AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CEO on election: প্রথম দফায় রেকর্ড ভোটের কারণ কী? সবটা জানালেন CEO মনোজ আগরওয়াল

Bengal Phase 1 Voting: ২০১১ সালের রেকর্ডকেও ছাপিয়ে গিয়েছে ২০২৬ সালের প্রথম দফায় ভোটের হার। ২০১১ সালে ভোট পড়েছিল ৮৪ শতাংশ। ২০১৬ সালে ভোট পড়েছিল ৮২.৬৬ শতাংশ। ২০২১ সালে ভোট পড়েছিল ৮১.৫৬ শতাংশ। এবার প্রথম দফাতে ৯০ শতাংশের বেশি ভোট পড়েছে। দ্বিতীয় দফায়ও ভোটের হার বেশি থাকবে বলে মনে করা হচ্ছে। কলকাতায় ভোটদানের হার তুলনামূলক কম থাকে। এদিন সিইও-র কাছে জানতে চাওয়া হয়, কলকাতায় কি এবার ভোটদানের হার বেশি থাকবে? তার উত্তরে সিইও বলেন, "আমরা সবাইকে ভোটদানের আবেদন করতে পারি। কলকাতাবাসীও তাঁদের ভোটাধিকার প্রয়োগ করুন।"

CEO on election: প্রথম দফায় রেকর্ড ভোটের কারণ কী? সবটা জানালেন CEO মনোজ আগরওয়াল
সিইও মনোজ আগরওয়ালImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Apr 23, 2026 | 10:45 PM
Share

কলকাতা: সকাল থেকেই বুথে বুথে লম্বা লাইন। এবার ভোটের হার যে বাড়বে, তখনই আঁচ করা গিয়েছিল। শেষ পর্যন্ত বাংলায় প্রথম দফা নির্বাচনে ৯০ শতাংশের বেশি ভোট পড়েছে। এই রেকর্ড ভোটদানের কারণ কী? দিন শেষে সেই কারণ খোলসা করলেন রাজ্যের সিইও মনোজ আগরওয়াল। একইসঙ্গে জানালেন, ভোটাররা নির্ভয়ে ভোট দিয়েছেন। আর কী কী বললেন সিইও?

কী বললেন সিইও মনোজ আগরওয়াল?

বাংলায় ভোটের আগেই এসআইআর প্রক্রিয়া করেছে নির্বাচন কমিশন। এখনও ট্রাইব্যুনালে লক্ষ লক্ষ ভোটারের নামের নিষ্পত্তি হওয়া বাকি। এদিন প্রথম দফায় রেকর্ড ভোটের পিছনে এসআইআর প্রক্রিয়ার কথা উল্লেখ করলেন সিইও। সন্ধেয় সাংবাদিক বৈঠকে রেকর্ড ভোটদানের কারণ নিয়ে বলতে গিয়ে মনোজ আগরওয়াল বলেন, “এসআইআর-র ফলে মৃত ভোটার ও স্থানান্তরিত ভোটারের নাম ভোটার তালিকায় নেই। এর ফলে ভোটের হার শতাংশ তো বাড়বেই। দেশব্যাপীই এই ছবি দেখা যাচ্ছে। অসম-সহ যে সব রাজ্যে সম্প্রতি ভোট হয়েছে, সেখানে ভোটদানের হার বেড়েছে। আর বাংলায় তো ভোটদানের হার সবসময়ই বেশি থাকে। এবারও বেশি থাকবে।”

২০১১ সালের রেকর্ডকেও ছাপিয়ে গিয়েছে ২০২৬ সালের প্রথম দফায় ভোটের হার। ২০১১ সালে ভোট পড়েছিল ৮৪ শতাংশ। ২০১৬ সালে ভোট পড়েছিল ৮২.৬৬ শতাংশ। ২০২১ সালে ভোট পড়েছিল ৮১.৫৬ শতাংশ। এবার প্রথম দফাতে ৯০ শতাংশের বেশি ভোট পড়েছে। দ্বিতীয় দফায়ও ভোটের হার বেশি থাকবে বলে মনে করা হচ্ছে। কলকাতায় ভোটদানের হার তুলনামূলক কম থাকে। এদিন সিইও-র কাছে জানতে চাওয়া হয়, কলকাতায় কি এবার ভোটদানের হার বেশি থাকবে? তার উত্তরে সিইও বলেন, “আমরা সবাইকে ভোটদানের আবেদন করতে পারি। কলকাতাবাসীও তাঁদের ভোটাধিকার প্রয়োগ করুন।”

প্রথম দফার নির্বাচনে কয়েকটি বিক্ষিপ্ত হিংসার ঘটনা ছাড়া ভোটগ্রহণ শান্তিপূর্ণ হয়েছে বলে সিইও জানান। এর জন্য রাজনৈতিক দলগুলিকেও ধন্যবাদ জানালেন তিনি। বলেন, “শান্তিপূর্ণ ভোটদানে সাহায্য করার জন্য সব রাজনৈতিক দলকে ধন্যবাদ জানাচ্ছি।”

ভোটের যাবতীয় খবর দেখতে এই লিঙ্কে ক্লিক করুন

LIVE TV দেখতে এই লিঙ্কে ক্লিক করুন

Follow Us