ভারতে বসে কবে কোথায় ক’টায় সরাসরি দেখতে পাবেন অস্কার? রইল বিস্তারিত তথ্য
96th Academy Awards: ভারতীয়দের কাছে ২০২৩ সালের অস্কার সম্প্রতিতে সর্বাধিক নজর কেড়েছিলেন। দীপিকা পাড়ুকোনের উপস্থিতি থেকে শুরু করে RRR ছবির জয়, সবটাই সকলে মিলে সেলিব্রেট করেছিলেন। বিশ্বের দরবারে নাটু নাটু-র মতো গানের সেলিব্রেশন সকলের নজরের কেন্দ্রে জায়গা করে নিয়েছিল।

৯৬ তম আকাদেমি অ্যাওয়ার্ড। বেশ কিছুদিন ধরেই তা নিয়ে নানান খবর সামনে উঠে আসতে দেখা যাচ্ছে। গোটা বিশ্ব যে পুরস্কাররের দিকে তাকিয়ে থাকে এবার তা অনুষ্ঠিত হচ্ছে লস অ্যাঞ্জেলস-এর ডলবি থিয়েটারে। ১০ মার্চ এই পুরস্কার প্রদান করা হবে। যার সঞ্চালনায় থাকবেন জিমি কিমেল। টানা টার বছর ধরে তিনি অস্কারের মঞ্চে সঞ্চালনার ভার সালাচ্ছেন। ২০২৩ সালে এই মঞ্চই কাঁপিয়েছিল ভারত। আরআরআর ছবির নাটু নাটু গানে তোলপাড় হয়েছিল গোটা বিশ্ব। মন জয় করেছিলেন রাম চরণ ও জুনিয়ার এন্টিআর। অস্কার উঠে এসেছিল ভারতের ঝুলিতে। সেই স্মৃতিও আরও একবার তরতাজা হয়ে ওঠার পালা। এবার দেখে নেওয়া যাক, ২০২৪-এর অস্কার নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য।
কোথায় অনুষ্ঠিত হবে– ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে। কোথায় দেখা যাবে– ABC প্রতি বছর অস্কার সম্প্রচার করে থাকে। ভারতে বসে Disney+Hotstar-এ দেখা যাবে। ভারতীয় সময় কটায় দেখা যাবে– ১১ মার্চ ভোর চারটেতে শুরু হবে। কে সঞ্চালনা কবেন– সঞ্চালনায় থাকবেন জিমি কিমেল।
ভারতীয়দের কাছে ২০২৩ সালের অস্কার সম্প্রতিতে সর্বাধিক নজর কেড়েছিলেন। দীপিকা পাড়ুকোনের উপস্থিতি থেকে শুরু করে RRR ছবির জয়, সবটাই সকলে মিলে সেলিব্রেট করেছিলেন। বিশ্বের দরবারে নাটু নাটু-র মতো গানের সেলিব্রেশন সকলের নজরের কেন্দ্রে জায়গা করে নিয়েছিল। প্রশংসাও কুড়িয়েছিল প্রচুর। গানের কোরিওগ্রাফিও সকলকে তাক লাগিয়ে দিয়েছিল, আর সেই কারণেই এই পুরস্কার।
