AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

আলিয়ার চরম সমস্যা, তবে এতে রণবীর বিন্দুমাত্র বিচলিত নন কেন?

Alia Bhatt: বছর ঘুরতে না ঘুরতেই সন্তানের অভিভাবক হন তাঁরা। জন্ম হয় রাহার। যে রণবীর কাপুরকে একটা সময় আলিয়া ভাটের বাবা মহেশ ভাট লেডিস ম্যান বলেছিলেন, সেই আলিয়া ভাটই আজ রণবীরের সঙ্গে সংসার পেতেছেন।

আলিয়ার চরম সমস্যা, তবে এতে রণবীর বিন্দুমাত্র বিচলিত নন কেন?
আলিয়া-রণবীর।
| Updated on: Sep 25, 2024 | 8:46 PM
Share

আলিয়া ভাট ও রণবীর কাপুর, শুটিং সেট থেকে সম্পর্ক শুরু। একে অন্যের সঙ্গে ডেট করেছেন প্রায় চারবছর। একটা সময় পর তাঁরা স্থির করেছিলেন বিয়ে করবেন। খুব বেশিদিন সেই জল্পনা স্থায়ী হয়নি, কারণ খবর ছড়ানোর দিন ১৫-র মধ্যেই বিয়ের পিঁড়িতে বসেছিলেন তাঁরা। বিশাল রাজকীয় অনুষ্ঠান নয়, পরিবারের সকল সদস্যদের নিয়ে এই বিয়ে সম্পন্ন হয়েছিল। আর বছর ঘুরতে না ঘুরতেই সন্তানের অভিভাবক হন তাঁরা। জন্ম হয় রাহার। যে রণবীর কাপুরকে একটা সময় আলিয়া ভাটের বাবা মহেশ ভাট লেডিস ম্যান বলেছিলেন, সেই আলিয়া ভাটই আজ রণবীরের সঙ্গে সংসার পেতেছেন।

কেমন আছেন তাঁরা? নানা সময় তাঁদের সম্পর্ক নিয়ে নানা জল্পনা সোশ্যাল মিডিয়ায় জায়গা করে নেয়। কখনও শোনা যায় তাঁদের মধ্যে সম্পর্ক ভাল নেই, কখনও শোনা যায় তাঁরা নাকি আলাদা হচ্ছেন, যদিও কোনও তথ্যই সত্যি নয়, কারণ চুটিয়ে সংসার করছেন তাঁরা।

আর তাঁদের সেই সম্পর্কের সমীকরণ নিয়ে এবার মুখ খুললেন আলিয়া ভাট। জানালেন তাঁদের মধ্যে একটা বিষয় বিশাল ফারাক। আর তা হল সোশ্যাল মিডিয়ার বিষয় প্রতিক্রিয়া। আলিয়া ভাটের কথায়, তিনি এই সব রটনা দেখে বেজায় বিচলিত হয়ে পড়েন। অন্যদিকে রণবীর কাপুর নাকি এসব বিষয় গায়েই মাখেন না। তিনি এসব বিষয় কোনও মন্তব্যই করেন না। তাঁকে কোনও জল্পনা, গুজব কিংবা গসিপ স্পর্শ করতে পারে না। তবে আলিয়া ভাট এই বিষয়গুলোকে নিয়ে বেশ ভাবনা চিন্তা করে থাকেন, কে কী বলছেন, সেই বিষয়গুলোতে নজর রাখেন, এক্ষেত্রে রণবীর কাপুর আলিয়া ভাটের একেবারে উল্টো।

Follow Us