AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘এক নারীকে কাঁদিয়ে কখনও তুমি সুখী হবে না’, উত্তমকে কেন বলেছিলেন সাবিত্রী?

উত্তম তাঁর কাছের মানুষই ছিলেন। যাঁকে সব কথা বলা যেত। তাই উত্তমের সিদ্ধান্তে নিজের মতামত জানাতে পিছপা হননি তিনি। একটা সময় যখন উত্তম কুমার নিজের সংসার ছেড়ে সুপ্রিয়া দেবীর সঙ্গে ঘর বাঁধার সিদ্ধান্ত নিলেন, তখন চুপ থাকতে পারেননি সাবিত্রী চট্টোপাধ্যায়।

'এক নারীকে কাঁদিয়ে কখনও তুমি সুখী হবে না', উত্তমকে কেন বলেছিলেন সাবিত্রী?
| Edited By: | Updated on: Sep 11, 2025 | 4:48 PM
Share

তিনি উত্তম কুমার। তিনি ম্যাটিনি আইডল। যাঁকে নিয়ে প্রতিটা নারী স্বপ্ন বুঁনেছেন। বাংলা সিনেমার স্বর্ণ যুগের হিরো তিনি। উত্তম কুমার পর্দায় থাকা মানেই প্রতিটা মানুষের মনে এক ভিন্ন স্বাদের অনুভূতি কাজ করত। সে পর্দার পিছনে হোক কিংবা সামনে, উত্তম কুমার মানেই কাছের মানুষ। তাঁর বিপরীতে অভিনয় করা প্রতিটা নায়িকার সঙ্গে ছিল তাঁর সুসম্পর্ক। প্রেমে জড়িয়ে নানা খবর সামনে এলেও তিনি প্রতিটা সম্পর্ককেই যেন আলাদা এক নাম এক মাত্র দিয়েছিলেন। ঘর বেঁধে ছিলেন তিনি গৌরী দেবীর সঙ্গে। তবে একটা সময় পর সুপ্রিয়া দেবীর সঙ্গে ছিল তাঁর সংসার। সে কাহিনি কারও অজানা নয়। নাম জড়িয়েছে তাঁর সুচিত্রা সেনের সঙ্গেও। তবে টলিপাড়ার আরও এক দাপুটে অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়ের সঙ্গেও তাঁর সম্পর্ক ছিল বেশ গভীর। সাবিত্রী দেবী নিজেই জানিয়েছিলেন, উত্তম কুমার তাঁর প্রথম প্রেম। যদিও সেই সম্পর্ককে তাঁরা কোনওদিনই কলুশিত হতে দেননি।

তবে উত্তম তাঁর কাছের মানুষই ছিলেন। যাঁকে সব কথা বলা যেত। তাই উত্তমের সিদ্ধান্তে নিজের মতামত জানাতে পিছপা হননি তিনি। একটা সময় যখন উত্তম কুমার নিজের সংসার ছেড়ে সুপ্রিয়া দেবীর সঙ্গে ঘর বাঁধার সিদ্ধান্ত নিলেন, তখন চুপ থাকতে পারেননি সাবিত্রী চট্টোপাধ্যায়। Etimes-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “যখন জানতে পারি উনি নিজের বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন, আমি ওঁকে আমার টালিগঞ্জের বাড়িতে ডেকে পাঠাই। তুমি তো আমাকেও ভালবেসেছো। কিন্তু পরিবার কেন ছাড়ছো? একজন নারীকে কাঁদিয়ে কখনও তুমি সুখে থাকতে পারবে না।” যদিও উত্তম কুমার সেই নির্দেশ পালন করতে পারেননি। মহানায়ক শেষ জীবনটা সুপ্রিয়া দেবীর কাছেই কাটিয়েছিলেন।

Follow Us
মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশংসা রাজনাথের, কী বললেন?
মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশংসা রাজনাথের, কী বললেন?
দিনদুপুরে তৃণমূল নেত্রীর বাড়িতে ভাঙচুর, অন্তর্দ্বন্দ্বেই কি হামলা?
দিনদুপুরে তৃণমূল নেত্রীর বাড়িতে ভাঙচুর, অন্তর্দ্বন্দ্বেই কি হামলা?
রাতে গাড়িতে হামলা, দিনে আরাবুলের বাড়ির কাছে উদ্ধার বোমা
রাতে গাড়িতে হামলা, দিনে আরাবুলের বাড়ির কাছে উদ্ধার বোমা
চিনি মহার্ঘ, শক্তিগড়ের ল্যাংচা খেতে গেলেই এবার পুড়বে পকেট?
চিনি মহার্ঘ, শক্তিগড়ের ল্যাংচা খেতে গেলেই এবার পুড়বে পকেট?
৩ হাজার পেয়ে খুশি, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মিছিল শ্যামপুকুরে
৩ হাজার পেয়ে খুশি, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মিছিল শ্যামপুকুরে
মির্জা গালিব স্ট্রিটের হোটেলে মৃত্যুমিছিল, গ্রেফতার মালিক
মির্জা গালিব স্ট্রিটের হোটেলে মৃত্যুমিছিল, গ্রেফতার মালিক
'কাশ্মীর ভারতের গুরুত্বপূর্ণ অংশ' বলায় ট্রাম্পের দূতের উপর চটছে পাক
'কাশ্মীর ভারতের গুরুত্বপূর্ণ অংশ' বলায় ট্রাম্পের দূতের উপর চটছে পাক
হরমুজকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দাবি ট্রাম্পের
হরমুজকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দাবি ট্রাম্পের
পেসমেকার বসেছে, কেমন আছেন বিমান বসু?
পেসমেকার বসেছে, কেমন আছেন বিমান বসু?
সিম পাচারচক্রের বড় জাল! সামনে এলে চাঞ্চল্যকর তথ্য
সিম পাচারচক্রের বড় জাল! সামনে এলে চাঞ্চল্যকর তথ্য