AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mamata Banerjee rally: হারতে পারে না তৃণমূল, আজকেই আমরা জিতে বসে রয়েছি: মমতা

West Bengal assembly election 2026: SIR নিয়ে কমিশন ও বিজেপিকে নিশানা করে তৃণমূল সুপ্রিমো বলেন, "৯০ লক্ষ লোকের নাম কেটেছ। তা সত্ত্বেও যাঁরা ভোট দিতেন না, তাঁরাও আজ রাস্তায় নেমেছে। আর ওই ভোটে আমরাই জিতব। অন্য কেউ নয়। আমি বলি, ৪ তারিখে রেজাল্ট বেরলো বুঝবে। দেখবে, জ্বলবে আর লুচির মতো ফুলবে।"

Mamata Banerjee rally: হারতে পারে না তৃণমূল, আজকেই আমরা জিতে বসে রয়েছি: মমতা
মমতা বন্দ্যোপাধ্যায়Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Apr 23, 2026 | 10:28 PM
Share

কলকাতা: প্রথম দফায় রেকর্ড ভোটদান। এই ভোট কাদের পক্ষে যাবে, তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ শুরু হয়েছে। তবে বৃহস্পতিবার ১৫২টি আসনে ভোটগ্রহণের পর মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিলেন, “আজকেই আমরা জিতে বসে রয়েছি।” বিজেপির বিরুদ্ধে মিথ্যা প্রচার চালানোর অভিযোগ করে কমিশনকেও আক্রমণ করেন তৃণমূল সুপ্রিমো।

কী বললেন তৃণমূল সুপ্রিমো?

এদিন প্রথম দফায় রাজ্যের ১৬টি জেলায় ১৫২টি আসনে ভোটগ্রহণ হয়েছে। ভোট পড়েছে ৯০ শতাংশের বেশি। প্রথম দফায় ভোটগ্রহণের পর এদিন সন্ধেয় যাদবপুরের যুব সংঘ ময়দানে জনসভা থেকে বিধানসভার ফল নিয়ে মমতা বলেন, “হারতে পারে না তৃণমূল। আজকেই আমরা জিতে বসে রয়েছি। এরপর দুরমুশ করব যাতে বাংলাকে অসম্মান না করতে পারে।”

SIR নিয়ে কমিশন ও বিজেপিকে নিশানা করে তৃণমূল সুপ্রিমো বলেন, “৯০ লক্ষ লোকের নাম কেটেছ। তা সত্ত্বেও যাঁরা ভোট দিতেন না, তাঁরাও আজ রাস্তায় নেমেছেন। আর ওই ভোটে আমরাই জিতব। অন্য কেউ নয়। আমি বলি, ৪ তারিখে রেজাল্ট বেরলো বুঝবে। দেখবে, জ্বলবে আর লুচির মতো ফুলবে।”

‘এখন আমার লড়াই বিজেপির বিরুদ্ধে’

এদিন যাদবপুরের সভা থেকে মমতা বলেন, “যখন বিরোধী দলে ছিলাম, তখন লড়াইটা ছিল সিপিএমের বিরুদ্ধে। এখন আমার লড়াই বিজেপির বিরুদ্ধে। একটাও টাকা দেয় না। জিএসটি-র নামে যা ইচ্ছে তাই করছে।”

মহিলাদের নিরাপত্তা নিয়ে বিজেপিকে নিশানা করে তৃণমূল সুপ্রিমো বলেন, “কী মা-বোনেরা, আপনারা রাস্তায় বেরতে পারেন না? উত্তর প্রদেশে হলে পারতেন? বিহারে হলে পারতেন?” ভোটের ফলাফল ঘোষণার সকালে বিজেপি জিতছে বলে মিথ্যা প্রচার করা হতে পারে বলে তৃণমূল কর্মীদের সতর্ক করলেন মমতা।

Follow Us