AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

অশ্লীল গান, মাধুরীর আইটেম ডান্স যখন রাতারাতি বিতর্কের কেন্দ্রে

Madhuri Dixit: এই গানকে রাতারাতি অশ্লীল গানের তকমা দেওয়া হয়। যা তাঁর কাছে ভয়ানক হয়ে ওঠে, তিনি মেনে নিতে পারিনি। তাঁরা এই গানকে ফোক গানের আদলে তুলে ধরতে চেয়েছিলেন। তবে ছবি যখন ছবি মুক্তি পেয়েছিল, তখন সকলেই প্রতিবাদ করে উঠল।

অশ্লীল গান, মাধুরীর আইটেম ডান্স যখন রাতারাতি বিতর্কের কেন্দ্রে
| Updated on: Oct 30, 2024 | 2:41 PM
Share

‘চোলি কে পিছে কেয়া হ্যায়’ গান মুক্তি পেয়েছিল ৩০ বছর আগেছ ‘খলনায়ক’ ছবির এই গান টানা ৩০ বছর ধরেই চর্চায়। তবে এই গানই একটা সময় রাতের ঘুম উড়িয়ে দিয়েছিল পরিচালক সুভাষ ঘাইয়ের। PTI- কে দেওয়া এক সাক্ষাৎকারে সুভাষ ঘাই জানিয়েছিলেন, খালনায়ক ছবি প্রসঙ্গে আমার যে স্মৃতি সবচেয়ে বেশি তরতাজা তা হল ‘চোলিকে পিছে কেয়া হ্যায়’ গান। এই গানকে রাতারাতি অশ্লীল গানের তকমা দেওয়া হয়। যা তাঁর কাছে ভয়ানক হয়ে ওঠে, তিনি মেনে নিতে পারিনি। তাঁরা এই গানকে ফোক গানের আদলে তুলে ধরতে চেয়েছিলেন। তবে ছবি যখন ছবি মুক্তি পেয়েছিল, তখন সকলেই প্রতিবাদ করে উঠল। এর বিরুদ্ধে সরব হল। তাঁর কথায়, তাঁর মনে পড়ে তখন এক প্রথম সারির সংবাদ মাধ্যম পজেটিভ শিরোনামে খবরটি লেখে, তখন খানিক স্বস্তি ফেরে পরিচালকের মনে। তিনি ভাবেন, ‘মানুষ হয়তো এবার বুঝতে পারবে’।

মাধুরী দীক্ষিত ও সঞ্জয় দত্তের এই ছবি দর্শক মনে ঝড় তুলেছিল। যার গীতিকার ছিলেন আনন্দ বক্সি আর সুরকার ছিলেন লক্ষ্মীকান্ত পেয়ারেলাল। গানটি গেয়েছিলেন অলকা ইয়াগ্নি। সম্প্রতিতে মুক্তি পাওয়া ‘রকি অউর রানি কি প্রেম কহানি’ ছবিতেও এই গানের উল্লেখ পাওয়া যায়। যেখানে চুর্ণী গঙ্গোপাধ্যায় সকল সাবেকি ধ্যান ধারণা ভাঙতে পর্দায় রকিকে প্রশ্ন করে বসেন, ‘চোলি কে পিছে কেয়া হ্যায়? এই গান গাইতে কারও অসুবিধে নেই, উত্তর দিতে সমস্যা? চোলির পিছে ব্রা থাকে।’ যে প্রসঙ্গ রীতিমত মতো ঝড় তোলে নেটদুনিয়ায়। সেন্সর বোর্ড প্রাথমিকভাবে এই দৃশ্যকে ছবি থেকে বাদ দিতে চাইলেও, পরবর্তীতে ছবি মুক্তি পাওয়ার পর দেখা যায় ছবিতে এই অংশটি রয়েছে। ৩০ বছর পেরিয়েও এই খলনায়ক ছবির এই গান আজও ভেঙে বোঝাতে হচ্ছে, যদিও গানের সৃষ্টিকর্তারা, এই গানকে আদপে এই আঙ্গিকে উপস্থাপনা করতেই চাননি বলে দাবি করেন সুভাষ ঘাই।

Follow Us
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৬
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৬
মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠক, কোন স্ট্র্যাটেজি ঠিক করবেন মোদী?
মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠক, কোন স্ট্র্যাটেজি ঠিক করবেন মোদী?
'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান দিলে কী হবে? জানিয়ে দিলেন শমীক
'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান দিলে কী হবে? জানিয়ে দিলেন শমীক
হঠাৎ একের পর এক দোকানে হানা দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার, কেন?
হঠাৎ একের পর এক দোকানে হানা দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার, কেন?
'সেবাশ্রয় কোনও ছোটখাটো দুর্নীতি নয়', ব্যাখ্যা দিলেন ঋতব্রত
'সেবাশ্রয় কোনও ছোটখাটো দুর্নীতি নয়', ব্যাখ্যা দিলেন ঋতব্রত
দায়িত্বে নেই ধর্মেন্দ্র, শিক্ষামন্ত্রকের আপাতত 'প্রধান' প্রহ্লাদ জোশী
দায়িত্বে নেই ধর্মেন্দ্র, শিক্ষামন্ত্রকের আপাতত 'প্রধান' প্রহ্লাদ জোশী
পুলিশের উর্দিতে হাত প্রাক্তন মুখ্যমন্ত্রীর
পুলিশের উর্দিতে হাত প্রাক্তন মুখ্যমন্ত্রীর
৫ টাকায় খাবার, সেখানেও দুর্নীতির থাবা!
৫ টাকায় খাবার, সেখানেও দুর্নীতির থাবা!
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?