AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘পরকীয়ার গল্প আর না!’ ‘কী খাবে’ ভেবে ধারাবাহিক হবে না, বলে দিলেন পাপিয়া

টলিপাড়া থেকে বিধায়ক হিসাবে শপথ গ্রহণ করেছেন অভিনেত্রী পাপিয়া অধিকারী। পাপিয়াকে সম্প্রতি একটি সাংবাদিক বৈঠকে প্রশ্ন করা হয়েছিল, কী ধরনের ধারাবাহিক এবার তৈরি হবে? উত্তরে পাপিয়া খোলসা করেছেন, ''দর্শকদের জন্য ভালো কনটেন্ট এবার বাড়ানো হবে। আপনারা আমাদের বারবার বলেছেন যে আপনারা খুব বিরক্ত হয়েছেন, এসব পরকীয়ার গল্প আর দেখতে চান না। যাঁরা এগুলো তৈরি করেন, আমি তাঁদের জিজ্ঞাসা করেছিলাম, 'এগুলো কেন লেখো তোমরা'? তাঁরা বলেছেন, 'এগুলো হয়ে থাকে। এগুলো খাবে...''!

'পরকীয়ার গল্প আর না!' 'কী খাবে' ভেবে ধারাবাহিক হবে না, বলে দিলেন পাপিয়া
| Updated on: May 19, 2026 | 5:32 PM
Share

টলিপাড়া থেকে বিধায়ক হিসাবে শপথ গ্রহণ করেছেন অভিনেত্রী পাপিয়া অধিকারী। পাপিয়াকে সম্প্রতি একটি সাংবাদিক বৈঠকে প্রশ্ন করা হয়েছিল, কী ধরনের ধারাবাহিক এবার তৈরি হবে? উত্তরে পাপিয়া খোলসা করেছেন, ”দর্শকদের জন্য ভালো কনটেন্ট এবার বাড়ানো হবে। আপনারা আমাদের বারবার বলেছেন যে আপনারা খুব বিরক্ত হয়েছেন, এসব পরকীয়ার গল্প আর দেখতে চান না। যাঁরা এগুলো তৈরি করেন, আমি তাঁদের জিজ্ঞাসা করেছিলাম, ‘এগুলো কেন লেখো তোমরা’? তাঁরা বলেছেন, ‘এগুলো হয়ে থাকে। এগুলো খাবে…”!

পাপিয়া যোগ করেন, ”খাওয়ানোটা বড় কথা নয়। একটা বাচ্চাকেও জোর করে খাওয়ানো যায়! কিন্তু বাচ্চাকে যদি আমরা সুষম খাবার দিই অল্প করে, তাতেই তাঁর পুষ্টি হয়। তাই ঠিকঠাক সুষম খাবার, যেখানে নিউট্রিশনাল ভ্যালু বেশি আছে, সেরকমই কনটেন্ট এবার বাড়বে। যা মাথার, চোখের, মনের নিউট্রিশন বাড়াবে।”

লক্ষণীয় বাংলায় এমন ধারাবাহিক প্রায়শই দেখা যায়, যেখানে বিয়ে হয়েছে একজনের সঙ্গে। এদিকে প্রেম অন্যজনের সঙ্গে। বাড়িতে বউ রয়েছে, এদিকে প্রেম চলছে অন্য একজনের সঙ্গে। একজন পুরুষের একদিকে স্ত্রী, অন্যদিকে প্রেমিকা। তাঁকে নিয়ে টানাটানির পরিস্থিতি। পরকীয়ার গল্প ঘুরে ফিরে আসতেই থাকে ধারাবাহিকে।

ইদানীং বাংলা ধারাবাহিকের সামগ্রিক রেটিং তুলনায় কম। এমনিতেই গল্পে পরিবর্তন আনা প্রয়োজন, বিষয়টিকে আকর্ষণীয় করে তোলার জন্য। সেরকম অবস্থায় পাপিয়ার এই বার্তা, মাথায় রাখবেন কিনা লেখকরা, তা সময় বলবে। চ্যানেল কর্তৃপক্ষের উপর কোনও প্রভাব ফেলবে কিনা এই বার্তা, সেটা দেখার অপেক্ষা।

Follow Us
বাড়ি তৈরির টক্করে পিছিয়ে নেই পুলিশও—একজন ওসির কত আয় হতে পারে?
বাড়ি তৈরির টক্করে পিছিয়ে নেই পুলিশও—একজন ওসির কত আয় হতে পারে?
সন্দীপ ঘোষের বিরুদ্ধে বিচার শুরুর ছাড়পত্র মিলল অবশেষে...
সন্দীপ ঘোষের বিরুদ্ধে বিচার শুরুর ছাড়পত্র মিলল অবশেষে...
মাছের ভেড়ি ঘিরে সংঘর্ষ, পুলিশকেই আক্রমণ করেছিলেন! গ্রেফতার শ্রীদাম
মাছের ভেড়ি ঘিরে সংঘর্ষ, পুলিশকেই আক্রমণ করেছিলেন! গ্রেফতার শ্রীদাম
অভিষেকের ২১টি সম্পত্তির প্ল্যান জমা করার নির্দেশ পুরসভার: সূত্র
অভিষেকের ২১টি সম্পত্তির প্ল্যান জমা করার নির্দেশ পুরসভার: সূত্র
জাহাঙ্গিরের এলাকায় অভিষেকের দেখা নেই, রোড শো করলেন শুভেন্দু
জাহাঙ্গিরের এলাকায় অভিষেকের দেখা নেই, রোড শো করলেন শুভেন্দু
অভিষেকের বিশাল অট্টালিকার অনুমোদন ও নির্মাণ নথি যাচাই করছে পুরসভা
অভিষেকের বিশাল অট্টালিকার অনুমোদন ও নির্মাণ নথি যাচাই করছে পুরসভা
ফলতায় ‘ওয়াকওভার’ দিল 'পুষ্পা', ভোটেই লড়বেন না জাহাঙ্গির
ফলতায় ‘ওয়াকওভার’ দিল 'পুষ্পা', ভোটেই লড়বেন না জাহাঙ্গির
'বস বস বলে সব ভিডিয়ো আসত', পুষ্পা ঝুকল কেন, প্রশ্ন কুণালের
'বস বস বলে সব ভিডিয়ো আসত', পুষ্পা ঝুকল কেন, প্রশ্ন কুণালের
এমন কী হল? ভোটেই লড়বেন না সেই জাহাঙ্গি?
এমন কী হল? ভোটেই লড়বেন না সেই জাহাঙ্গি?
TMC আমলে সব কারচুপি খতিয়ে দেখবেন দময়ন্তি
TMC আমলে সব কারচুপি খতিয়ে দেখবেন দময়ন্তি