AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘ভয়ে একটা কোণে দাঁড়িয়ে’, প্রসেনজিৎকে নিয়ে কী খোলসা করেন রচনা?

Inside Story: শাশ্বত চট্টোপাধ্যায়ের সঞ্চালনায় জি বাংলার টক শো অপুর সংসারে এসে খোলা মনে আড্ডায় মেতেছিলেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। প্রসেনজিতের গোপন রহস্য ফাঁস করেছিলেন অভিনেত্রী। পর্দায় যিনি দাপুটে হিরো, ব্যক্তিজীবনে তিনি বেজায় ভীতু।

'ভয়ে একটা কোণে দাঁড়িয়ে', প্রসেনজিৎকে নিয়ে কী খোলসা করেন রচনা?
| Edited By: | Updated on: Dec 02, 2024 | 10:00 AM
Share

রচনা বন্দ্যোপাধ্যায়। বরাবরই তিনি বেশ স্পষ্ট বক্তা। যে কোনও বিষয় তাঁকে জিজ্ঞাসা করা হলেই দিয়ে থাকেন স্পষ্ট উত্তর। সে সম্পর্কই হোক, বা টলিউড ইন্ডাস্ট্রির গোপন কথা। রচনা বন্দ্যোপাধ্যায় সোজাসুজি সবটাই শেয়ার করতে পিছপা হন না। তাই বলে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সিক্রেট! তা নিয়ে ভরা সভায় মুখ খুললেন রচনা বন্দ্যোপাধ্যায় ও শাশ্বত চট্টোপাধ্যায়। রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বহু হিট ছবি উপহার দিয়েছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। মজা করে একবার রচনা বলেই বসেছিলেন, কেন প্রসেনজিৎ ভাবলেন না রচনার সঙ্গেও প্রেম করা যায়? শাশ্বত চট্টোপাধ্যায়ের সঞ্চালনায় জি বাংলার টক শো অপুর সংসারে এসে খোলা মনে আড্ডায় মেতেছিলেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। প্রসেনজিতের গোপন রহস্য ফাঁস করেছিলেন অভিনেত্রী। পর্দায় যিনি দাপুটে হিরো, ব্যক্তিজীবনে তিনি বেজায় ভীতু।

তবে রচনার কথা যে ভুল নয়, তা তৎক্ষণাৎ শেয়ার করলেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। জানালেন, একবার তাঁরা একটা জায়গায় শো করতে গিয়েছিলেন। প্রসেনজিৎকে দেখবে বলে কাতারে কাতারে ভিড়। কিন্তু কোথায় প্রসেনজিৎ! তিনি ভয়ে একটা কোণে দাঁড়িয়ে। কেবল তিনি দাঁড়িয়ে নন, পাশাপাশি অর্পিতা চট্টোপাধ্যায়কেও আটকে রেখেছিলেন। বেরতে দিচ্ছিলেন না সেখান থেকে। প্রত্যেকেই জানে এই সহজ সত্য, বেশ কিছুটা এড়িয়ে যেতেই পছন্দ করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সামলে সামলে চলেন। তাঁর গাড়ি ৪০ কিমি-র ওপরেও ওঠে না।

এদিন তিনি সম্পর্ক নিয়েও মুখ খোলেন, বলেছিলেন, যারা আমরা এই পেশায় (অভিনয়) কাজ করি, বিশেষ করে মেয়েরা, তাঁদের এমন কাউকে বিয়ে করা উচিত, যাঁরা এই পেশাটাকে বুঝবে। যদি এই পেশার মানুষ হন, খুবই ভাল, নয়তো, সেই বোধটা থাকা প্রয়োজন। তেমন মানুষের সঙ্গেই সংসারটা করা উচিত। কারণ আমাদের পেশাটা এতটা আলাদা অন্যদের থেকে, সেটা বোঝা, জানা, সেই মানুষটাকেও অনেক ক্ষেত্রে অনেকটা মানিয়ে নিতে হয়। নয়তো সুখী ঘর হওয়া খুব মুশলিক।’

Follow Us
আবেদন প্রত্যাহার করতে চাইলেন অভিষেক, মামলা খারিজ করল হাইকোর্ট
আবেদন প্রত্যাহার করতে চাইলেন অভিষেক, মামলা খারিজ করল হাইকোর্ট
পরিত্যক্ত ইটভাটায় লক্ষ লক্ষ টাকা, কীভাবে খোঁজ পেল পুলিশ?
পরিত্যক্ত ইটভাটায় লক্ষ লক্ষ টাকা, কীভাবে খোঁজ পেল পুলিশ?
বাংলাদেশে ফিরতে চান, বাধা কোথায় জানালেন তসলিমা
বাংলাদেশে ফিরতে চান, বাধা কোথায় জানালেন তসলিমা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?