AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Winter hacks: কলের জল ঠান্ডা ঠান্ডা কুল কুল? রইল গিজার ছাড়াই জলের তাপমাত্রা স্বাভাবিক রাখার ৮ কৌশল

Winter survival tips: জলের ট্যাঙ্ক গরম রাখার কৌশল খুঁজছেন? কনকনে শীতে সকালে কলের জলে স্নান করা মানেই এক ভয়ংকর অভিজ্ঞতা, তবে গিজার বা হিটার ছাড়াই এবার জলের ট্যাঙ্ক গরম রাখা সম্ভব। ছাদের জলের ট্যাঙ্ককে শীতের হাত থেকে বাঁচাতে কয়েকটি দারুণ ও সহজ ঘরোয়া উপায় কাজে লাগাতে পারেন।

| Updated on: Nov 03, 2026 | 4:12 PM
Share
শীত আসছে, আর সকালের দিকে স্নান করতে গেলেই যেন আত্মারাম খাঁচাছাড়া হওয়ার জোগাড় হয়। কলের মুখ খুললেই ট্যাঙ্ক থেকে বেরয় একেবারে বরফগলা জল, যা গায়ে ঢাললে রীতিমতো কাঁপুনি দিয়ে জ্বর আসার উপক্রম। সবার বাড়িতে গিজার না থাকলেও কিছু সহজ ঘরোয়া কৌশলে কিন্তু এই কনকনে ঠান্ডাতেও ট্যাঙ্কের জল দিব্যি গরম রাখা সম্ভব। Picture Courtesy- AI tool

1 / 8
বাড়ির ছাদে খোলা জায়গায় জলের ট্যাঙ্ক থাকলে তার চারপাশ দিয়ে বেশ মোটা থার্মোকলের শিট ভালো করে লাগিয়ে নিতে পারেন। এই থার্মোকল আসলে ট্যাঙ্কের চারপাশে একটি চমৎকার তাপ নিরোধক স্তর তৈরি করে। এর ফলে বাইরের ঠান্ডা হাওয়া ভিতরে ঢুকতে পারে না এবং শীতকালেও ট্যাঙ্কের জল বেশ আরামদায়ক গরম থাকে। Picture Courtesy- AI tool

2 / 8
অনলাইন শপিংয়ের পর পার্সেল র‍্যাপ করা বুদবুদওয়ালা প্লাস্টিক বা বাবল র‍্যাপ আমরা অনেকেই বাতিল ভেবে ডাস্টবিনে ফেলে দেন। শীতকালে জলের ট্যাঙ্ক গরম রাখতে এই ফেলে দেওয়া বাবল র‍্যাপ কিন্তু ম্যাজিকের মতো কাজ করতে পারে। ট্যাঙ্কের গায়ে দু-তিনটি স্তরে এটি জড়িয়ে দিলে এর ভিতরের বাতাস তাপ নিরোধকের কাজ করে জল গরম রাখে। Picture Courtesy- AI tool

3 / 8
খোলা ছাদে থাকা জলের ট্যাঙ্ককে হিমশীতল হাওয়া ও রাতের শিশির থেকে বাঁচাতে সবার আগে সেটিকে ঢেকে রাখার ব্যবস্থা করা জরুরি। এর জন্য ট্যাঙ্কের ঠিক উপরে ত্রিপল, কাঠের ছাউনি বা ছোট্ট একটি টিনের ছাদ তৈরি করে দিতে পারেন। এতে সরাসরি ঠান্ডা হাওয়া ট্যাঙ্কের গায়ে লাগবে না এবং জলের তাপমাত্রাও খুব বেশি কমবে না। Picture Courtesy- AI tool

4 / 8
নতুন করে ছাউনি তৈরি করা সম্ভব না হলে পুরনো চটের বস্তা বা বাতিল মোটা কাপড়ও আপনার দারুণ কাজে আসতে পারে। ট্যাঙ্কের চারপাশে এই চটের বস্তা বা কাপড় শক্ত করে পেঁচিয়ে রাখলে তা চমৎকার ইনসুলেটরের কাজ করে। এই সহজ পদ্ধতিটি কাজে লাগালে শীতের সকালে স্নান করতে গিয়ে আর ঠান্ডায় কাঁপতে হবে না। Picture Courtesy- AI tool

5 / 8
বাড়ির ছাদে জলের ট্যাঙ্কটি এমন জায়গায় বসানো উচিত যেখানে দিনের বেলা অন্তত বেশ কয়েক ঘণ্টা একটানা কড়া রোদ এসে পড়ে। সম্ভব হলে শীতের শুরুতেই ট্যাঙ্কটি সরিয়ে এমন স্থানে নিয়ে যান যেখানে রোদ আসে। দিনের বেশিটা সময় গায়ে রোদ লাগলে ভিতরের জল প্রাকৃতিকভাবেই অনেকটা গরম হয়ে থাকবে। Picture Courtesy- AI tool

6 / 8
অনেকেই জানেন না যে জলের ট্যাঙ্কের গায়ে গাঢ় রং করালেও শীতকালে ভিতরের জল দীর্ঘক্ষণ গরম থাকে। কালো, গাঢ় নীল বা গাঢ় বাদামি রঙের মতো ডার্ক শেডগুলি সূর্যের তাপ সবচেয়ে বেশি শোষণ করতে পারে। ফলে দিনের বেলায় অল্প রোদ লাগলেও ট্যাঙ্ক তেতে ওঠে এবং জলও ব্যবহারের জন্য একেবারে পারফেক্ট থাকে। Picture Courtesy- AI tool

7 / 8
একটু পেশাদার পদ্ধতিতে জলের ট্যাঙ্কে ইনসুলেশন বা তাপ নিরোধক ব্যবস্থা করে নিলে শীতের কয়েকমাস একদম নিশ্চিন্তে থাকা যায়। ট্যাঙ্কের উপর এবং চারপাশে ফাইবার গ্লাস, মিনারেল উল বা সেরামিক ফাইবারের মতো উপাদান দিয়ে ভালোভাবে মুড়িয়ে দিন। এতে বাইরের ঠান্ডা হাওয়া জলের সংস্পর্শে আসতে পারে না, ফলে জল দ্রুত ঠান্ডা হয়ে যাওয়ার কোনও ভয় থাকে না। Picture Courtesy- AI tool

8 / 8
Follow Us