AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

তামিলনাড়ুর নির্বাচনে তারকার হাট, দেখে নিন কারা দিলেন ভোট

২৩ এপ্রিল ২০২৬ তারিখে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ১৫২টি আসনে ভোটগ্রহণ সম্পন্ন হলো। অন্যদিকে, দক্ষিণ ভারতের তামিলনাড়ুর সমস্ত ২৩৪টি আসনেই এদিন ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। গ্রীষ্মের প্রখর তাপ উপেক্ষা করেই তামিলনাড়ুর ভোটকেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করলেন দক্ষিণী সিনেমার দাপুটে তারকারা। বুধবার সকাল থেকেই চেন্নাইয়ের বিভিন্ন বুথে দেখা গেল মেগাস্টারদের ভিড়।

| Updated on: Apr 23, 2026 | 8:32 PM
Share
   গ্রীষ্মের প্রখর তাপ উপেক্ষা করেই তামিলনাড়ুর ভোটকেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করলেন দক্ষিণী সিনেমার দাপুটে তারকারা। বুধবার সকাল থেকেই চেন্নাইয়ের বিভিন্ন বুথে দেখা গেল মেগাস্টারদের ভিড়।

1 / 6
কেবল ভোট দেওয়াই নয়, সোশ্যাল মিডিয়ায় কালির দাগ লাগানো আঙুলের ছবি পোস্ট করে সাধারণ নাগরিকদের বুথমুখী হওয়ার আহ্বানও জানিয়েছেন তাঁরা।

2 / 6
 রাজনীতিবিদ ও অভিনেতা কমল হাসান এদিন মেয়ে শ্রুতি হাসানকে নিয়ে ভোটকেন্দ্রে পৌঁছন। ভোট দেওয়ার পর এক্স হ্যান্ডেলে তামিল আবেগকে উসকে দিয়ে তিনি লেখেন, “ভোটদান আমাদের কর্তব্য ও গর্বের বিষয়। ওঠো তামিল! জয়ী হও তামিল!” অন্যদিকে, মেগাস্টার রজনীকান্ত চেন্নাইয়ের স্টেলা মারিস স্কুলে ভোট দিয়ে হাসিমুখে ক্যামেরার সামনে পোজ দেন। তাঁর শান্ত মেজাজ আর কালি লাগানো আঙুল নিমিষেই ভাইরাল হয়ে যায় নেটপাড়ায়।

3 / 6
 অভিনেত্রী ভারালক্ষ্মী সরোতকুমার নিজের ছবি পোস্ট করে সরাসরি প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন অনুরাগীদের দিকে—“আমরা ভোট দিয়েছি, আপনি দিয়েছেন তো?” পিছিয়ে ছিলেন না পরিচালক প্রভুদেবা এবং অভিনেতা ধনুশও। আলওয়ারপেটের স্কুলে ভোট দিয়ে ধনুশ বুঝিয়ে দিলেন নাগরিক হিসেবে তাঁর দায়িত্ব। কড়া নিরাপত্তার ঘেরাটোপে ভোট দেন জনপ্রিয় অভিনেতা অজিত কুমারও।

4 / 6
পরিচালক রাধাকৃষ্ণান প্রার্থীবান ভোট দিয়ে এক গভীর বার্তা শেয়ার করেছেন। তিনি আশা প্রকাশ করেন, এই নির্বাচনে যেন শুধু প্রার্থীরা নন, সাধারণ মানুষ প্রকৃত অর্থেই জয়ী হয়। অন্যদিকে, পরিচালক কেন করুণা সপরিবারে ভোট দিয়ে সামাজিক মাধ্যমে সেই মুহূর্ত ভাগ করে নেন। তরুণ অভিনেতা-গায়ক ধ্রুব বিক্রমকেও দেখা গেল নাগরিক দায়িত্ব পালন করতে।

5 / 6
সকাল থেকেই দক্ষিণের প্রতিটি তারকার সমাজমাধ্যম হ্যান্ডেল যেন একেকটি সচেতনতামূলক বিজ্ঞাপনে পরিণত হয়েছে। তাঁদের এই সক্রিয় অংশগ্রহণ নিশ্চিতভাবেই সাধারণ ভোটারদের উৎসাহ বাড়াবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

6 / 6
Follow Us
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!

শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা

'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?

বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের

শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?

কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ

অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী

৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...

রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত