AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘আগের বিধায়কের ডানহাত এক মুসলমান ভদ্রলোক…’, বিস্ফোরক পাপিয়া

টালিগঞ্জে অরূপ বিশ্বাসকে হারিয়ে বিধায়ক হয়েছেন পাপিয়া অধিকারী। বিধায়ক হওয়ার পর থেকেই তিনি টলিপাড়ার দুর্নীতি নিয়ে সরব হয়েছেন। সম্প্রতি একটি পডকাস্টে এসে পাপিয়া এই দুর্নীতির সঙ্গে জড়িত এক ব্যক্তিকে চিহ্নিত করার কথা বলেছেন। পাপিয়া বলেন, ''একজন মুসলমান ভদ্রলোক আগের বিধায়ক এবং তাঁর ভাইয়ের ডান হাত-বাঁ হাত ছিল। কয়েকজনকে আমি আমাদের এই ট্রেডে কাজ করতে বিরত থাকতে বলেছি। আমাদের ডিটেক্ট-ডিলিট-ডিপোর্ট পলিসি চলছে। চিহ্নিত করো, নিজে থেকেই বেরিয়ে যাও এবং ডিপোর্ট মানে অন্য জায়গায় গিয়ে কাজ করো।''

'আগের বিধায়কের ডানহাত এক মুসলমান ভদ্রলোক...', বিস্ফোরক পাপিয়া
| Edited By: | Updated on: Jun 26, 2026 | 2:35 PM
Share

টালিগঞ্জে অরূপ বিশ্বাসকে হারিয়ে বিধায়ক হয়েছেন পাপিয়া অধিকারী। বিধায়ক হওয়ার পর থেকেই তিনি টলিপাড়ার দুর্নীতি নিয়ে সরব হয়েছেন। সম্প্রতি একটি পডকাস্টে এসে পাপিয়া এই দুর্নীতির সঙ্গে জড়িত এক ব্যক্তিকে চিহ্নিত করার কথা বলেছেন। পাপিয়া বলেন, ”একজন মুসলমান ভদ্রলোক আগের বিধায়ক এবং তাঁর ভাইয়ের ডান হাত-বাঁ হাত ছিল। কয়েকজনকে আমি আমাদের এই ট্রেডে কাজ করতে বিরত থাকতে বলেছি। আমাদের ডিটেক্ট-ডিলিট-ডিপোর্ট পলিসি চলছে। চিহ্নিত করো, নিজে থেকেই বেরিয়ে যাও এবং ডিপোর্ট মানে অন্য জায়গায় গিয়ে কাজ করো।”

পাপিয়া যোগ করেন, ”আমি কয়েকজনকে বারণ করেছি, মানে তাঁদের বিরত থাকতে বলেছি আমাদের ট্রেড থেকে। চার-পাঁচজনকে। তার মধ্যেই রয়েছেন ওই মুসলমান ভদ্রলোক। মানে তাঁরা থাকলে, নানা রকম সেই একই ব্যাপার হতে থাকবে, যেগুলো কাম্য নয়। যেমন করে আমরা তৃণমূলদের কিছুতেই আমাদের দলভুক্ত করতে চাইছি না। ঠিক সেরকম, ওঁরা যদি থাকে, তা হলে একই ব্যাপার হতে থাকবে। আরও অনেক জন আছেন, যাঁদেরকে সাবধান করা আছে। যে আপনারা সাবধান হয়ে যান, কিন্তু এদেরকে আপাতত বিরত থাকতে বলা হয়েছে।”

এর আগে টলিপাড়ায় টেকনিশিয়ানদের ফেডারেশনের সভাপতি ছিলেন স্বরূপ বিশ্বাস। তাঁর মেয়াদ শেষ হয়েছে ডিসেম্বরে। ফেডারেশনের কর্মপদ্ধতি ঘিরে নানা প্রশ্ন উঠেছে রাজ্যে সরকার বদলের পর। এরপর রাজ্য সরকারের তরফে বিশেষ কমিটি গঠন করে দেওয়া হয়েছে সব কিছু দেখাশোনা করার জন্য। সামনের এক বছর টলিপাড়া দুর্নীতি মুক্ত হতে পারে কিনা, সেটাই দেখার অপেক্ষা।

Follow Us