AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সুহানার কাজ দেখে রেগে আগুন শাহরুখ, চিৎকার করে বলে ওঠেন…

Bollywood Controversy: যা শুনে রীতিমত অবাক হয়ে যান সুহানা খান। কারণ তাঁর দাবি, শাহরুখ তাঁকে কোনও দিন কোনও বিষয় না বলতেই পারেন না। তবে সেদিন এমন কী ঘটে যার জন্য অমিতাভের সামনে এমন আচরণ করতে বাধ্য হয়েছিলেন শাহরুখ খান? 

সুহানার কাজ দেখে রেগে আগুন শাহরুখ, চিৎকার করে বলে ওঠেন...
| Updated on: Jun 02, 2024 | 6:44 PM
Share

সুহানা খান, বাবার আদরের মেয়ে। সাধারণত শাহরুখ খান তাঁর সন্তানদের নিয়ে কোনওদিন কোনও অভিযোগ করেন না। বরং প্রকাশ্যে প্রত্যেকের প্রশংসাই করে এসেছেন। এবং তিন সন্তানের সঙ্গে তাঁর সম্পর্কের সমীকরণ কতটা গভীর তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। তবে সেই আদরের মেয়ের ওপরেই একবার মেজাজ হারিয়ে ছিলেন শাহরুখ খান। কেবিসি-তে সুহানা খান আসতেই সেই প্রসঙ্গ তুললেন অমিতাভ বচ্চন। যা শুনে রীতিমত অবাক হয়ে যান সুহানা খান। কারণ তাঁর দাবি, শাহরুখ তাঁকে কোনও দিন কোনও বিষয় না বলতেই পারেন না। তবে সেদিন এমন কী ঘটে যার জন্য অমিতাভের সামনে এমন আচরণ করতে বাধ্য হয়েছিলেন শাহরুখ খান?

এবার জেদ ধরে বসেন সুহানা খান। শাহরুখ খান তাঁকে বলেছিলেন তিনি যেন সাঁতার না কাটেন। কিন্তু সুহানা তা শুনতে বিন্দুমাত্র রাজি ছিলেন না। বাবা মানা করার পরও সে বারবার একই কথা বলতে থাকে। তা দেখে রীতিমত মেজাজ হারিয়ে চিৎকার করেন শাহরুখ খান। অমিতাভ বচ্চন জানান, তখন সুহানার সত্যি কোনও ইচ্ছে ছিল না সাঁতার কাটার। কিন্তু যেহেতু তাঁকে মানা করা হয়েছে, এক প্রকার যেদ শুরু করেন সুহানা।

সুহানার কথায়, ”বাবা সেই একবারই হয়তো আমায় কোনও কাজ করতে নিষেধ করেছিলেন। বাবা নয়তো কখনই কোনও কাজে বাধা দেন না।” প্রসঙ্গত ২০২৩ সালে মুক্তি পেয়েছে সুহানা খানের প্রথম কাজ দ্য আর্চিস। যেখানে তাঁর কাজ বেশ প্রশংসিত। এবার বলিউডে অন্য গুঞ্জন। শোনা যাচ্ছে শাহরুখ খানের সঙ্গে ছবি করতে চলেছেন সুহানা খান। ছবির নাম যদিও অফিসিয়ালি সামনে আসেনি, তবে শোনা যাচ্ছে সম্ভাব্য নাম ‘কিং’।

Follow Us