আইনজীবী জানান, ২৩ বার হাজিরা দেওয়া হয়েছে। তদন্তে সবরকম সহযোগিতা করা হয়েছে। ভোটের প্রেক্ষিতে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা পদক্ষেপ করেছে বলেও দাবি করেছেন অনুপ মাজির আইনজীবী। সব পক্ষকে দু'মাসের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

Supreme Court: 'পাঁচ বছরে তো শুনানি শেষ হয়ে যাওয়ার কথা', ED-র আবেদন শুনেই ভর্ৎসনা সুপ্রিম কোর্টের
সুপ্রিম কোর্টে কয়লা-মামলাImage Credit: PTI
| Edited By: | Updated on: May 12, 2026 | 1:54 PM
Share

নয়া দিল্লি: কয়লা কেলেঙ্কারিতে (Coal Scam) অনুপ মাজির মামলায় ভর্ৎসনার মুখে পড়তে হল কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে (ED)। মঙ্গলবার সুপ্রিম কোর্টে ছিল কয়লা কেলেঙ্কারি সংক্রান্ত মামলার শুনানি। মামলা পাঁচ বছর পেরিয়ে যাওয়ার পর এখন কেন অনুপ মাজিকে হেফাজতে নেওয়ার কথা বলা হচ্ছে, সেই প্রশ্ন তুলেছেন সুপ্রিম কোর্টের বিচারপতি।

মুখে পড়তে হল ইডি-কে

কয়লা কেলেঙ্কারিতে অন্যতম অভিযুক্ত অনুপ মাজি বর্তমানে অন্তর্বর্তী জামিনে রয়েছেন। তাঁকে হেফাজতে চেয়ে আবেদন করেছে ইডি। এই আবেদন শুনেই বিচারপতি বিক্রম নাথের বেঞ্চ প্রশ্ন তোলে, এতদিন পর কেন অনুপ মাজিকে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হচ্ছে। সিবিআই হেফাজতে থাকার সময় কেন অনুপ মাজিকে হেফাজতে নেওয়া হয়নি, তা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় ইডি-কে।

‘পাঁচ বছরে এই মামলার শুনানি শেষ হয়ে যাওয়ার কথা’

অনুপ মাজির আগাম জামিনের আবেদন খারিজের দাবি জানিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাদের বক্তব্য, ২৭০০ কোটি টাকার আর্থিক তছরুপ হয়েছে। দেশের সম্পদ লুঠ হয়েছে। এর প্রেক্ষিতে অনুপ মাজিকে হেফাজতে নিয়ে জেরা করার নির্দেশ দেওয়ার আবেদন জানায় ইডি।

কিন্তু বিচারপতিরা প্রশ্ন করেন, ‘পাঁচ বছরে এই মামলার শুনানি শেষ হয়ে যাওয়ার কথা। আর আপনারা এখনও হেফাজতে নেওয়ার আবেদন জানাচ্ছেন?’

অনুপ মাজির আইনজীবী জানান, ২৩ বার হাজিরা দেওয়া হয়েছে। তদন্তে সবরকম সহযোগিতা করা হয়েছে। ভোটের প্রেক্ষিতে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা পদক্ষেপ করেছে বলেও দাবি করেছেন অনুপ মাজির আইনজীবী। সব পক্ষকে দু’মাসের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

Follow Us