AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Baruipur News: পুজো কমিটি নিয়ে ঝামেলা, বারুইপুরে বিজেপি কর্মীকে মারধরের পর কুপিয়ে ‘খুন’

BJP Worker Death: পুলিশ সূত্রে খবর, পুজো কমিটি গঠনকে কেন্দ্র করে গণ্ডগোলের সূত্রপাত। পরিবারের অভিযোগ, বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে মারধর করেন তৃণমূলের লোকজন। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।বারুইপুর থানা এলাকার ট্যাঙ্গারবেরিয়া এলাকার ঘটনা।

Baruipur News: পুজো কমিটি নিয়ে ঝামেলা, বারুইপুরে বিজেপি কর্মীকে মারধরের পর কুপিয়ে 'খুন'
বিজেপি কর্মীকে পিটিয়ে 'খুন'Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Aug 24, 2026 | 11:22 AM
Share

বারুইপুর: বিজেপি কর্মীকে (BJP Worker Death) পিটিয়ে খুনের অভিযোগ। মৃত বিজেপি কর্মীর (BJP Worker Death) নাম বাপি প্রামাণিক। তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছে মৃতের পরিবার। পুলিশ সূত্রে খবর, পুজো কমিটি গঠনকে কেন্দ্র করে গণ্ডগোলের সূত্রপাত। পরিবারের অভিযোগ, বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে মারধর করেন তৃণমূলের লোকজন। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বারুইপুর (Baruipur) থানা এলাকার ট্যাঙ্গারবেরিয়া এলাকার ঘটনা।

ঠিক কী ঘটেছে?

দীর্ঘদিন তিনি ঘরছাড়া ছিলেন। রাজ্যে সরকার বদলের পর তিনি ঘরে ফিরেছিলেন। জানা গিয়েছে, রবিবার রাতে একটি বৈঠক করেছিলেন এলাকার বিজেপি কর্মীরা। অভিযোগ, ওই বৈঠক থেকে ফেরার সময়ই বিজেপি কর্মীদের উপর অতর্কিতে হামলা চালানো হয়। সেইসময় বাপি ছিলেন না। রাতে তাঁর কাছে ফোন আসে। বিজেপি কর্মীদের উপর মারধর করার খবর পেতেই তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী। অভিযোগ, সেইসময় বাপির উপরও অতর্কিতে হামলা চালানো হয়। প্রথমে তাঁকে মারধরের অভিযোগ ওঠে। পরে ধারালো অস্ত্র দিয়েও কোপানো হয় বলে অভিযোগ। স্ত্রীর চোখের সামনেই রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন বিজেপি কর্মী।

কী বলছে পরিবার?

ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাঁকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু, তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে খুনের অভিযোগ করেছে পরিবার ও বিজেপি। নিহত বিজেপি কর্মীর ছেলে বলেন, “রাতে বাড়িতে ছিল। খাওয়া-দাওয়া করেছিল। তারপর সাড়ে ১০টা-১১টা নাগাদ বাবার ফোন এসছিল। কে ফোন করেছিল জানি না। তারপর মা-বাবা দু’জনেই বেরিয়ে গেল। পরে রাতে আমাকে ফোন করে জানাল।” মুখ্যমন্ত্রীর কাছে পরিবারের আবেদন, যাঁরা এই ঘটনার সঙ্গে জড়িয়ে রয়েছেন, তাঁদের বিরুদ্ধে যেন কড়া পদক্ষেপ করা হয়।

বিজেপি বিধায়ক কী বলছেন?

ঘটনায় বিজেপি বিধায়ক দেবাশিস ধর বলেন,”বারুইপুরে যে ঘটনা ঘটেছে, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। প্রশাসনের কড়া পদক্ষেপ করা উচিত। বারুইপুরে যাঁরা আমাদের কর্মীদের উপর অত্যাচার করত, তাঁদের গ্রেফতার করা হয়নি বলে অভিযোগ উঠছিল। তার জন্যই এই বাড়বাড়ন্ত।” অভিযুক্তদের কড়া শাস্তির দাবি তুলেছেন তিনি।

পুলিশ সূত্রে খবর, পুজো কমিটি গঠনকে কেন্দ্র করে ঝামেলার, দুই পক্ষের মধ্যে মারামারি, হাতাহাতির অভিযোগ। তার জেরেই মৃত্যু হয়েছে বাপি প্রামাণিকের। জিজ্ঞাসাবাদের জন্য প্রাথমিকভাগে বেশ কয়েকজনকে আটক করেছে বারুইপুর থানার পুলিশ।

Follow Us
মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশংসা রাজনাথের, কী বললেন?
মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশংসা রাজনাথের, কী বললেন?
দিনদুপুরে তৃণমূল নেত্রীর বাড়িতে ভাঙচুর, অন্তর্দ্বন্দ্বেই কি হামলা?
দিনদুপুরে তৃণমূল নেত্রীর বাড়িতে ভাঙচুর, অন্তর্দ্বন্দ্বেই কি হামলা?
রাতে গাড়িতে হামলা, দিনে আরাবুলের বাড়ির কাছে উদ্ধার বোমা
রাতে গাড়িতে হামলা, দিনে আরাবুলের বাড়ির কাছে উদ্ধার বোমা
চিনি মহার্ঘ, শক্তিগড়ের ল্যাংচা খেতে গেলেই এবার পুড়বে পকেট?
চিনি মহার্ঘ, শক্তিগড়ের ল্যাংচা খেতে গেলেই এবার পুড়বে পকেট?
৩ হাজার পেয়ে খুশি, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মিছিল শ্যামপুকুরে
৩ হাজার পেয়ে খুশি, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মিছিল শ্যামপুকুরে
মির্জা গালিব স্ট্রিটের হোটেলে মৃত্যুমিছিল, গ্রেফতার মালিক
মির্জা গালিব স্ট্রিটের হোটেলে মৃত্যুমিছিল, গ্রেফতার মালিক
'কাশ্মীর ভারতের গুরুত্বপূর্ণ অংশ' বলায় ট্রাম্পের দূতের উপর চটছে পাক
'কাশ্মীর ভারতের গুরুত্বপূর্ণ অংশ' বলায় ট্রাম্পের দূতের উপর চটছে পাক
হরমুজকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দাবি ট্রাম্পের
হরমুজকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দাবি ট্রাম্পের
পেসমেকার বসেছে, কেমন আছেন বিমান বসু?
পেসমেকার বসেছে, কেমন আছেন বিমান বসু?
সিম পাচারচক্রের বড় জাল! সামনে এলে চাঞ্চল্যকর তথ্য
সিম পাচারচক্রের বড় জাল! সামনে এলে চাঞ্চল্যকর তথ্য