AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কাজলের কাণ্ড দেখে মেজাজ হারিয়ে সপাটে চড় অজয়ের

Bollywood Controversy: সহ্য করতে পারেননি এই যন্ত্রণা। সকলের সামনেই মেজাজ হারিয়ে কাজলকে সপাটে একটা চড় মেরে বসেন তিনি। যদিও পরবর্তীতে সবটা স্বাভাবিক হয়ে যায়। তবুও অজয় দেবগণ এই ধাক্কা সহ্য করতে পারেননি।

কাজলের কাণ্ড দেখে মেজাজ হারিয়ে সপাটে চড় অজয়ের
| Updated on: May 29, 2024 | 3:51 PM
Share

কাজল, বলিউডের অন্যতন জনপ্রিয় স্টার। একের পর এক হিট ছবি যাঁর দখলে, তাঁর ব্যক্তিজীবন কম ঝড় যায়নি। প্রেম করে বিয়ে করেন অজয় দেবগণকে। প্রথম প্রথম ছিল বন্ধুত্বের সম্পর্ক। সম্পর্ক নিয়ে বিভিন্ন অভিযোগ থাকলে তখন কাজল পৌঁছে যেতেন অজয় দেবগণের কাছে। এভাবেই বাড়তে থাকে সম্পর্কের গভীরতা। তারপর মন দেওয়া নেওয়ার পালা। একে অন্যের সঙ্গে ঘনিষ্ঠ হতেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন কাজল। প্রাথমিকভাবে বিয়েতে কাজলের পরিবার রাজি না থাকলেও পরবর্তীতে সবটা পাল্টে গিয়েছিল। কারণ একটাই কাজল জানিয়ে দিয়েছিলেন তিনি অজয় দেবগণ ছাড়া আর কাউকে বিয়ে করবেন না। এরপর সংসার পাতার পালা। কিছুদিনের মধ্যে কাজল ও অজয় দেবগণ বিয়ে করেন। কিন্তু কী এমন ঘটে জুটির সংসারে?

কাজল তখন অন্তঃসত্ত্বা। কয়েকমাস মাত্র হয়েছে। সেই সময় তিনি ব্যস্ত ছিলেন কাভি খুশি কাভি গম ছবির শুটিং-এ। সেখানেই হঠাৎ দেখা যায় কাজলকে অসুস্থ হয়ে পড়তে। তখন বোলে চুড়িয়া গানে নাচছিলেন তিনি। সেই মুহূর্তেই ঘটে অঘটন। হঠাৎই জানা যায় কাজলের সন্তান নষ্ট হয়েছে। খবর পেয়ে সেটে ছুটে এসেছিলেন বলিউড সিংঘম। সহ্য করতে পারেননি এই যন্ত্রণা। সকলের সামনেই মেজাজ হারিয়ে কাজলকে সপাটে একটা চড় মেরে বসেন তিনি। যদিও পরবর্তীতে সবটা স্বাভাবিক হয়ে যায়। তবুও অজয় দেবগণ এই ধাক্কা সহ্য করতে পারেননি।

এরপর কিছুদিনের বিরতি। কাজল খানিকটা সুস্থ হতেই তিনি ফিরেছিলেন শুটিং সেটে। তারপর ছবির কাজ শেষ হয়। অন্তঃসত্ত্বা হয়ে ছবির কাজ করেছেন অনেকেই। আলিয়া ভাট করেছেন রকি অউর রানি কি প্রেম কাহিনি ছবির শুট, মাধুরী দীক্ষিত করেছিলেন দেবদাস ছবির শুট। তেমনই কাজলও শুটে ব্যস্ত ছিলেন, তবে হঠাৎই ঘটে যায় এই ঘটনা।

Follow Us
'মমতা বাংলাদেশের আর রাহুল ইটালির প্রধানমন্ত্রীক হোক', কটাক্ষ শারদ্বতের
'মমতা বাংলাদেশের আর রাহুল ইটালির প্রধানমন্ত্রীক হোক', কটাক্ষ শারদ্বতের
'ওঁরা প্রচার করছে অস্তিত্বরক্ষার জন্য', কংগ্রেসকে খোঁচা হাসিরানি রথের
'ওঁরা প্রচার করছে অস্তিত্বরক্ষার জন্য', কংগ্রেসকে খোঁচা হাসিরানি রথের
'অধীর চৌধুরীকে ছুরি মেরেছেন হুমায়ুন', মন্তব্য শুভেন্দুর
'অধীর চৌধুরীকে ছুরি মেরেছেন হুমায়ুন', মন্তব্য শুভেন্দুর
অভিযোগই দায়ের হল না, 'বাঘের' ওপর হামলা চালিয়েও রেহাই পেল ৩
অভিযোগই দায়ের হল না, 'বাঘের' ওপর হামলা চালিয়েও রেহাই পেল ৩
রাস্তা খারাপ তাই বিপদে ট্রাইবুনালের বিচারাধীনরা! সংযোগ কোথায় জানেন?
রাস্তা খারাপ তাই বিপদে ট্রাইবুনালের বিচারাধীনরা! সংযোগ কোথায় জানেন?
GST ফাঁকির তদন্তে শিলিগুড়ির সুপারি ব্যবসায়ীর বাড়িতে ED হানা
GST ফাঁকির তদন্তে শিলিগুড়ির সুপারি ব্যবসায়ীর বাড়িতে ED হানা
এবার থেকে বাংলাতেই তৈরি হবে বাংলার স্কুলপড়ুয়াদের 'সারথি'
এবার থেকে বাংলাতেই তৈরি হবে বাংলার স্কুলপড়ুয়াদের 'সারথি'
পুরভোটেও 'ফুটবলার' প্রতীকেই লড়বেন মমতা!
পুরভোটেও 'ফুটবলার' প্রতীকেই লড়বেন মমতা!
যদি সিপিএম সমর্থিত প্রার্থী হিসেবে মমতার নাম লিখতে হয়...: ঋতব্রত
যদি সিপিএম সমর্থিত প্রার্থী হিসেবে মমতার নাম লিখতে হয়...: ঋতব্রত
রাস্তা না নদী, দেখে বোঝার জো নেই, পুজোর মুখে শুধুই হতাশা গোঘাটে
রাস্তা না নদী, দেখে বোঝার জো নেই, পুজোর মুখে শুধুই হতাশা গোঘাটে