AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বাড়ি ফিরতেই শুরু জেরা, পরিবারের কোন সমস্যার কথা জানান কিয়ারা?

Kiara Advani: পরিবারের প্রতিটা লোক অপেক্ষায় থাকতেন, কখন তিনি সারাদিনের সমস্ত ঘটনা বিস্তারিতভাবে কিয়ারা বলবেন। খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞাসা করা হতো সমস্ত তথ্য।

বাড়ি ফিরতেই শুরু জেরা, পরিবারের কোন সমস্যার কথা জানান কিয়ারা?
| Updated on: Jan 26, 2025 | 8:30 PM
Share

কিয়ারা আডবাণী ছোট থেকেই চেয়েছিলেন অভিনেত্রী হতে। পরিবারের সকলেই তাঁর পাশে দাঁড়িয়ে ছিলেন, তাঁর সিদ্ধান্তকে সাপোর্ট করেছিলেন। প্রতিটা পদক্ষেপে তাই পরিবারকে ধন্যবাদ জানাতে ভোলেন না কিয়ারা। তবে তাঁর পরিবারের একটা বিষয় নিয়ে বেজায় সমস্যায় পড়ে যেতেন অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁকে বলতে শোনা যায়, বাড়ি ফিরে মহা সমস্যায় পড়তে হতো তাঁকে। পরিবারের প্রতিটা লোক অপেক্ষায় থাকতেন, কখন তিনি সারাদিনের সমস্ত ঘটনা বিস্তারিতভাবে কিয়ারা বলবেন। খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞাসা করা হতো সমস্ত তথ্য।

কার কার সঙ্গে কথা হল, কে কে ফোন করল, সেটে কে কী বললেন, সারাদিনটা কেমন কাটলো, কোনও প্রশ্ন বাদ থাকতো না তালিকা থেকে। কিয়ারা আরার সেই সময় এই প্রশ্নগুলোর উত্তর দিতে মোটেও ইচ্ছে করতো না। তিনি জানান সেই সময় এতটাই ক্লান্ত হয়ে পড়তেন, তিনি কেবল নিজের ঘর আর বিছানাটাই একমাত্র খুঁজতেন কিয়ারা। তবে পরিবারের এই ব্যবহারের জন্য আজ তিনি মনে মনে তাঁদের ধন্যবাদ জানান। কিয়ারাকে এতটা পারিবারিক করে তুলেছে এই ছোট্ট ছোট্ট পদক্ষেপ গুলোই, বলে দাবি করেন অভিনেত্রী।

ফলে কিয়ারার বক্তব্যে স্পষ্ট হয়ে যায় যে তিনি মোটেও এই বিষয় অস্বস্তি বোধ করতেন না। বরং তাঁর পরিবারের এই অভ্যাসই কিয়ারাকে অনেক বেশি পরিবারমুখী করে তুলেছে। দিনের যে কোনও একটা সময় পরিবারকে দেওয়ার অভ্যাসটা তৈরি করে দিয়েছে এই রীতি, বলেই স্পষ্ট দাবি করেন কিয়ারা।

Follow Us
পশ্চিমবঙ্গ দিবসে মোদীর নিশানায় তৃণমূলের সঙ্গে কংগ্রেসও, কী বললেন?
পশ্চিমবঙ্গ দিবসে মোদীর নিশানায় তৃণমূলের সঙ্গে কংগ্রেসও, কী বললেন?
অরূপ-স্বরূপের সুরুচিতে দুর্গাপুজো নিয়ে সংশয়, কী হতে চলেছে?
অরূপ-স্বরূপের সুরুচিতে দুর্গাপুজো নিয়ে সংশয়, কী হতে চলেছে?
সীমান্তে শয়ে শয়ে অনুপ্রবেশকারী, রুখে দিল বিএসএফ
সীমান্তে শয়ে শয়ে অনুপ্রবেশকারী, রুখে দিল বিএসএফ
অভিষেকের চার্টার্ড বিমান ব্যবহারের বিতর্ক, কী বললেন অগ্নিমিত্রা পাল?
অভিষেকের চার্টার্ড বিমান ব্যবহারের বিতর্ক, কী বললেন অগ্নিমিত্রা পাল?
স্পিকারের কাছে কাকলি-সহ ২০ সাংসদের পদ খারিজের দাবি অভিষেকের
স্পিকারের কাছে কাকলি-সহ ২০ সাংসদের পদ খারিজের দাবি অভিষেকের
তৃণমূলের ৩ অ্যাকাউন্টের লেনদেন বন্ধ রাখার নির্দেশ পুলিশের
তৃণমূলের ৩ অ্যাকাউন্টের লেনদেন বন্ধ রাখার নির্দেশ পুলিশের
ঝুলন্ত টোলকর্মীকে নিয়েই ছুটল গাড়ি, উত্তর দিনাজপুরে ভয়ঙ্কর ছবি
ঝুলন্ত টোলকর্মীকে নিয়েই ছুটল গাড়ি, উত্তর দিনাজপুরে ভয়ঙ্কর ছবি
বাসন্তীতে STF অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার, ২ তৃণমূল নেতা ধৃত
বাসন্তীতে STF অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার, ২ তৃণমূল নেতা ধৃত
হামলার পর থেকেই গা ঢাকা দিয়েছিলেন জাহাঙ্গিরের স্ত্রী রেজিনা
হামলার পর থেকেই গা ঢাকা দিয়েছিলেন জাহাঙ্গিরের স্ত্রী রেজিনা
'কোনওদিন কি রাজনীতিতে ফিট ছিলাম?' কেন বললেন গৌতম দেব?
'কোনওদিন কি রাজনীতিতে ফিট ছিলাম?' কেন বললেন গৌতম দেব?