AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Patisapta and Pitha Making: পিঠে, পাটিসাপটা বানাতে গিয়ে পাত্রে লেগে যাচ্ছে? এই ৮টি কৌশল মানলেই মুশকিল আসান!

Pitha Making Tips: পাটিসাপটা বানানোর ক্ষেত্রে সঠিক পাত্র নির্বাচন খুব গুরুত্বপূর্ণ। ননস্টিক তাওয়া ব্যবহার করলে পিঠে সহজে উল্টানো যায়। পুরোনো, আচঁড় পড়া বা খাবার আটকে যায় - এমন পাত্র এড়িয়ে চলুন। ব্যাটার ঢালার আগে তাওয়াটি মাঝারি আঁচে গরম করে নিন। তবে অতিরিক্ত গরম করবেন না।

| Updated on: Nov 03, 2026 | 7:10 PM
Share
শীতকাল মানেই বাঙালির ঘরে ঘরে পিঠেপুলির উৎসব। আর পিঠের তালিকায় পাটিসাপটা, পিঠের জনপ্রিয়তা বরাবরই আলাদা। কিন্তু কিভাবে বানালে পাটিসাপটা বা পিঠে ছিঁড়ে যাবে না? কিভাবে বানালে এই সমস্যা থেকে মুক্তি পাবেন? (Credit- AI Tool)

1 / 8
প্রথমেই আসে পাত্র। পাটিসাপটা বানানোর ক্ষেত্রে সঠিক পাত্র নির্বাচন খুব গুরুত্বপূর্ণ। ননস্টিক তাওয়া ব্যবহার করলে পিঠে সহজে উল্টানো যায়। পুরোনো, আচঁড় পড়া বা খাবার আটকে যায় - এমন পাত্র এড়িয়ে চলুন। ব্যাটার ঢালার আগে তাওয়াটি মাঝারি আঁচে গরম করে নিন। তবে অতিরিক্ত গরম করবেন না। পাত্রের তাপমাত্রা ঠিক থাকলে ব্যাটার সমানভাবে ছড়াবে ও পিঠে আটকে যাওয়ার আশঙ্কা কমবে। (Credit- AI Tool)

2 / 8
পিঠে তৈরির আগে তাওয়ায় সামান্য ঘি বা সাদা তেল ব্রাশ করে লাগিয়ে নিন। খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। পাতলা আস্তরণ তৈরি হলেই পাটিসাপটা সহজে পাত্র থেকে উঠবে। (Credit- AI Tool)

3 / 8
ব্যাটার খুব ঘন হলে পিঠে মোটা হয়ে যায়, আবার অতিরিক্ত পাতলা হলে ছিঁড়ে যেতে পারে। চালের গুঁড়ো, ময়দা ও দুধ মিশিয়ে এমন ব্যাটার বানান, যা সহজেই তাওয়াতে ছড়িয়ে পড়ে। (Credit- AI Tool)

4 / 8
তাওয়াতে ব্যাটার ঢালার পর তাড়াহুড়ো করবেন না। মাঝারি আঁচে কিছুক্ষন রান্না হতে দিন। কিনারা শুকিয়ে এলে ও নিচের অংশ সেদ্ধ হলে তারপর আলতো করে তুলুন। (Credit- AI Tool)

5 / 8
অতিরিক্ত আঁচে পাটিসাপ্টার নিচের অংশ পুড়ে গিয়ে পাত্রে আটকে যেতে পারে। তাই সবসময় কম থেকে মাঝারি আঁচে রান্না করুন। এতে পিঠে সুন্দর রং পাবে ও ভাল ভাবে সেদ্ধ হবে। (Credit- AI Tool)

6 / 8
 পাটিসাপটা উল্টানোর সময় মোটা খুন্তি ব্যবহার করবেন না। পাতলা স্প্যাটুলা দিয়ে কিনারার দিক থেকে আল্টো করে তুলুন। তাড়াহুড়ো করে টানলে পিঠে ছিঁড়ে যেতে পারে। (Credit- AI Tool)

7 / 8
একটির পর একটি পাটিসাপটা বানানোর সময় তাওয়াতে লেগে থাকা ব্যাটারের অংশ পরিষ্কার করুন। প্রয়োজন হলে সামান্য ঘি লাগান। পরিষ্কার পাত্রে পরের পিঠে বানালে আটকে যাওয়ার সমস্যা অনেকটাই কমবে। (Credit- AI Tool)

8 / 8
Follow Us