AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Uttam Kumar Cigarette Brand: জানেন কোন ব্র্যান্ডের সিগারেট খেতেন উত্তম কুমার?

cigarette smoking style of Mahanayak Uttam Kumar: ঠোঁটের কোণে জ্বলন্ত সিগারেট আর চোখ ধাঁধানো একটু মৃদু হাসি; 'মহানায়ক' উত্তম কুমারের এই দৃশ্য আজও বাঙালি চিরকাল মনে আগলে রেখেছে। তাঁর অভিনয় দক্ষতার পাশাপাশি তাঁর কেতাবি ফ্যাশন ও স্টাইল স্টেটমেন্ট নিয়ে চর্চা কমেনি। আর সেই স্টাইলের এক অবিচ্ছেদ্য অঙ্গ ছিল তাঁর ধূমপানের সিগনেচার ভঙ্গি।

Uttam Kumar Cigarette Brand: জানেন কোন ব্র্যান্ডের সিগারেট খেতেন উত্তম কুমার?
| Updated on: Sep 07, 2026 | 6:09 PM
Share

সিনেমা হলের রুপোলি পর্দা হোক কিংবা ব্যক্তিগত জীবনের আড্ডা—হাতে বা ঠোঁটের কোণে জ্বলন্ত সিগারেট আর চোখ ধাঁধানো একটু মৃদু হাসি; ‘মহানায়ক’ উত্তম কুমারের এই দৃশ্য আজও বাঙালি চিরকাল মনে আগলে রেখেছে। তাঁর অভিনয় দক্ষতার পাশাপাশি তাঁর কেতাবি ফ্যাশন ও স্টাইল স্টেটমেন্ট নিয়ে চর্চা কমেনি। আর সেই স্টাইলের এক অবিচ্ছেদ্য অঙ্গ ছিল তাঁর ধূমপানের সিগনেচার ভঙ্গি।

উত্তম কুমার যখন ঠোঁটের একপাশে জ্বলন্ত সিগারেট ঝুলিয়ে অবলীলায় দীর্ঘ ও কঠিন সংলাপ বলে যেতেন, দর্শক তখন মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে থাকত। কেবল সেলুলয়েডের পর্দাতেই নয়, বাস্তব জীবনেও তিনি ছিলেন অত্যন্ত স্টাইলিশ ধূমপায়ী। জানা যায়, ব্র্যান্ডের ব্যাপারে অত্যন্ত রুচিশীল ছিলেন মহানায়ক। তাঁর পছন্দের তালিকায় শীর্ষে ছিল ‘পলমল’ (Pall Mall) এবং ‘৫৫৫’ (State Express 555)। বিশেষ করে এই বিলিতি ব্র্যান্ডের সিগারেটই তিনি নিয়মিত সঙ্গে রাখতেন। শোনা যায়, এই দুটি ব্র্যান্ডের সিগারেট ছাড়া, কোনওদিনই নাকি অন্যকোনও ব্র্যান্ডের সিগারেট ঠোঁটে ছুঁয়ে দেখেননি মহানায়ক।

শুটিং সেটে বা আড্ডার আসরে তাঁর ধূমপান করার কায়দা নিয়ে সহকর্মী ও নির্দেশকদের স্মৃতিচারণায় উঠে এসেছে নানা মজার ও অনুভূতির কথা। অনেকেই জানিয়েছেন, শুটিংয়ের ফাঁকে বিশ্রাম নেওয়ার সময় কিংবা সহকর্মীদের সঙ্গে গভীর আলোচনায় মগ্ন থাকার মুহূর্তে তিনি ধীরেসুঝে পকেট থেকে বিশেষ ব্র্যান্ডের প্যাকেট বের করে বেশ কায়দা করে সিগারেট ধরাতেন।

তবে কেবল নিজেই খেতেন তা নয়, রাজকীয় মেজাজের উত্তম কুমার আড্ডায় থাকা সহকর্মীদের দিকেও পরম সমাদরে নিজের সিগারেট বাড়িয়ে দিতেন। তাঁর এই আভিজাত্য, ভদ্রতা এবং ধোঁয়া উড়ানো স্বতন্ত্র ভঙ্গি আজও টলিউডের ইতিহাসের অন্যতম চর্চিত বিষয়। আর যে ধোঁয়া দিয়ে রিং বানানোর কায়দা নায়ক ছবিতে দেখিয়েছেন সত্যজিৎ। তা নাকি বাস্তব জীবনেও করতেন উত্তম।

Follow Us
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ