AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘তখন ছিল না, আজ আছে’, চোখের সামনে সবটা বদলাতে দেখলেন কাজল

Kajol Gossip: সম্প্রতি এক সাক্ষাৎকারে সিনেপাড়ায় মেয়েদের বর্তমান অবস্থা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। এক সাক্ষাৎকারে কাজল বলেন, আজকে মেয়েদের যে পরিস্থিতি আজ থেকে ২০- ৩০ বছর আগে তেমনটা ছিল না।

'তখন ছিল না, আজ আছে', চোখের সামনে সবটা বদলাতে দেখলেন কাজল
| Edited By: | Updated on: Jan 15, 2024 | 9:50 AM
Share

৯০ দশক থেকে বলিউডের রাজত্ব করছেন অভিনেত্রী কাজল। কেরিয়ার শুরু থেকে কেটে গিয়েছে প্রায় তিন দশক। দিন দিন বদল ঘটেছে মানুষের মানসিকতার, বদল ঘটেছে বিনোদন জগতের অন্দরমহলে। পাল্টেছে সময়, পাল্টেছে বিনোদন জগতের ধাঁচও। আর এই সময় দাঁড়িয়ে কাজল সিনে দুনিয়ার প্রশংসায় পঞ্চমুখ। তিনি যখন কেরিয়ার শুরু করেছিলেন তখন বলিউডের অন্দরমহলে মহিলাদের অবস্থান আর বর্তমানের পরিস্থিতি আকাশ পাতাল তফাৎ, বলেই এদিন দাবি করেন কাজল। সম্প্রতি এক সাক্ষাৎকারে সিনেপাড়ায় মেয়েদের বর্তমান অবস্থা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। এক সাক্ষাৎকারে কাজল বলেন, আজকে মেয়েদের যে পরিস্থিতি আজ থেকে ২০- ৩০ বছর আগে তেমনটা ছিল না। এখন শুটি সেটে বহু মহিলা কাজ করছেন।

শুধু তাই নয়, আগে থেকে এখন মেয়েদের সুযোগ সুবিধাও অনেক বেশি। পুরুষরা মেয়েদের কাজের অনেক সুযোগ করে দিচ্ছেন। শুটিং সেটে তেমন কোনও সমস্যা হয় না বর্তমানে। আর এই পরিস্থিতি দেখে ভীষণ স্বস্তি লাগছে বলেই জানান কাজল। কাজল, রবিনা ট্যান্ডন যখন কাজ শুরু করেছিলেন, তখন ছবি সেট থেকে শুরু করে মেকআপ ভ্যান, সিস্টেম এত উন্নত ছিল না। অনেক সময় শুটিং লোকেশনে স্থানীয় বাসিন্দাদের বাড়ির বাথরুম ব্যবহার করতে হতো। সঙ্গে থাকতো না তেমন কোন মেকআপ ভ্যান।

তবে বর্তমানে যে সুযোগ সুবিধা অভিনেত্রীরা পাচ্ছেন, তাতে এই জগতে মহিলারা অনেক বেশি সুরক্ষিত হয়ে কাজ করতে পারছেন, স্বাচ্ছন্দ বোধ করছেন। এখনকার দিনে পুরুষরা মহিলাদের বহু সাহায্য করে থাকেন বলে জানান কাজল। তাই বর্তমানে এই পরিস্থিতি দেখে রীতিমতো গর্ববোধ হয় কাজলের, কেরিয়ার একটা সময় বেশ কিছু বছর বিরতি নিয়েছিলেন তিনি তবে এখন ছবির জগতে থাকতে চান কাজল। ওটিটি থেকে সিনেমা, তাঁর কাছে আসা যে কোনও ভাল চরিত্রতেই তিনি কাজ করতে রাজি। একের পর এক কাজ এখন কাজলের পাইপ লাইনে।

Follow Us
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?