AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বিধায়ক পত্নী হয়ে এ কী কাণ্ড! পার্টি অফিস থেকে অভিযোগ এল শুভশ্রীর নামে?

তাঁর ঝুলিতে এখন একগুচ্ছ কাজ। একের পর এক সিনেমা এবং ওয়েব সিরিজে দেখা যাচ্ছে তাঁকে। সদ্য মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ছবি 'সন্তান'। বোঝাই যাচ্ছে কার কথা বলা হচ্ছে? তিনি হলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্য়ায়। একদিকে যেমন তিনি টলিপাড়ার সফল অভিনেত্রী।

বিধায়ক পত্নী হয়ে এ কী কাণ্ড! পার্টি অফিস থেকে অভিযোগ এল শুভশ্রীর নামে?
ইয়ালিনি এবং ইউভানের মা শুভশ্রী। তাঁকে কেউ পুটাই বলে ডাকছে ভাবা যায় কি? কিন্তু এটাই সত্যি। কারণ নায়িকার বাড়ির নাম পুটাই।
| Edited By: | Updated on: Dec 27, 2024 | 6:17 PM
Share

তাঁর ঝুলিতে এখন একগুচ্ছ কাজ। একের পর এক সিনেমা এবং ওয়েব সিরিজে দেখা যাচ্ছে তাঁকে। সদ্য মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ছবি ‘সন্তান’। বোঝাই যাচ্ছে কার কথা বলা হচ্ছে? তিনি হলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্য়ায়। একদিকে যেমন তিনি টলিপাড়ার সফল অভিনেত্রী। তেমনই আবার অন্য দিকে আবার আরও একটা পরিচয় রয়েছে তাঁর। তিনি হলেন বিধায়ক রাজ চক্রবর্তীর স্ত্রীও। এখন যদিও তিনি বিধায়ক পত্নী।

কিন্তু জানেন কি এক সময় নায়িকার বাবাকেই ডেকে পাঠানো হয়েছিল পার্টি অফিস থেকে? কী এমন করেছিলেন অভিনেত্রী যে তাঁর বাবাকে এমন এক অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল। এটা বহু বছর আগের কথা। নায়িকা তখন ছোট। তিনি তখন থাকতেন বর্ধমানে। সেখানেই ঘটিয়েছিলেন ঘটনা।

ছোটবেলা থেকেই তিনি নাকি খুব ডানপিটে। মারামারিও করতেন। তেমনই একদিন পার্টি অফিস থেকে তাঁর বিরুদ্ধে অভিযোগ জানানো হয়। এই গল্প নিজেই বলেছিলেন শুভশ্রী। বেশ কিছু বছর আগে অভিনেত্রী অতিথি হিসাবে এসেছিলেন ‘অপুর সংসার’রিয়্যালিটি শোয়ে। যেখানে তাঁকে ছোটবেলার কথা বলা হয়।

তিনি বলেন , “হ্যাঁ ছোটবেলায় আমি একটু মারামারি করতাম। বাবার কাছে পার্টি অফিস থেকে অভিযোগ জানানো হয়েছিল যে দেবু তোর ছোট ছেলে কিন্তু খুব মস্তানি করছে। রাস্তার মোড়ে একটা ছেলেকে খুব মেরেছিলাম।” এ কথা বলেই হাসতে শুরু করেন নায়িকা। বর্তমানে সেই ভিডিয়োই এখন ভাইরাল। তবে তখন কি আর তিনি জানতেন যে একদিন তিনি বিধায়ক পত্নী হবেন!

Follow Us