AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মধ্য রাতে ঐশ্বর্যের বাড়িতে হামলা, মদ্যপ অবস্থায় এ কী করলেন ভাইজান

Salman Aishwarya: সেদিন রাতেই ঐশ্বর্যের পরিবার সলমন খানের নামে পুলিশে অভিযোগ করে। তারপর থেকেই বাড়তে থাকে দুজনের মধ্যে দূরত্ব। যদিও এই অশান্তি এক দিনে শেষ হয়নি। সলমন খানের জন্য ঐশ্বর্য নাকি বহু কাজ হারিয়েছিলেন বলেও শোনা যায়।

মধ্য রাতে ঐশ্বর্যের বাড়িতে হামলা, মদ্যপ অবস্থায় এ কী করলেন ভাইজান
| Edited By: | Updated on: Apr 17, 2024 | 11:22 AM
Share

সলমন খান ও ঐশ্বর্য রাইয়ের সম্পর্ক বলিউডের অন্যতম চর্চিত গসিপ। যাঁদের নিয়ে প্রথম থেকেই নানান গুঞ্জন জায়গা করে নিয়েছে বলিউডের অন্দরমহলে। কখনও প্রকাশ্যে এসেছে তাঁদের প্রেমকাহিনি, কখনও আবার প্রকাশ্যে এসেছে তাঁদের মধ্যে বিচ্ছেদের খবর। সঞ্জয়লীলা ভনসালির ছবি হাম দিল দে চুকে সনম-এ শুট করার সময়ই তাঁরা প্রথম কাছাকাছি আসেন। যার ফলে একটা সময় দমবন্ধ অবস্থা তৈরি হয় বলেই জানান ঐশ্বর্য রাই। জানিয়ে ছিলেন, তিনি সলমন খানের জন্য মানসিক ও শারীরিক নানান সমস্যায় পড়ছিলেন।

যার ফলে একটা সময় তিনি সলমন খানের জীবন থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন। তবে তা মেনে নিতে পারেননি ভাইজান। শোনা যায় মধ্য রাতে মদ্যপ অবস্থায় তিনটের সময় ঐশ্বর্যের বাড়ির সামনে হাজির হয়েছিলেন তিনি। কারণ ঐশ্বর্যের পরিবারের কেউ ঐশ্বর্যকে সলমন খানের সঙ্গে দেখা করতে দিচ্ছিলেন না। সেদিন রাতেই ঐশ্বর্যের পরিবার সলমন খানের নামে পুলিশে অভিযোগ করে। তারপর থেকেই বাড়তে থাকে দুজনের মধ্যে দূরত্ব। যদিও এই অশান্তি এক দিনে শেষ হয়নি। সলমন খানের জন্য ঐশ্বর্য নাকি বহু কাজ হারিয়েছিলেন বলেও শোনা যায়।

তবে একটা সময় পর সবটাই পাল্টে যেতে দেখা যায়। সলমন খান একাধিকবার এই প্রসঙ্গে মুখ খুললেন কোথাও গিয়ে যেন ঐশ্বর্য রাই বচ্চন মুখে কুলুপ এঁটেছিলেন। পরবর্তীতে যদিও তাঁদের মধ্যে সম্পর্কের উষ্ণতা খানিকটা কমতে দেখা যায়। যদিও ভবিষ্যতে তাঁরা একসঙ্গে কাজ করবেন কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ বর্তমান। তবে ভক্তরা অপেক্ষায় আজও।

Follow Us